যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিন্লালিল ক্কোরআন (স.) যে আযাবের ভয় দেখাচ্ছিলেন শীঘ্রই তার বাস্তবায়ন হোক । তাদের সম্পর্কে আল্লাহর যে ফয়সালা শোনানো হচ্ছিলো, তা তেমনি করে.এসে যাক যেমন করে অন্যান্য রসূলরা প্রত্যাখ্যান করার সাথে সাথে তাদের প্রতি এসেছে তাদের এই ব্যস্ততার জওয়াবে উদাত্ত কন্ঠে নেমে এলো আল্লাহর বাণী, ‘বলে দাও, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি নিজের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখি না । প্রতিটি জাতির জন্যেই বেচে থাকার একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন এসে যাবে, তখন তারা কেউ এক মহুর্ত বিলম্ব করবে না বা কেউ এক মুহূর্ত আগেও মরবে না ৷' আর রসূল (স.) যখন নিজের কোনো ক্ষতি বা উপকার করার মালিক নন, তখন স্বাভাবিকভাবে তাদের জন্যেও কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা তার নেই । এখানে পেছনের ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে, একথা বুঝাতে গিয়ে রসূল (স.)-কে নিজের ব্যাপারেও কথা বলতে বলা হয়েছে। কারণ ওরা আযাবের ব্যাপারে বড় ব্যস্ত হয়ে পড়েছিলো । বর্তমান আলোচ্য অংশে ক্ষতি বা আযাবের কথা প্রথম উল্লেখিত হয়েছে। অন্য জায়গায় উপকারের কথা আগে বলা হয়েছে। কারণ নিজের জন্যে উপকারের কথাটা আগে উল্লেখ করা বেশী উপযোগী, আর যেহেতু সেখানে নবীর নিজের কথাটিই উদ্ধৃত করা হয়েছে। বলা হচ্ছে, যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে অবশ্যই আমি চাইতাম যে, কল্যাণটাই বেশী বেশী আসুক, (অকল্যণ আসুক তা কিছতেই আমি চাইতাম না) ফলে আমার কোনো কষ্ট হতো না!’ বলে দাও, আমি নিজের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা ও রাখি না.... তবে আল্লাহ | তায়ালা যা চাইবেন তা-ই হবে ।........... ’ ‘বলে দাও, আমি নিজের জন্যে নিজের সিদ্ধান্তকে’................ এতে বুঝা গেলো যে, সকল কাজ আল্লাহর ইচ্ছাতেই হয় এবং ক্ষমতা সবটুকু একমাত্র আল্তাহর। তিনি তার আযাবের সিদ্ধান্তকে সেই সময়ে বাস্তবায়িত করেন, যখন তিনি চান এবং আল্লাহর এই চিরস্তন নিয়মের মধ্যে তার কখনো কোনো ব্যতিক্রম হয় না । আর তিনি যে সময়ে যা হবে বলে নির্ধারণ করে রেখেছেন, সে সময়েই তা হবে। তিনি কখনো ব্যস্ত হন না এবং তড়িঘড়ি করে কোনো কাজ করেন না । এরশাদ হচ্ছে, তখন তারা এক মুহূর্ত দেরীও করবে না, আর এক মুহূর্ত পূর্বেও মরবে না ৷' আর নির্দিষ্ট সে সময়টা তখনই শেষ হয়ে যাবে, যখন মানুষের অনুভূতি বিলুপ্ত হয়ে যাবে। এভাবে কোনো জাতি সমূলে ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে সে জাতির এতিহ্য, যেমন ঘটেছে অতীতের বহু জাতির ভাগ্যে । এ মুত্যু হচ্ছে জীবনযুদ্ধে পরাজয়ের প্রতীক এবং ভূপৃষ্ঠ থেকে পুরোপুরি হারিয়ে যাওয়া । আর অতীতের জাতিসমূহের ভাগ্যে বারবার এটাই ঘটেছে। অবশ্য তাদের বিলুপ্তি কখনো সাময়িকভাবে হয়েছে, যার পর কখনো তারা আবার ফিরেও এসেছে, কিন্তু সে শুধু মান সম্ত্রমহীন কোনো রকমে জীবন ধারণের জন্যে, আবার কখনো তাদের অস্তিত্ব পুরোপুরি ও চিরদিনের জন্যে মুছে গেছে ধরাপৃষ্ঠ থেকে এবং কখনো একটি জাতি হিসাবে তাদের বিস্তৃতি থেকে গেছে। আবার কখনো কোনো জ্ঞাতি সার্বিকভাবে ধ্বংস থেকে রেহাই পেলেও ব্যক্তি হিসাবে বেঁচে থেকেছে কোনো রকমে, কোনো জাতি হিসাবে নয়। আর এসবই ঘটেছে আল্লাহর অমোঘ নিয়মের অধীন, যার মধ্যে কোনোদিন কোনো পরিবর্তন হবার নয়। এ নিয়মকে কেউ |_১০ সরা হডনুস (৯৮১) পারা ১১ অনখিল ৩ | WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।