যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

হারানোর পর তাদের পুনরায় বিশ্বাস করাটা পিতার পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠেছিলো। তাকে বুঝাতে গেলে বন বাধা বিঘ্ন সৃষ্টি হবে, তবুও তারা অবশ্যই এ ব্যাপারে চেষ্টা করবে, ফিরে গিয়ে পুনর্বার আসার সময় ছোট ভাইটিকে সাথে আনার ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ । এরশাদে রব্বানীতে তাদের কথা পেশ করা হচ্ছে, তারা বললো, আমরা অবশ্যই বাপকে বুঝিয়ে সুঝিয়ে তাকে সাথে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা করবো। নুরাউইদু’ শব্দটি দ্বারা সাধ্যমতো চেষ্টা করা বুঝায় ৷’ এদিকে ইসউসুফ (আ.) তার কর্মচারীদের নির্দেশ দিয়ে রেখেছিলেন, তারা খাদ্য সামগ্রীর জন্যে যে মূল্য বা বিনিময় পণ্য নিয়ে এসেছিলো তা যেন গোপনে তাদের রসদের মধ্যে রেখে দেয়, যাতে করে পরবর্তীতে ওই বিনিময় মূল্য দিয়ে তারা অন্য জায়গা থেকে আরও খাদ্য শস্য ও পশু খাদ্য সংগ্রহ করতে পারে, সংগ্রহ করতে পারে মরভূমি থেকে পশুর চামড়া, পশম এবং প্রয়োজনীয় অন্যন্য দ্রব্য সামগ্রী, অথবা ওই পয়সা দিয়ে বাজার থেকে অন্যান্য জিনিসপত্র কিনতে পারে। তিনি তার কর্মচারীদের তাদের দেয়া মূল্য গোপনে তাদের খাদ্যের বস্তার মধ্যে রেখে দিতে বলেছিলেন ‘রাহল’ বলতে বুঝায় মোসাফেরের সফরের মাল । তাদের প্রদত্ত মূল্য ফেরত দেওয়ার উদ্দেশ্য ছিলো যেন তারা নিজেদের পরিবারের কাছে গিয়ে এগুলো দেখে খুশী হয় এবং আবারও ফিরে আসে। সুধী পাঠক, এবারে আসুন আমরা ইউসুফ (আ.)-কে মিসরে রেখে উক্ত কাফেলার সাথে সুদূর কেনান দেশে ইয়াকুব (আ.)-এর পরিবারের মধ্যে ফিরে যাই । সেখান থেকে আগত কাফেলা ফেরার পথে কি করলো, কোথায় অবস্থান করলো এবং কেমন কাটলো তাদের সফর, সেগুলোর এতিহাসিক তেমন কোনো মূল্য না থাকায় সেসব বিষয়ে কিছুই বলা হয়নি । এরশাদ হচ্ছে, ‘তারপর ওরা যখন তাদের বাপের কাছে ফিরে এলো, বললো, হে পিতা আমাদের ছোট ভাই (বিন ইয়ামীন)-কে না নিয়ে গেলে আমাদরে পুনরায় কোনো রেশন দেয়া হবে না বলে বলা হয়েছে। অতএব, আমাদের ভাইটিকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা পাওনা রেশন আনতে পারি । আমরা অবশ্যই তার হেফাযতকারী হব । তারপর ওরা যখন পাকা ওয়াদা দিলো, তখন তিনি বললেন, ঠিক আছে, যা কিছু আমরা বলাবলি করলাম, সে বিষয়ের ওপর আল্লাহ তায়ালাই খবরদারী করনেওয়ালা ৷’ (আয়াত ৬৩-৬৬ ) আলোচ্য বিবরণীতে জানা যাচ্ছে, ছেলেরা সবাই বাপের কর্তৃত্বাধীনেই ছিলো এবং খাদ্য দ্রব্যের বস্তা খোলার আগেই তারা খুবই ব্যস্ত সমস্ত হয়ে বাপকে জানালো যে, মিসর অধিপতির কাছে নিয়ে যাওয়ার জন্যে তাদের ছোট ভাইটাকে এবারে সাথে না পাঠালে আর কোনো রেশন দেয়া হবে না বলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে। এ জন্যে বাপের কাছে তাদের সবার আবেদন, যেন তাদের সাথে তাদের ছোট ভাইটাকে এবারে পাঠানো হয়, তাহলে তারা ওর জন্যে এবং অন্যান্য সবার জন্যে বরাদ্দ করা রেশন আনতে পারবে, আর অবশ্যই তারা ওর হেফাযত করবে বলে ওয়াদা করছে। তারপর দেখুন, এরশাদ হচ্ছে, ‘এরপর যখন তারা তাদের বাপের কাছে ফিরে গেলো, বললো, হে পিতা, আমাদের তো পুনরায় রেশন দিতে নিষেধ করে দেয়া হয়েছে (যদি আমরা ছোট ভাইটিকে সাথে না নিয়ে যাই) । সুতরাং আমাদের ভাইটাকে আমাদের সাথে দয়া করে পাঠিয়ে দিন না! অবশ্যই আমরা তার হেফাযতকারী হব। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।