যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

কভাফ্সীকর ফী যিল্লান্সিব্স কোরআন সুতরাং দেখা যাচ্ছে, সব কাজই নিয়মতান্ত্রিক সংঘটিত হবে এবং আল্লাহর ফয়সালা অনুযায়ী পূর্ব সিদ্ধান্ত মতে সব কিছুই পরপর ঘটতে থাকবে । এগুলোর কোনোটাই হারিয়ে যাবে না, প্রতিকূল অবস্থার কারণে বা স্থানকাল পাত্রভেদে পরিবর্তিতও হয়ে যাবে না। তবে প্রত্যেক জাতিকে তাদের নিজেদের রসূল না আসা পর্যন্ত শোধরানোর সময় দেয়া হবে এবং সাথে সাথে তাদেরকে ধ্বংস করা হবে না, বরং তাদের সতর্ক করা হবে ও সত্যকে তাদের সামনে সুষ্পষ্টভাবে তুলে ধরা হবে। এভাবে আল্লাহ তায়ালা তাদেরকে যে প্রতিদান দেয়া নিজের ওপর তিনি ফরয করে নিয়েছেন, তা তাদেরকে পুরোপুরিই দেবেন । অবশ্য আল্লাহ তায়ালা এটাও স্থির করে রেখেছেন যে, তিন কাউকে ততোক্ষণ পর্যস্ত আযাব দেবেন না, যতোক্ষণ তাদের নিকট কোনো রসুল না পাঠান এবং সত্য পথ তাদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দেন। এ ভাবে, রসূল (স.) এসে দ্বীনের দাওয়াত সঠিক ভাবে তাদের কাছে পৌছানোর পর তারা যে ভাবে সাড়া দিয়েছে, সেই অনুযায়ী তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা ফয়সালা করেছেন। তাই এরশাদ হচ্ছে, ‘আর প্রত্যেক জাতির জন্যেই রসুল ছিলো,অতপর তাদের কাছে রসূল এসে যাওয়ার পর তাদের সাথে ন্যায় বিচারের কাজটি সম্পন্ন হয়ে যায় এবং ভবিষ্যতেও তাদের প্রতি কোনো যুলুম করা হবেনা ।' আর এই দুটি আয়াত থেকে আমরা আল্লাহর সার্বভৌমত্ব এবং মানুষের দাসত্বের তাৎপর্য অনুধাবন করতে পারি। এই দুটি বিষয়ের ওপরই প্রধানত ইসলামী চিন্তাধারা গড়ে উঠেছে। আল কোরআনের আলোচনা ও তার প্রদর্শিত পথও এ দুটি বিষয়কেই কেন্দ্র করে গড়ে উঠেছে এবং বিভিন্নভাবে এবং নানারূপে এ বিষয় দুটির প্রতি বিশ্বাসের তাৎপর্য এবং বাস্তব জীবনে তার প্রতিফলনের কথা জানানো হয়েছে। _ রসূল (স.)-কে বলা হচ্ছে যে, ইসলামী আকীদা ও যে জাতিকে সম্বোধন করে এ আকীদা গ্রহণ করতে বলা হচ্ছে, সে জাতির বিষয়ে যাবতীয় আলোচনা সব কিছু আল্লাহরই সন্তুষ্টির জন্যে । আরও বলা হচ্ছে যে, এক সময় তো তোমার জীবনের মেয়াদ ফুরিয়ে যাবে এবং যারা তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করে যাচ্ছে, তোমার বিরোধিতা করছে এবং তোমাকে কৃষ্ট দিচ্ছে, তাদের পরিণতি তুমি নিজ চোখে দেখে যাওয়ার সুযোগও পাবে না । তোমাকে ওদের মন্দ পরিণতি দেখাবেন এবং ওদের মধ্যে আল্লাহ তায়ালা যাদের পুরস্কৃত করবেন তাদের অবস্থাও তোমাকে ইতিমধ্যে দেখানো হয়েছে- এসবই একমাত্র আল্লাহরই জন্যে । তোমার ও অন্য সকল রসূলের দায়িত্ব হচ্ছে শুধু দাওয়াত মানুষের কাছে পৌছে দেয়া । বলা হয়েছে........... তোমরা কর্তব্য হচ্ছে এ দাওয়াতকে মানুষের কাছে পৌছে দেয়া..........তারপর রসূল (স.) তার মিশন নিয়ে এগিয়ে চলেছেন এবং সফলতা ব্যার্থতার ভার আল্লাহর হাতেই ছেড়ে দিয়েছেন, যাতে করে বান্দা তার কর্মক্ষেত্রের সীমাবদ্ধতা বুঝতে পারে এবং আল্লাহর পথে আহবানকারীরা দুনিয়াতে সাফল্য লাভের ব্যাপারেও যেন আল্লাহর ফয়সালার ব্যাপারে ব্যস্ত না হয়ে পড়েন, তা এ দাওয়াত যতো দীর্ঘ সময় ধরেই দিতে থাকা হোক না কেন এবং এ পথে তাদের যতো কষ্টই দেয়া হোক না কেন । এরশাদ হচ্ছে, ‘ওরা বলে, তোমার ওয়াদা করা সে আযাব কখন আসবে (আনো না দেখি) যদি তুমি (তোমার ওয়াদার ব্যপারে) সত্যবাদী হয়ে থাকো ।' হতভাগা ওই কাফেররা মনে করতো, আযাবের এসব কথা ভিত্তিহীন এবং এজন্যে তারা আযাবের ওই কঠিন অবস্থা বাস্তবে দেখার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছিলো । তারা চাইছিলো নবী | ১০ সূন্সা হডসুস (৯৭১) পারা ১১ মনখিনশল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।