ভাইদের কল্পনাতেও আসেনি যে, তাদের ভাই বেঁচে থাকলেও এমন সুমহান মর্যাদার অধিকারী হতে পারে, কোথায় হিব্রু ভাষাভাষী এক বাচ্চা, যাকে তারা বিশ বছর বা তারও পূর্বে অন্ধ কূপের মধ্যে নিক্ষেপ করেছিলো(১) সেখানে থেকে তীর এই পদমর্যাদায় পৌছে যাওয়া, তার বয়স, পোশাক আশাক, শান শওকত, তার গান্তীর্য, তার সেবক ও সম্পদের আধিক্য সব কিছু মিলে এমন একটা অবস্থায় পৌছে যাওয়াটা তাদের সম্পূর্ণ কল্পনার অতীত ব্যাপার ছিলো। তাই তারা তাকে চিনতে পারেনি । ইউসুফ (আ.) নিজেও তাদের কাছে নিজের পরিচয় প্রকাশ করেননি । আল্লাহ রব্বুল আলামীন এসব অবস্থা নিজেই তৈরী করে রেখেছিলেন সম্ভবত বিশেষ কোনো হেকমতের কারণে, যা তিনিই জানেন । তাই এরশাদ হচ্ছে, ‘সুতরাং তারা ওর কাছে (একান্ত সান্নিধ্যে) যখন প্রবেশ করলো তখন সে তাদের চিনে ফেললো, যদিও ওরা তাকে চিনতে পারেনি ৷’ বরং আলোচনা প্রসংগ থেকে আমরা বুঝতে পারছি যে, ইউসুফ (আ.) ভাইদের এক ভোজসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পরম আদর আহলাদের সাথে আপ্যায়ন করেছিলেন, তারপর তাদের ধীরে ধীরে প্রথম অধ্যায়ের দিকে নিয়ে গেলেন । এরশাদ হচ্ছে, ‘তারপর তাদের জন্যে রসদ প্রস্তুত করে দেয়ার পর সে বললো, তোমাদের বৈমাত্রেয় ভাইকে পরবর্তীতে নিয়ে এসো ৷' একথা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, ইউসুফ (আ.) তীর ব্যবহার দ্বারা তাদের মধ্যে তার প্রতি ভালোবাসা জাগরিত করার চেষ্টা করছিলেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে এই পরম সৌজন্যপূর্ণ ব্যবহারের তাৎপর্য খুঁজে বের করার প্রেরণা সৃষ্টি করে চলছিলেন। যার ফলে তারা অকপটে নিজেদের বিস্তারিত পরিচয় দান করে ফেললো এবং আরও বললো, তাদের একজন বৈমাত্রেয় ভাই আসেনি এবং তাকে বাপ এত বেশী ভালবাসেন যে তার বিচ্ছেদ তিনি সহ্য করতে পারেন না । তারপর তাদের রওয়ানা হওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করে দেয়ার পর তাদের তিনি বললেন, তিনি তাদের ওই ভাইটিকে দেখতে চান। তাই এরশাদ হচ্ছে, ‘তোমরা তোমাদের বৈমাত্রেয় ভাইটিকে (পরবর্তীতে) অবশ্যই নিয়ে আসবে কিন্তু ।' অর্থাৎ তোমরা তো আমার সৌজন্যপূর্ণ ব্যবহার ও মেহমানদারী সব কিছু দেখে নিলে, দেখে নিলে আমি ক্রেতাদের রসদ পরিপূর্ণভাবে মেপে দিয়ে থাকি; সুতরাং তোমাদের ছোট ভাইটা তোমাদের সাথে আসলে আমি অবশ্যই তোমাদের আবারও অনুরূপভাবে পূর্ণ রেশন দান করবো। আর তোমরা তো দেখে নিলে, আমি কিভাবে মেহমানদারী করে থাকি; সুতরাং তোমরা পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারো যে, আমি তোমাদের ছোট ভাইকে কষ্ট দেব না এবং নিরাপত্তার ব্যবস্থা পুরোপুরিই করবো । তাই তাদের কথা উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, ‘তোমরা কি দেখছো না যে, আমি মাপযন্ত্র দিয়ে পুরোপুরি মেপে দেই এবং উত্তমভাবে মেহমানদারী করি?’ আর ওরা যখন বুঝেছিলো, তাদের পিতা তাদের সবার ছোট ভাইকে কিছুতেই তাদের সাথে দিতে রাযি হবেন না । বিশেষ করে ইউসুফ (আ.)-এর ব্যাপারে তাদের বিশ্বাস করে তাকে (১) এখানে হিসাবটা এভাবে আসে যে সাত বছর বয়সে তাকে কৃপে নিক্ষেপ করা হয়েছিলো মিসরের বাদশাহর বাড়ীতে বেশ কয়েক বছর (বয়োপ্রাপ্ত হওয়া পর্যন্ত) অন্তত ১২ বছর, কারাগারের ৯ বছর পরে আরও দুর্ভিক্ষের ২/৩ বছর মোট ২৪/২৫ বছর । সুতরাং মোট বয়স ৪২ বছর (নবুওত প্রাপ্তি ৪০ বছরে) ৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।