যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

নিছক ইসলামী সমাজের অগ্রগতির জন্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে এবং এর (অগ্রগতির) পর্যায়ক্ৰমিক ধারাসমূহ এক স্থায়ী নিয়মে বাধা; আর জাহেলী ব্যবস্থা থেকে ইসলামী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া কোনো একদিনে সম্ভব হয়নি বা এটা কোনো সহজ সরল কাজ ও নয়, বা মহাশূন্যে রচিত কোনো ব্যবস্থাও নয়, নয় এটা আকাশের জন্যে তৈরী কোনো জ্ঞানগর্ভ বিধান; বরং আমাদের সদা সর্বদা ইসলামী সমাজ ও ইসলামী ব্যবস্থা গড়ে তোলার জন্যে প্রস্তুতি নিতে হবে। এর জন্যে সর্বপ্রকার যোগাড় যন্ত্র করতে হবে আর ইসলামের আইন কানুনের বিস্তারিত বিবরণ, বাস্তব ক্ষেত্রে প্রয়োগ ছাড়া শুধু কল্পনার রাজ্যে গড়ে তুলে, সেখান থেকে এর সূচনা ধরে নিয়ে, তার আলোকে জনগণকে জাহেলিয়াত থেকে ইসলামের দিকে এগিয়ে আনা সম্ভব হবে না। আর এইভাবে এসব জাহেলী সমাজ সংগঠনগুলো পরিবর্তিত হয়ে ইসলামের জ্ঞানগর্ভ সমাজে রূপান্তরিত হবে তাও নয়! আবার জাহেলিয়াত থেকে ইসলামের দিকে আসায় যে জটিলতা আছে তা দূর করার জন্যে ইসলামী ব্যবস্থার আইন কানুনের মধ্যে কোনো শিথিলতা বা পরিবর্তন আনাও কোনোদিন সম্ভব হবে না। এভাবে ইসলামী বিধানে কেউ কাউকে ধোকা দিতে পারে না বা কারো দ্বারা ধোকা খাওয়াও চলে না। তবে হা, একমাত্র সেসব আল্লাহদ্রোহী শক্তিরাই জাহেলী সমাজ ব্যবস্থা উৎখাত না করে ইসলামী ব্যবস্থা চালু করতে চায় এবং এ বিষয়ে বাগাড়ম্বর করে, যারা প্রকৃতপক্ষে একথা স্বীকার করতে চায় না যে, শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর ৷ তারা এও স্বীকার করতে চায় না যে, মানুষের কর্তা-মনিব, প্রভু প্রতিপালক একমাত্র আল্লাহ এবং বিশ্বজগতের বাদশাহী থাকবে একমাত্র আল্লাহরই হাতে এইভাবে আসলে তারা ইসলাম থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যায়। একথা বার বার সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হচ্ছে, গোটা বিশ্বের মালিক একমাত্র আল্লাহ; সুতরাং দ্বীন |' এতদসত্তেও অধিকাংশ মানুষ আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর বলদপী অহংকারী ব্যক্তিদের দাসত্ব করে চলেছে অর্থাৎ তাদের আইন কানুন মেনে চলছে, তাদের কাছে নতিস্বীকার করছে এবং তাদের অনুসরণ করে চলেছে। এইভাবেই তাদের নানা কায়দায় তারা ত্রাণকর্তা ও নিঃশর্তভাবে আনুগত্য পাওয়ার যোগ্য বানিয়ে নিয়েছে। আর এইভাবেই এই সংখ্যাগরিষ্ঠ জনতা অন্ধ আনুগত্য দ্বারা তাওহীদী বিশ্বাস থেকে দূরে সরে গিয়ে শেরেকের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। ইসলামের দৃষ্টিতে এইটাই হচ্ছে শেরেকের সব থেকে বেশী প্রামাণ্য দলীল যাচ্ছে, এভাবে বা ওভাবে পৃথিবীর প্রায় সবখানে শাসন ব্যবস্থার ওপর জাহেলিয়াতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত রয়েছে, আর যেখানে বস্তুগত শক্তির প্রাবল্য যতো বেশী, ততোবেশী সেখানে মানুষের গোলামী জেঁকে বসে রয়েছে এবং ততোবেশী গোমরাহীর আসন সুপ্রতিষ্ঠিত হয়ে রয়েছে। ফেকাহ শাস্ত্রের বিধি বিধানের মধ্যে এসব জাহেলিয়াতের মোকাবেলা করার কোনো কর্মসূচী নেই, নেই এমন কোনো উপযুক্ত উপায় উপকরণ ফেকাহবিদদের কাছে, যার দ্বারা তারা ওই তাগুতী শক্তির মোকাবেলা করতে পারেন । ওদের মোকাবেলা তো তারাই করতে পারবে যারা পুনরায় মানুষকে ইসলাম গ্রহণ করার জন্যে ডাক দেবে, যারা জাহেলী ব্যবস্থার মোকাবেলা করার জন্যে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং জাহেলী ব্যবস্থার মধ্যেও ইসলামের দিকে মানুষকে সদা-সর্বদা দাওয়াত দিতে থাকবে। এতে সংঘর্ষ বাধার সম্ভাবনা থাকবেই, তা সত্তেও যখন আল্লাহর নেক বান্দারা সর্বপ্রকার ঝুঁকি নিয়ে এ দায়িত্ব পালন করতে থাকবে তখনই আসবে আল্লাহর সাহায্য । আর তখন যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তাদের ও তাদের জাতির www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।