যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

হছউসুফ (আ.)-এর খটনার তাৎপর্য আশা করা যায়, এ আলোচনা থেকে ইউসুফ (আ.)-এর ঘটনার তাৎপর্য বুঝা সহজ হবে। তিনি এমন কোনো মুসলিম সমাজে বাস করছিলেন না, যেখানে, যার ওপর, মানুষের সামনে আত্মপ্রশংসা না করার নিয়ম প্রয়োগ করা যেতে পারতো এবং এই আত্মপ্রশস্তি না করার ভিত্তিতে কোনো দায়িত্ব চেয়ে নেয়া সম্ভব ছিলো, যেমন পরিষ্কার দেখা যাচ্ছিল, এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছিলো যা তার শাসক হওয়ার দাবী জানাচ্ছিলো। পরিস্থিতি তাকে এমন ক্ষমতাবান শাসক হওয়ার আহ্বান জানাচ্ছিলো যার আনুগত্য করা হবে খুশী খুশীতে ও সন্তবষ্টচিত্তে। জনতা কিছুতেই চাইছিলেন না যে, এমন জ্ঞানীগুণী ও মহান এক ব্যক্তি জাহেলী পরিবেশের একজন খাদেম হিসাবে কোনো ক্ষমতা গ্রহণ করুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন । প্রকৃতপক্ষে ঘটনাপ্রবাহের ফলে তার ব্যক্তিত্বের এতদূর বিকাশ ঘটেছিলো যে, মানুষের হৃদয়ের আসনে তার মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলো যে তার পক্ষে তার 'দ্বীন’-এর দিকে দাওয়াতদানের পথ খোলাসা হয়ে গিয়েছিলো এবং তার শাসনামলে গোটা মিসরে তার আদর্শ ছড়িয়ে দেয়ার পথ সমল্পূর্ণভাবেই খুলে গিয়েছিলো । তার যোগ্যতা ও চরিত্র সমৃদ্ধ ব্যক্তিত্বের কারণে বস্তুতপক্ষে সেখানকার ক্ষমতাসীন সরকার ও বাদশাহর ক্ষমতা পুরোপুরিই ঢাকা পড়ে গিয়েছিলো। আসুন এবারে আমরা ফিরে যাই আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে, অর্থাৎ ইউসুফ (আ.)-এর ঘটনার মধ্যে নিহিত মূল শিক্ষণীয় বিষয়ের দিকে, যার থেকে আমরা সাময়িকভাবে একটু দূরে সরে গিয়েছিলাম । এ পর্যন্ত আমরা একটি ভিন্ন প্রসংগে আলোচনা করছিলাম, যা মূল আলোচ্য বিষয়ের সাথে পুরোপুরি সংশ্লিষ্ট নয়, আমরা চাই, পাঠক যেন মনে না করতে পারে যে, মূল প্রসংগ নিয়ে আলোচনা করা হয়নি ৷ সে বিষয়টা হচ্ছে, প্রাসংগিক আলোচনা এটা প্রমাণ করে না যে, ইউসুফ (আ.)-এর সাথে বাদশাহ সহযোগিতা করছিলেন। যেন বলা হচ্ছে তাকে ডেকে পাঠানো মানেই তো তার প্রতি সহানুভূতি প্রদর্শন, তার প্রতি সন্মান বৃদ্ধি এবং বাদশাহর কাছে তীর বিশেষ মর্যাদার বহির্পরকাশ । এর জওয়াবে একথা বলাই যথেষ্ট হবে; বরং এটাই জওয়াব হওয়া উচিত যা আল্লাহ তায়ালা বলেছেন। এখানে ইউসুফ (আ.)-এর উপস্থিতিতে বাদশাহর মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিলো তা উহ্য রয়ে গেছে, পাঠকও একথা বুঝতে ভুলে যাচ্ছে কোন স্থানে তাকে বাদশাহ ডেকে পাঠিয়েছিলেন; এ প্রসংগ শেষে আমরা যা বলবো তা উপরোক্ত কথাকেই সমর্থন করবে। ‘আর এমনি করেই আমি, মহান আল্লাহ, ইউসুফকে পৃথিবীর বুকে ক্ষমতা দিয়েছি ....... আর আখেরাতের প্রতিদানই ঈমানদারদের জন্যে উত্তম, আর ওরা তাকওয়া পরহেষগারী করে চলতো ৷’ এইভাবেই ইউসুফ (আ.)-এর বনু মর্যাদা নানাভাবে আল্লাহ রব্বুল আলামীন প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে সকল দোষারোপ থেকে মুক্তি দিলেন, তার অত্যাশ্চর্য প্রতিভা, মনোমুগ্ধকর রূপ, বিস্ময়কর প্রজ্ঞা, চমৎকার ব্যবহার, হৃদয় কেড়ে নেয়ার মতো প্রকাশভংগি সব কিছুই বাদশাহকে চমৎকৃত করেছিলো, যার ফলে তিনি যে ক্ষমতা চাইলেন তা দিতে বাদশাহর এতেটুকু satan 8 এভাবেই আমি মহান আল্লাহ ইউসুফকে পৃথিবীতে ক্ষমতার আসনে বসিয়ে দিলাম, তার পা দুটিকে মযবুত করে জমিয়ে দিলাম এবং তাকে এমন সম্মান দান করলাম যা সবার নযরে পড়ার মতো ছিলো। দেশটি বলতে হয়তো মিসরকেই বুঝানো হয়েছে, অথবা তৎকালীন গোটা পৃথিবীও হতে পারে, যার মধ্যে মিসরের নাম নেয়া হয়েছে এই কারণে যে, তৎকালীন সভ্য জগতের মধ্যে মিসর সবার কাছেই সর্ববৃহ নগর ও জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বলে বিবেচিত হতো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।