সাত বছরের প্রচুর ফসল হওয়ার দিনগুলোতে সুনিপুণ ব্যবস্থাপনার মাধ্যমে এমনভাবে তিনি সব কিছু পরিচালনা করেছেন যেন এ সব কিছুর জন্যে সফল ব্যবস্থা আগে থেকে ঠিক হয়েছিলো’ যে জন্যে তার মুখ দিয়ে বেরিয়েছে, ‘অবশ্যই আমি হেফাযতকারী, জাননেওয়ালা’ । একইভাবে দুর্ভিক্ষের বছরগুলোর আগমন কিভাবে ঘটলো, কিভাবে মানুষ এ বছরগুলোর মোকাবেলা করলো, কিভাবে খাদ্য সংকট দেখা দিলো-এসব কথারও কোনো স্পষ্ট বর্ণনা কারণ ইতিপূর্বে এসব বর্ণনা তো বাদশাহর স্বপ্নের মধ্যেই ইংগিত দেয়া হয়েছে এবং স্বপ্নের ব্যাখ্যার মধ্যে এসব কথা এসে গেছে । বলা হয়েছে, ‘এরপর আসবে সাতটি কঠিন বছর, যখন বিগত সাত বছরের সঞ্চয় ওই অনটনের বছরগুলো খেয়ে ফেলবে, তবুও কিছু পরিমাণ থেকে যাবে, যা তোমরা (পৃথক করে)) সংরক্ষণ করে রাখবে এমনি করে বাদশাহ এবং তার লোকজন সম্পর্কে এ প্রসংগে তেমন কোনো কথা প্রকাশ করা হয়নি । এতে বোঝা যাচ্ছে, আলোচনার সবটুকুই ইউসুফ (আ.)-কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, যাঁকে ভয়ানক এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয়েছিলো, সকল ঘটনার কেন্দ্রবিন্দু একমাত্র তিনিই । তার প্রতি, তীর চরিত্রের দৃঢ়তার প্রতি এবং তৎকালীন ফেতনার মধ্যে তার ভূমিকার প্রতি আলোকপাত করে সকল কথা বলা হয়েছে। তাকে নিয়ে যেসব ঘটনা ঘটে গেলো তা হচ্ছে এমন বাস্তব সত্য, যা পেশ করে দুনিয়ার মানুষের জন্যে এক পূর্ণাংগ শিক্ষা দান করা হয়েছে। দেখুন, দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি করে কিভাবে ইউসুফ (আ.)-এর ভাইদেরকে এই মহা মিলনান্তর নাটকের মঞ্চে আনা হচ্ছে, ফিলিস্তীনের অন্তর্গত সুদূর কেনান থেকে খাদ্যের সন্ধানে মিসরে আগমন ঘটছে, আর এর দ্বারা বুঝা যাচ্ছে, দুর্ভিক্ষ শুধু মিসর দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং এর প্রভাব আশেপাশের আরো বহু অঞ্চলের ওপর পড়েছিলো এই কঠিন দুর্ভিক্ষের অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, ইউসুফ (আ.) কী চমৎকারভাবে গোটা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন, বিলি বন্টনের কী সুন্দর ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশে ও দেশের বাইরে ইনসাফপূর্ণ বিলি বন্টনের মাধ্যমে যে হেকমত প্রদর্শন করছেন, তার ফলে জাতি ধর্ম নির্বিশেষে সর্বসাধারণ জনতা তার ওপর খুশী; আর এই সুযোগে আল্লাহ রব্বুল আলামীন তার ভাইদেরকে তার সামনে হাযির করে তাদের মধ্যে সংঘটিত অতীতের সকল হিংসা বিদ্বেষ ভুলিয়ে দেয়ার ব্যবস্থা করছেন, যাতে ভবিষ্যতের মানুষ এই ঘটনা থেকে বহুমুখী শিক্ষা গ্রহণ করতে পারে। তাই এরশাদ হচ্ছে, ‘আর এলো ইউসুফ (আ.)-এর ভাইয়েরা, প্রবেশ করলো তার খাস কামরায় (একান্ত সান্নিধ্যে), তিনি তাদের চিনে ফেললেন, কিন্তু তাকে তারা চিনলো না । তারপর যখন সে তাদের রসদ প্রস্তুত করে দিলো তখন সে বললো, তোমাদে বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো । অজন্মা ও ক্ষুধার জ্বালা মিসরের (পার্শ্ববর্তী দেশ) কেনান এবং অন্যন্য অঞ্চলকেও গ্রাস করে ফেলছিলো। তখন তারা অন্যদের সাথে ইউসুফ (আ.)-এর শরণাপন্ন হয়। সাধারণভাবে এটা জানাজানি হয়ে গিয়েছিলো যে, অতীতের সাত বছর ধরে মিসরে প্রচুর খাদ্যভান্ডার মজুদ করা হয়েছে, তাই আমরা এখন দেখতে পাচ্ছি, সেই বিপুল ভান্ডার থেকে খাদ্য সংগ্রহ করার জন্যে দেশ-বিদেশ থেকে দলে দলে লোক আসছে, এই সুযোগে সুদূর কেনান থেকে ইউসুফ (আ.)-এর ভাইরাও ছুটে এলো । সাত বছর বয়সের সময় যারা ইউসুফ (আ.)-কে কুয়ার মধ্যে ফেলে দিয়ে গিয়েছিলো, এরপর দীর্ঘ এতগুলো বছর পেরিয়ে গেছে, স্বাস্থ্য চেহারা ও পদমর্যাদার কারণে তার মধ্যে বহু পরিবর্তন হয়েছে । যার কারণে ওরা তাকে চিনতে পারেনি, কিন্তু ভাইদের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন না হওয়ায় ইউসুফ (আ.) সহজেই তাদের চিনে ফেললেন । আসলে তার খিলাল ১১তম ১৪ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।