যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ক্বী যিন্লালিশ কোর আান অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাই, আমাদের সময়ের ইসলামের সঠিক জ্ঞান ও চেতনা জাগরিত হওয়ার পূর্বে, সমাজে মসজিদ নির্মিত হওয়ার বহু বহু আগে গড়ে ওঠেছে প্রাচীন ইসলামের মূলমন্ত্র; আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না- এই অনুভূতির ভিত্তিতে এক ইসলামী নব চেতনার এই জনগোষ্ঠী একত্রিত হয়েছিলো একটি ডাকে: এবাদত করো একমাত্র আল্লাহর (নিঃশর্তভাবে ও নিরংকুশভাবে মেনে নাও আল্লাহর হুকুম), নেই তোমাদের জন্যে তিনি ছাড়া অন্য কোনো প্রভু মনিব, মালিক, আইনদাতা ও শাসনকর্তা । অতএব, একমাত্র তাকেই দাও নিঃশর্ত নিরংকুশ এবাদাত (আনুগত্য), আর তীর প্রতি আনুগত্য শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক কাজের মাধ্যমে সম্পন্ন হয় না; বরং গোটা জীবনে তাঁর যাবতীয় হুকুম ও আইন কানুন মানার মাধ্যমেই আনুগত্য প্রকাশিত হয়। এই মনোভাব নিয়েই শুরু হয়েছে আনুগত্য প্রকাশের শিক্ষা । এরপর এসেছে আইন কানুন । এইভাবে যখন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর যাবতীয় হুকুম মেনে নেয়ার মতো মন প্রস্তুত হয়ে গেছে এবং এ বিষয়ে বিভিন্নভাবে গৃহীত পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তখনই শরয়ী বিধান নাযিল হতে শুরু করেছে। আর বাস্তবে যখন তারা বিভিন্ন প্রয়োজনের সম্মুখীন হয়েছে এবং সেখানে আল্লাহর আইন অনুযায়ী চলার পরীক্ষা দিয়ে পাশ করেছে, তখনই এসেছে এমন কিছু বিধান, যেগুলোতে কোরআন ও হাদীসকে সামনে রেখে মানবীয় যুক্তি বুদ্ধি প্রয়োগ করে ফয়সালা করার অধিকার দেয়া হয়েছে, যাকে বলা হয়েছে ফেকাহ প্রয়োগ । এই ফেকহী বিষয়াবলীতে তারা আল্লাহ ও তার রসূলের প্রতি আনুগত্যবোধ রেখে নিজেদের জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগিয়েছে। মানব জীবনের সীমাহীন সমস্যা সমাধানের এটাই একমাত্র পথ৷ এছাড়া মোমেনের যিন্দেগীতে অন্য কোনো পথ নেই ৷ (ওদের দৃষ্টিতে মনে হয়) আহ, ইসলামের প্রথম যুগে যখন মৌখিকভাবে দাওয়াত পেশ করা হচ্ছিলো এবং ইসলামের হুকুম আহকাম জানানো হচ্ছিলো, সে সময়ে সাধারণভাবে মানুষ যেভাবে দ্বীনের এ দাওয়াতে সাড়া দিচ্ছিলো, তার থেকে যদি কোনো পদ্ধতি (দ্বীনের দাওয়াত গ্রহণ করার) থাকতো, তাহলে কতই না ভালো হতো! কিন্তু না, এটা শুধু একটা আকাংখা প্রকাশ ছাড়া এর বাস্তব প্রয়োগ কখনো সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে কখনো এমন দেখা যায়নি যে, জাহেলিয়াত ও তাগুতী শক্তির এবাদাত পরিত্যাগ করে সংখ্যাগরিষ্ঠ জনগণ এক সথে ইসলামের দিকে এগিয়ে এসে একমাত্র আল্লাহর এবাদাত করতে শুরু করেছে, বরং প্রতি যুগেই দেখা গেছে, পর্যায়ক্রমে দীর্ঘ পথ অতিক্রম করে এবং ধীরে ধীরে ইসলামের দিকে মানুষ একজন দুই জন করে এগিয়ে এসেছে । প্রতিবারেই দেখা গেছে, শুরুতে একজন ইসলাম কবুল করেছে, সে পথ দেখিয়েছে অন্যদের তারপর প্রথম সারির একদল পথপ্রদর্শক অন্যদের সত্যের পতাকাতলে সমবেত হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছে। এরপর নবগঠিত এই ছোট্ট দলটি গড়ে তুলেছে জাহেলিয়াতের বিরুদ্ধে এমন এক অপ্রতিরোধ্য আন্দোলন, যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিরামহীনভাবে এগিয়ে গেছে সামনের দিকে। অবশেষে আল্লাহ তায়ালা সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করেছেন পৃথিবীর বুকে রাষ্ট্রীয় ক্ষমতার আসনে । এইভাবে চিরদিন সত্যের বিজয় হয় এবং এ বিজয়পর্ব এসে যাওয়ার পরই মানুষ দলে দলে ইসলামের সুশীতল পতাকাতলে সমবেত হতে থাকে........... আর আল্লাহর দ্বীন বলতে বুঝায় তার দেয়া জীবন ব্যবস্থা, তার আইন এবং তার দেয়া সমাজ ব্যবস্থা, যার বাস্তবায়ন আল্লাহ তায়ালা চান তার বান্দার কাছে। এছাড়া অন্য কোনো ব্যবস্থা তাদের জীবনে চলবে, আল্লাহ তায়ালা তা মোটেই বরদাশত করতে রাজি নন । তাই এরশাদ হচ্ছে, ‘আর যে ইসলাম ছাড়া অন্য কিছুকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে, কিছুতেই তার থেকে তা কবুল করা হবেনা ৷' www.botikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।