তার মর্যাদা জনগণের হৃদয় মাঝে এমনভাবে আসন করে নিয়েছিলো যে, তিনি যেখানে যেতেন সেখানেই মানুষ তাকে মাথায় করে নিতো ৷ অর্থাৎ তিনি যেখানে যে কাজ করতে চাইতেন, নির্বিবাদে করতে পারতেন, যেখানে তিনি পা রেখেছেন সে স্থানটাই তার জন্যে মর্যাদা ডেকে এনেছে এবং তীর পদার্পণে উক্ত স্থানসমূহই ধন্য হয়ে গেছে। এক দিকে ছিলো সেই অন্ধ কূপে নিক্ষিপ্ত হওয়া, সেই ভয়ংকর কুঁয়ার মধ্যে নির্জনবাস, কারাগার ও তার মধ্যে চলাফেরার সীমাবদ্ধত, অপরদিকে সীমাহীন এই স্বাধীনতা ও অনাবিল সম্মান । এই তো ছিলো ইউসুফ (আ.)-কে প্রদত্ত মোজেযা । তাই এরশাদ হচ্ছে, ‘আমি মহান আল্লাহ, যাকে ইচ্ছা তাকে আমার রহমত দান করি৷’ অর্থাৎ আমার এই রহমতের কারণেই আমি কঠোরতাকে সহজ অবস্থায় পরিণত করে দেই, সংকীর্ণতাকে পরিবর্তন করে এনে দেই প্রশস্ততা, ভয়কে নিরাপত্তায় রূপান্তরিত করি, কয়েদখানার বন্দিদশাকে পরিবর্তন করে এনে দেই স্বাধীনতা এবং অবমাননাকর অবস্থাকে সম্মান ও সমুচ্চ মর্যাদার আসনে বদলে দেই । এরশাদ হচ্ছে, ‘আর, আমি মহান আল্লাহ এহসানকারীদের পুরস্কার নষ্ট করি না৷’ নষ্ট করি না সেসব অবিচল বিশ্বাসীদের পুরস্কার যারা সুন্দরভাবে আল্লাহ তায়ালার ওপর ঈমান রাখে এবং তার ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখে; সদাসর্বদা জীবন তাদের আল্লাহমুখী হয়ে থাকে, এ কারণেই তাদের ব্যবহার হয় মার্জিত, কাজ হয় সুন্দর এবং মানুষের সাথে তাদের লেনদেন হয় স্বচ্ছ । এটা তো তারা দুনিয়াতে আল্লাহর মহাদান হিসাবে পায়; তারপরে তো রয়েছে আখেরাতের সীমাহীন যিন্দেগীতে তাদের জন্যে অফুরন্ত নেয়ামত ৷ ‘আর অবশ্যই আখেরাতের পুরস্কার মোমেনদের জন্যে উত্তম, যেহেতু তারা তাকওয়া পরহেযগারী করে (আল্লাহর ভয়ে বাছ-বিচার করে) চলতো, আখেরাতের এই পুরস্কার যদিও দুনিয়ার জীবনে প্রাপ্ত নেয়ামতসমূহ থেকে অনেক ভালো, তাই বলে দুনিয়াতে যে তাদের কিছুই দেয়া হবে না তা নয়, বা কিছুমাত্র কমও দেয়া হবে না। তবে অবশ্যই দুনিয়ার এ সব লাভের জিনিস থেকে আখেরাতের প্রাপ্য অনেক অনেক ভালো । আর আখেরাতের সেই প্রাপ্য তখনই পাওয়া সম্ভব হবে যখন মানুষ পরিপূর্ণভাবে ঈমান আনবে এবং সারা যিন্দেগী আল্লাহকে ভয় করে চলবে, আর তার রবের প্রতি এই ঈমানে সে নিশ্চিন্ত হয়ে যাবে এবং গোপনে প্রকাশ্যে সদা-সর্বদা তীর ভয়ে সতর্ক হয়ে চলবে । এইভাবেই দীর্ঘ দিনের কঠিন পরিশ্রম ও পরীক্ষার পর আল্লাহ রব্বুল আলামীন ইউসুফ (আ.)-কে পুরস্কৃত করলেন, পৃথিবীর বুকে তাকে প্রভাব-প্রতিপত্তি দিলেন। আর ঈমান, সবর ও ইহসান প্রদর্শনের কারণে আখেরাতেও তার জন্যে রয়েছে উপযুক্ত পুরস্কার ৷ অযঢ়যন্রকারী ভাইদের নতি স্বীকার এরপর দ্রুতগতিতে সময়ের পরিবর্তন ঘটলো; সহজভাবে উপরোল্লিখিত ফসলহানির বছরগুলো কেটে গেলো, তবে দুর্ভিক্ষ হয়েছিলো কি না এবং হয়ে থাকলে কি কেমন করে সে কঠিন দিনগুলোতে ব্যবস্থা নেয়া হলো সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি, কিভাবে মানুষ ভূমি চাষ করেছে বা কিভাবে ইউসুফ (আ.) রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রচুর ফসলের বছরগুলোতে বছরগুলোতে খাদ্যদ্রব্যের মজুদ গড়ে তুলেছেন ইত্যাদিও উল্লেখ করা হয়নি । অবশ্য এটা ঠিক, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।