যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

জাহসীর কী যিলালিল ক্ৰোর আন ঠেকিয়ে রাখতে পারে না বা এ নিয়মকে কেউ মিথ্যাও প্রমাণ করতে পারে না । যুলুম করে অথবা পারস্পরিক হৃদ্যতা বাড়িয়ে এ নিয়মের মধ্যে কোনো পরিবর্তনও কেউ আনতে পারে না সুতরাং জীবনের উপায় উপকরণ এবং জীবন ধারণ সামগ্রী যে জাতি যতো বাড়াতে পারবে, আল্লাহর নিয়মে সে জাতি ততো বেশী উন্নৃতি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। আর যে জাতি এসব উপায় উপকরণের সঠিক ব্যবহার করবে না, সে জাতি আল্লাহর নিয়ম অনুযায়ী অবশ্যই দুর্বল হয়ে যাবে অথবা সার্বিকভাবে বিলুপ্ত হয়ে যাবে বা যে পরিমাণে আল্লাহর বিধান অমান্য করবে সেই পরিমাণেই তার ক্ষতি হবে। অপরদিকে ইসলামী উম্মত তাদের রসূলের অনুসরণ করে চলার জন্যে যে নির্দেশ আল কোরআন থেকে লাভ করেছে, তা মেনে চলতে তারা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ । আর রসূলের দায়িত্ব হচ্ছে তাদেরকে এমন সব কাজের দিকে আহবান জানানো, যা তাদেরকে পৃথিবীর জাতিসমূহের মধ্যে এক জীবস্ত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। আর এ প্রতিষ্ঠা লাভ শুধু মাত্র অন্তরের মধ্যে আকীদা বিশ্বাস পোষণ করার কারণেই সম্ভব নয়, বরং বাস্তব বাস্তব কর্মের মাধ্যমে এ সাফল্য অর্জন করতে হবে, যাঁ সঠিক আকীদার ভিত্তিতে পরিচালিত হয় এবং সে কাজগুলো বিভিন্ন দিক দিয়ে জীবনকে সুন্দর ও গতিশীল করে তোলে কৃতকার্যতা আসে সেই জীবনধারা অনুসরণে যা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ও তার প্রেরিত আইন অনুযায়ী গড়ে ওঠে এবং সমাজের বুকে গড়ে তোলে সেই মূল্যবোধ যা আল্লাহর দেয়া ও রসুলের দেখানো জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এ উদ্দেশ্যে বলিষ্ঠভাবে বাস্তব কাজ করতে হবে নতুবা সেই নির্দিষ্ট পরিণতির জন্যে অপেক্ষা করতে হবে, যা আল্লাহর নিয়ম অনুযায়ী অবশ্যই একদিন আসবে। সনের বক্রতা দুক্নীককরূণ এরপর দেখা যায় আলোচনার ধারার মধ্যে মানুষের হৃদয়াবেগের প্রতি পেশ করা হয়েছে এক গভীর আবেদন পেশ, যার কারণে সেই সকল ব্যক্তির অন্তর দিবারাত্রির প্রতিটি মুহূর্তে ভয় ভীতিতে পরিপূর্ণ থাকে। ইতিপূর্বে এ পবিত্র কোরআনের বাণীকে হৃদয়হীনভাবে কটাক্ষপাত করেছে । এরশাদ হচ্ছে, ‘বলো, তোমরা কি একবারে ভেবে দেখেছো, রাতের বেলায় অথবা দিবা ভাগের কোনো সময় তোমাদের ওপর আল্লাহর সেই আযাব যদি এসে যায়, যার জন্যে ওই অপরাধীরা বড়ই ব্যস্ত হয়ে পড়েছিলো....... তাহলে কি অবস্থা হবে?’ অজানা অদেখা এ আযাবের রূপ চেহারা যে কি হবে, তা কেউই জানে না৷ কি ভাবে কখন এবং কার ওপর এ আযাব নাযিল হবে, তাও কারও ধারণার মধ্যে নেই । তবে রাত্রিকালে তোমরা যখন আরামের ঘুম ঘুমাতে থাকবে, তখন হয়তো হঠাৎ করে এ ভয়ানক আযাব এসে পড়বে, অথবা আসবে সে কঠিন মুহূর্ত ঝলমলে আলোয় ভরা দিনের বেলায় তোমাদের জেগে থাকাকালে । তোমাদের শত রকমের সজাগ ও সতর্ক থাকা অবস্থা এই আযাব থেকে কিছুতেই তোমাদেরকে বাচাতে পারবে না, যার ব্যাপারে অপরাধীরা ব্যস্ততা দেখাচ্ছিলো। এ হচ্ছে এমন কঠিন শাস্তি, যার জন্যে কোনো প্রকার ব্যস্ততা দেখানোতে তাদের জন্যে কোনো প্রকার কল্যাণ হওয়ার সম্ভাবনা নেই । এ প্রসংগে এ কথাটাও সুস্পষ্টভাবে বুঝা যায়, যখন তারা আযাব সম্পর্কে বারবার প্রশ্ব করছে, তখন আপাতদৃষ্টিতে তাদের প্রশ্নগুলো তাচ্ছিল্যপূর্ণ মনে হলেও প্রতিবার প্রশ্ন করার সাথে সাথে তাদের অজান্তেই তাদের হৃদয়ের গভীরে এক অজানা আতংক ছড়িয়ে পড়ছে। তাদের অন্তর দুরুদুরু করে কাঁপছে, কখন যেন আযাব এসে পড়ে । কারণ যে কোনো অপরাধীর মন এমনিতেই ; | ১০ সূরা ইউনুস (৯০ পারা ১১ অনখিল ৩ ke dl VYVVW.UUIKTLUUV. VULOS SDUL. TON

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।