যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিন্লালিন্স ক্যোর আন পরওয়ারদেগারে আলমের ফয়সালা । আল্লাহ তায়ালা এষন এক নিয়ম চালু করে দিয়েছেন, যার অধীনে গোটা সৃষ্টিজগত চলছে। তিনি তাদেরকে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও ভালো মন্দ বাছ বিচার করার বুদ্ধি দিয়েছেন যাতে করে তারা জীবনের সঠিক পথ বেছে নিতে পারে। কিন্তু এ ইন্দরিয়গ্লোকে যখন তারা নিস্করিয় করে দেয়, তখন আল্লাহর নিয়ম তাদের ওপর কার্যকর হয়ে যায়, যা কেউ অস্বীকার করতে পারে না, বা সে নিয়মের ব্যতিক্রম হওয়াও সম্ভব নয়। আর এর পরিণতিতে তারা অবশ্যই এর উচিত ফল পাবে এবং আল্লাহ তায়ালা কারো প্রতি কোনো যুলুম করবেন না। এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা মানুষের প্রতি কোনো প্রকার যুলুম করেন না বরং মানুষ নিজেরাই নিজেদের ওপর যুলুম করে ।' অর্থাৎ আলোচ্য আয়াতে রসূল (স.)-কে অস্বীকার মিথ্যা সাব্যস্ত করা এবং যে সত্য নিয়ে তিনি প্রেরিত হয়েছেন তা প্রত্যাখ্যান করার কারণে যে সংকট সৃষ্টি হয়েছিলো, তার থেকে নযর ফিরিয়ে নিয়ে এবং তাকে বাস্তব অবস্থা জানিয়ে সাস্তবনা দেয়া হয়েছে। তাদেরকে উপর্যুপরি বুঝানোর চেষ্টা করা ও সত্য সঠিক বিষয়গুলো তাদেরকে অবগত করা সত্তেও তারা ইসলামের বিরুদ্ধে যে কঠিন বিদ্বেষ পোষণ করে চলেছিলো সে সব দিক থেকেও তাঁর নজর ফিরিয়ে দিয়ে তার রব তাকে জানাচ্ছেন যে তাদের হেদায়াতের পথ থেকে মুখ ফিরিয়ে নেয়া তার চেষ্টার কোনো ক্ৰটির কারণে নয় বা তার আনীত ব্যবস্থার মধ্যে কোনো ক্রটি থাকার কারণেও নয়, বরং এর মূল কারণ হচ্ছে মানুষরূপী ইসলাম বিরোধী ওই পশুগুলো যেন বোবা ও অন্ধ । তাদের চোখ খুলে দেয়া আল্লাহ তায়ালা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এহেন বিদ্বেষী মনোভাব সত্যের দিকে আহ্বানকারীদের প্রকৃতি বিরোধী- আর এ কঠিন ব্যাধি দূর করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নয়। এ মনোভাবকে বান্দা চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করবে- এটাই তার নিজের প্রতি উপযুক্ত ব্যবহার । উপরের আয়াতে সকল বান্দাকে এই কল্যাণকর শিক্ষাই দেয়া হচ্ছে, এমনকি স্বয়ং আল্লাহর রসূলকেও সকল প্রকার মন্দ ব্যবহার পরিহার করার জন্যে শিক্ষা দেয়া হচ্ছে। কারণ রসূল হলেও তিনিও তো মানুষ এবং আল্লাহর একজন বান্দা, বান্দার সীমাবদ্ধতার উর্ধে তিনিও নন এবং সকল ফয়সালার মালিক একমাত্র আল্লাহ । পরকালীন জীবনের অনুভূতি '_ এরপর দেখা যায়, মানুষের আবেগ অনুভূতি ও ভাবাবেগের কাছে আকাংখিতভাবে ফুটে উঠছে কেয়ামতের চিত্রটি, যেখানে তার পার্থিব জীবনের বেপরওয়া সেই সব চালচলন স্পষ্ট হয়ে উঠছে, যা তাদের সত্যানুভূতিকে বিপর্যন্ত করে রেখেছিলো, সারাক্ষণ তাদের গোটা সত্বাকে কর্মব্যস্ত বানিয়ে দিয়েছিলো এবং অকার্যকর করে রেখেছিলো তাদের সমস্ত বিবেচনা শক্তিকে.......... তাদের কিছুতেই একথা মনে হতে দেয়নি যে, ক্ষণস্থায়ী এ জীবন শেষে এগিয়ে আসছে পরকালীন স্থায়ী ও চিরন্তন জীবন, যেখানে তাদের সকল কাজের চূড়ান্ত ফায়সালা দেয়া হবে এবং সেই ফয়সালা অনুযায়ী তাদের জীবন শাস্তি অথবা শাস্তির মধ্যে চিরকাল অতিবাহিত হতে থাকবে। এরশাদ হচ্ছে, ‘সেই ভয়ংকর দিনে যখন তিনি তাদের সবাই একত্রিত করবেন, তখন তাদের কাছে মনে হবে যে তারা যেন দুনিয়ায় দিনের মাত্র একটি ঘন্টা কাটিয়েছিলো এবং এই ক্ষণিক সময়ের জন্যেই হয়েছিলো তাদের পারস্পরিক পরিচয় (ও আত্মীয়তার বন্ধন) এসময়ে যারা আল্লাহর ১০ সুস্না ইউনুস 0) bailitGBSMoOGSRLO{ COM “লা >> আমলখি ৩

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।