মধ্যে আল্লাহ তায়ালা একটা ফয়সালা করে দেবেন । ইসলামের এমন বিজয় সূচিত হওয়ার পরই ফেকাহ্ নিয়ে আলোচনা এবং এ সম্পর্কিত মতভেদ দূর করার প্রয়াস পাওয়া সংগত হবে। আর তখনকার নতুন সমাজের নতুন নতুন সমস্যা নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে ওইসব জীবন্ত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান বের করা সম্ভব হবে। জীবনের নতুন নতুন এ সব সমস্যা ঘুরে ঘুরে নব নব রূপ নিয়ে আসবে এবং তখন এ সবের যুক্তি বুদ্ধিসম্মত সমাধানও দেয়া যাবে। এইভাবে নিত্য-নতুন সমস্যা যতোই আসুক না কেন, তা সবই আল্লাহ আলেমুল গায়েবের জ্ঞানভান্ডারের মধ্যে রয়েছে, যে বিষয়ে আমরা ইতিপূর্বে বলেছি, কিন্তু ভবিষ্যতে কি ঘটবে তা আমাদের পক্ষে যেমন আন্দাজ করা সম্ভব নয়, তেমনি এই মহান জীবন্ত ব্যবস্থা থেকে কি সমাধান বের করা যাবে তা আন্দাজ করাও সম্ভব নয়। আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটা নয়। কোরআন ও হাদীসে শরয়ী যেসব বিধান বর্ণিত হয়েছে তা আজ কেতাবেই রয়ে গেছে। বাস্তব জীবনে তার প্রয়োগ না থাকায় তার সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা বলতে চাই, আজ আমাদের সেই সমাজ কায়েম করতে হবে যার মধ্যে ওই ব্যবস্থা গড়ে তোলা সম্ভব । আল্লাহ-রসূলের বিধান বাস্তবায়িত হওয়ার জন্যে যেমন প্রয়োজন আল্লাহর প্রতি নিবেদিত এক সমাজ, তেমনি সমাজ সুন্দর হওয়ার জন্যে শর্ত হচ্ছে ওই বিধানের বাস্তবায়ন । সত্যাশ্রয়ী ব্যক্তিদের নিয়ে গঠিত এক ইসলামী সমাজ যখন আল্লাহর বিধানকে জীবনের প্রশস্ততর ক্ষেত্রে বাস্তবায়িত করে, তখনই ওই বিধানের সৌন্দর্য বিকশিত হয় এবং তার কার্যকারিতা মানুষের গোচরীভূত হয়; আর এটাও ঠিক, এ বিধানের প্রয়োগের জন্যে দরকার আল্লাহ প্রেমিক একটি আগ্রহী সমাজ সুতরাং যে বিধানকে নিয়ে আমরা গৌরববোধ করি সেই ইসলামী জীবন বিধানের সৌন্দর্য যদি আমরা দেখতে চাই, বুঝতে চাই এর এমন সমাজ গড়ার জন্যে বদ্ধপরিকর হতে হবে। আর এর জন্যে সমাজের ওইসব মুসলমানদের মনের মধ্যে এক দায়িত্ববোধ থাকতে হবে যারা নিজেদের মুসলমান মনে করে, যারা জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে চায় এবং বিদ্রোহী অহংকারী ব্যক্তি ও তথাকথিত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ধারক বাহকদের নাগপাশ ছিন্ন করে উড়াতে চায় ইসলামী আইন কানুনের বিজয় কেতন। বড়ই আশ্বর্যের বিষয়, আত্মগরবী, শক্তিদর্পী ওইসব দুনিয়াদার লোকেরা বিশ্ব সম্বাটকে প্রতিপালক হিসাবে চিনতে চায় না, তার পরিবর্তে প্রতিপালক মনে করে পৃথিবীর ক্ষণস্থায়ী ও নশ্বর দেহের অধিকারী কিছু ব্যক্তিকে, যাদের না আছে কোনো অতীত আর না আছে কোনো ভবিষ্যত; বরং ঘটনাক্রমে সাময়িকভাবে কোনো ক্ষমতার আসনে এরা জেঁকে বসার সুযোগ পেয়েছে। দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ সকল যুগেই এক ও অভিন্ন ইসলামী জাগরণের প্রকৃতি চিরদিন একই রকম থেকেছে, এর কোনো দিন কোনো পরিবর্তন নেই । যখনই জাহেলিয়াতের হাতে ক্ষমতা আসে এবং ইসলামের পতাকাবাহী মোজাহেদ দল এর মুখোমুখি দাড়িয়ে যায়, তখনই শুরু হয় ইসলামকে বাস্তব ময়দানে কায়েম করার সংগ্রাম । পৃথিবীতে আল্লাহর আইন উৎখাত করে যখনই মানব রচিত আইন কানুন চালু হয়েছে, তখনই অশান্তি ও বিশৃংখলা ছড়িয়ে পড়েছে এবং তখন প্রকৃতপক্ষে ইসলামের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, যদিও আযান একামাত ও মসজিদ এবং কিছু ইসলামী রীতি নীতি ও কাজ চালু থেকেছে, যার কারণে মানুষের অন্তরে এ দ্বীনের ক্ষীণ চেতনাটুকু মাত্র বাকি রয়ে গেছে বাকি রয়ে গেছে তাদের মনের পর্দায় ইসলামের কল্যাণকারিতার এক কাল্পনিক ছায়া, কিন্তু বিশ্বজয়ী যে ব্যবস্থা নিয়ে রসূল (স.) এসেছিলেন, আসলে তা মুছে গেছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।