সাথে সাক্ষাতকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিলো অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মোটেই তারা হেদায়াতপ্রাপ্ত ।' অতি ক্ষণস্থায়ী ও স্বল্প সময়ের এ জীবনের দিকে একটু খেয়াল করে তাকালে আমরা দেখতে পাব যে, হঠাৎ করেই এ জীবন শেষ হয়ে যাবে এবং পরিণামে খুব শীঘ্রই এসে যাবে হাশরের ময়দানে সবাই জড়ো হয়ে যাবো, যেখানে আকস্মিকভাবে তাদেরকে অতীতের পাপাচারের জন্যে পাকড়াও করা হবে । সেদিন তারা দুনিয়ার জীবনের আসল মান সম্পর্কে যথাযথভাবে অনুধাবন করবে এবং বুঝবে যে কতো ক্ষণস্থায়ী ছিলো এ জীবন । আর তখনই মনে হবে যে, এ জীবনের সময়কাল এক ঘন্টার অধিক ছিলো না, যা পারস্পরিক পরিচয় জানতে জানতেই কেটে গেছে। আর তারপর যেন হঠাৎ করে এক পর্দা নেমে আসায় তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেলো এক চিরন্তন ব্যবধান সৃষ্টি হয়ে গেলো ৷ হয়ত বা দুনিয়ার জীবনের এটা নিছক একটা দৃষ্টান্ত বা সাদৃশ্যপূর্ণ ছবি অথবা সেই সব মানুষের এক উপমা, যারা ঘরে প্রবেশ করলো আর কালবিলম্ব না করেই বেরিয়ে গেলো এসময়ে যেন শুধুমাত্র সাক্ষাত ও পরিচয় পর্ব সারতে সারতেই ফুরিয়ে গেলো বেলা- কাজ করার কোনো সময়ই পাওয়া গেলো না। আসল অবস্থা বুঝার জন্যে অবশ্যই এটা একটা তুলনা- না, এটাই হচ্ছে সুনিশ্চিত ও অকাট্য সত্য । তা না হলে বলুন, আসলে মানুষ কি দুনিয়ার জীবনে তার পরিচয় পর্বটুকুও শেষ করতে পারছে? তারা তো আসছে এবং চলে যাচ্ছে। পারস্পরিক পরিচয় জানার জন্যেই বা কতোটুকু সময় তারা পাচ্ছে। আর কোনো একটা দল অপর কোনো দলের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেতে পেতেই বেজে উঠছে বিদায়ের ঘন্টা, মাঝ পথেই তখন সবাইকে সব কিছু ফেলে দিয়ে পাততাড়ি গুটাতে হচ্ছে। তা না হলে কি এমনি করে মানুষের মধ্যে হানাহানি মারামরি কাটাকাটি হতো? সংঘটিত হতো কি তাদের মধ্যে এসব তিক্ত সম্পর্ক ও দুর্ঘটনাসমূহ? সত্যিকারে তাদের পারস্পরিক পরিচয় যেভাবে জানা প্রয়োজন ছিলো, তা কি সঠিকভাবে তারা জানতে পারছেঃ আর এই যে দলাদলি, গোত্রীয় বিবাদ বিসস্বাদ, হানাহানি- প্রকৃতপক্ষে এসবের পেছনে কোনো যুক্তিসংগত কারণ নেই । না আছে কোনো সুচিন্তিত পরিকল্পনা । এর পেছনে রয়েছে ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের কিছু আবেগ বা সাময়িক কিছু স্বার্থ । হা, এটাই আসল অবস্থা । পার্থিব জীবনের সামান্য স্বার্থের কারণে নিরন্তর এই বিবাদ চলছে। একবার খেয়াল করে দেখুন না, এই অবস্থার মধ্যে সত্যিকারে কি তারা পারস্পরিক পরিচয় লাভ করতে পেরেছে? এ পরিচয় লাভ করার জন্যে তাদের সময় সুযোগ কোথায়? মতভেদ, বিবাদ বিসম্বাদ একটার পর একটা এমনভাবে তাদেরকে পেয়ে বসছে যে, তাদের ধীরস্থিরভাবে চিন্তা করার এতটুকু অবসর নেই । এটাই হচ্ছে তাদের ক্ষণস্থায়ী এ জীবনের প্রকৃত উপমা । যদিও মানুষ মাঝে মাঝে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আসল সত্যটা গভীরভাবে উপলব্ধি করে... তবু সাময়িক স্বার্থের কারণে আসল সত্যকে সে ভুলে যায়- আবার পথ চলে বে-পরওয়াভাবে । আর এ দৃশ্যের আলোকে সেই সব ব্যক্তির কাছে তাদের জন্যে ক্ষতিকর এই দিকটা শীঘ্রই ফুটে ওঠে, যারা তাদের জীবনের ক্ষণস্থায়ী ও দ্রুত পরিবর্তনশীল এই সময়ের হক আদায় না করে এ জীবনের আমোদ আহলাদে পুরোপুরি মজে থাকবে এবং আনল্তাহর সাথে সাক্ষাতের বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেবে। এভাবে ভূলে থাকবে তারা মহা প্রয়াণের কথা- আর এরই ফলে আল্লাহ সাক্ষাতের জন্যে কোনো প্রস্তুতিই তারা নেবে না, কোনো সম্বলও সংগ্রহ করবে না এবং চিরন্তন জীবনের সুখ শাস্তির জন্যে কোনো পাথেয়ও তারা যোগাড় করবে না। এরশাদ হচ্ছে, ১০ সূরা ইউনুস (৯৫০) পান্না ১১ মনযিল ৩ WWW.DOIKLHUAUAD.DLOSSpot.cont
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।