যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

[| _____ তাফসীর ফী খিলালিল্প কোরআন ‘অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, যারা আল্লাহর সাথে সাক্ষাতের কথাকে অস্বীকার ও প্রত্যাখ্যান করেছে, যার ফনে তারা সঠিক পথের দিশা থেকে বঞ্চিত হয়ে গেছে ' আর কেয়ামতের দিনের এ হৃদয়বিদারক দৃশ্য ও ইতিপূর্বে বর্ণিত পার্থিব জীবনের দৃশ্যসমূহ থেকে রসূল (স.)-এর যামানা পর্যন্ত যতো ঘটনার বিবরণ পাওয়া যায়, সামনে নিয়ে সত্যকে প্রত্যাখ্যানকারীদের জন্যে আল্লাহর পক্ষ থেকে যে ধমকি নেমে এসেছে, তা বড়ই রহস্যজনক, বড়ই দুর্বোধ্য । কেউ খুব তাড়াতাড়ি বুঝতে চাইলে অথবা সারা যিন্দেগী ধরে ধীরেও যদি কেউ বুঝতে চায়, তবু ওই কঠিন অবস্থা যথাযথভাবে বুঝতে পারবে না। তবে অবশ্যই এটা সত্য যে, ওই কঠিন শাস্তির ধমকি মানবমন্ডলীর মাথার ওপর উন্ুক্ত তরবারির মতো ঝুলে রয়েছে। এই থাকে এবং সময় থাকতেই ভালো মন্দ, বাছ বিচার করে চলে আর এই ভাবে হেদায়াতপ্রাপ্ত হ্য় ৷........ অবশ্যই আল্লাহ তায়ালা চান, এভাবে যেন মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে, তাদের জীবনের এ মহা যাত্রার পরিসমাপ্তি একদিন ঘটবেই । এজীবনের শুরু হয়েছে শাস্তির হুশিয়ারী বাণী উচ্চারণের সাথে এ হুশিয়ারী চলতে থাকবে সেই দিন পর্যন্ত, যে দিন সারা দুনিয়ার সকল সম্পদ ফিদয়া স্বরূপ বিলিয়ে দিয়েও কেউ আযাব থেকে বাচতে পারবে না । সে দিন আল্লাহ তায়ালা পরিপূর্ণ ভারসাম্যের সাথে সব কিছুর বিচার করবেন। তিনি কিছুতেই সেদিন কারও প্রতি কোনো যুলুম করবেন না । মানুষকে দুনিয়া ও আখেরাতের জীবনের মধ্যে সমন্বয় ঘটানোর জন্যে আল কোরআনে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। কাজে কথায়, চিন্তায় ও ব্যবহারে ঈমানী জীবনের চিত্র জীবস্তরূপে ফুটিয়ে তুলতে হবে, যেন এহেন মোমেনের জীবন যে কোনো হৃদয়কে আকর্ষণ করে এবং দুনিয়া ও আখেরাতের সমন্বিত এক বাস্তব নমুনা পেশ করতে পারে। এটাই হবে সঠিক ইসলামী জীবনের ছবি । এরশাদ হচ্ছে, ‘তোমার কাছে যে সব ওয়াদা আমি করেছি, তার কিছু কিছু দৃষ্টান্ত যদি আমি দুনিয়াতে তোমাকে দেখিয়ে দেই, অথবা তোমাকে যদি আমি মৃত্যু দান করি, যা যে কোনো সময় আমি করতে পারি, সে অবস্থায় জেনে রেখো, অবশেষে আমার কাছেই তো ওদের সবাইকে ফিরে আসতে হবে......... আর যখন ওরা সেই কঠিন আযাব দেখবে, তখন ওদের লজ্জা ওরা গোপন করার চেষ্টা করবে, আর সেদিন ওদের মধ্যে সঠিক ভাবে ফয়সালা করে দেয়া হবে এবং তাদের প্রতি কোনো যুলুম করা হবে না৷’ -(৪৬-৫৪ আয়াত) এ আয়াতগুলোর মাধ্যমে যে মূল তথ্যটি পরিবেশন করা হচ্ছে তা হলো, সকলের সর্বশেষ ফিরে যাওয়ার জায়গা আল্লাহর কাছেই, রসূল (স.)-এর হুশিয়ারী মতে কোনো কোনো শাস্তি যদি দুনিয়াতে নেমেও আসে অথবা মৃত্যুর পরে যদি আসে এবং সর্বাবস্থায় আল্লাহর কাছেই তো সবাইকে ফিরে যেতে হবে আর দুনিয়ায় রসূল (স.)-এর সামনে (তার জীবদ্দশায়) এবং তার ইন্তেকালের পরে কি আমল তারা করছে তিনি নিজেই তার সাক্ষী । সুতরাং তাদের কোনো হয়ে যাবে না, আর রসূলুল্লাহ (স.)-এর মৃত্যুর পর, তাদের সাথে প্রদত্ত ওয়াদার কোনোটা বাদও পড়ে যাবে না। এরশাদ হচ্ছে, hi ‘আর (তোমার জীবদ্দশায়) যদি তাদের দেয়া ওয়াদা মতে তাদের প্রতি নেমে আসা কোনো শাস্তির দৃশ্য তোমাকে দেখাই অথবা তোমাকে (ওই শাস্তি নাযিল হওয়ার আগেই) ওফাত দান করি (তাতে শাস্তির মাত্রায় কোনো কম বেশী হবে না) কারণ অবশেষে আমার কাছেই তো ওদের সবাইকে ফিরে আসতে হবে । এরপর ওরা যা কিছু করছে সে বিষয়ে তো আল্লাহ (নিজেই) সাক্ষী রয়েছেন’ ............... নাত আন W.DOIKIID.DIOESDOT. COM

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।