যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

| অর্থাৎ ফাসাদ সৃষ্টিকারীরা (কখনো) প্রকৃতপক্ষে ঈমানদার হয় না, আর মানুষকে তাদের রবের প্রতি বিশ্বাস থেকে দূরে রাখা এবং তীর দাসত্ব থেকে মানব সমাজকে দুরে রাখার ফলে যে বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি হয়, অন্য কোনো কারণে হয়না । যতো প্রকার অশান্তি পৃথিবীতে শুরু হয়, তার মূল কারণ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো অন্ধ আনুগত্য করা । আর মানুষের জীবনে নিজের বা অপরের প্রবৃত্তির অনুসরণই আসল ক্ষতিকর কারণ মানুষকে ও আইনদাতা হিসাবে দাড় করানোর প্রচেষ্টাই সকল শাস্তি ধ্বংস করার মূল কারণ । কেননা এর উদ্দেশ্যই হচ্ছে মিথ্যা মনিবদের ক্ষমতায় টিকিয়ে রাখা...... যা মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়, তাদের আত্মা ও চিন্তা | চেতনাকে নিজীব করে দেয়...... এরপর মিথ্যা ও কৃত্রিম প্রভুদের স্বার্থের জন্যে বিপর্যস্ত হয়ে যায় তাদের কল্যাণকর সব ব্যবস্থা ও তাদের সম্পদ-সম্পত্তি। প্রাচীন ও আধুনিক যুগের জাহেলিয়াত (হঠকারিতা ও অজ্ঞানতা)-ই হচ্ছে এসব অশান্তির জন্যে দায়ী, আর তারাই এসব অশান্তি সৃষ্টি করে রেখেছে, যারা আল্লাহর ওপর প্রকৃতপক্ষে ঈমান রাখেনা। এ কেতাব সম্পর্কে তাদের দৃষ্টিভংগি পেশ করার পর রসূল (স.)-কে সান্তনা দেয়া হচ্ছে, যেহেতু সমিথ্যারোপকারীদের সত্য গ্রহণে অস্বীকৃতি জানানোতে এবং তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার অপচেষ্টা করায় তিনি মুষড়ে পড়ছিলেন, ‘যদি ওরা তোমাকে মিথ্যাবাদী বলে থাকে তাহলে ওদেরকে বলে দাও, আমার জন্যে রয়েছে আমার কাজ, আর তোমাদের জন্যে রয়েছে তোমাদের কাজ, আমি যা কিছু করছি তার কোনো দায়িত্‌ তোমাদের নেই, আর তোমরা যা কিছু করছো তার জন্যেও আমি দায়ী নই ৷' এই ছিলো তাদের মনোভাবের একটি বাস্তব চিত্র, সত্য থেকে নিজেদের দূরে রাখা এবং তাদের অপকর্মের ও সত্য থেকে দৃরে সরে যাওয়ার উদ্দেশ্যে তাদের সত্যকে পরিত্যাগ করার অবস্থাটা এভাবে তুলে ধরা হয়েছে। এটা ছিলো তোমার ওই বাচ্চাকে পরিত্যাগ করার মতো যে অহংকার করে এবং পথের মধ্যে হঠাৎ করে তোমার সাথে চলতে অস্বীকার করে বিনা যুক্তিতে পেছন দিকে চলতে শুরু করে। এ ধরনের ধমকিতে অনেকেরই ফায়দা হয়ে থাকে। এরপর, রসূল (স.) থেকে তাদের মুখ ফিরিয়ে নেয়ার বর্ণনা এগিয়ে চলেছে । বলা হচ্ছে, তারা রসূল (স.)-এর কথা এমনভাবে শুনছে যেন তাদের কান ও অন্তরের দরযাগুলো আবদ্ধ হয়ে রয়েছে। তারা রসূল (স.)-এর দিকে তাকায় ঠিকই, কিন্তু তাদের চোখগুলোতে যেন কোনো দৃষ্টিশক্তি নেই । এর ফলে তাদের শোনা ও দেখাতে কোনো ফায়দা হচ্ছে না এবং তারা সত্য সঠিক পথের দিকে এগিয়ে আসছে না । এরশাদ হচ্ছে, ‘আর তাদের মধ্যে অনেকে এমনও আছে, যারা খেয়াল করে তোমার কথা শুনছে বলে (মনে হয়) না । এমতাবস্থায় যারা দেখে না (এবং দেখতে চায় না) এমনসব অন্ধ ব্যক্তিকে কি তুমি পথ দেখাবে? (দেখাতে পারবে)?’ এগুলো তো হচ্ছে এমনই জীব জানোয়ার, যারা শোনে বটে, কিন্তু যা শোনে তা মানে না, তা পালনও করে না । তারা দেখে বঢটে, কিন্তু সে দেখাতে তাদের বোধোদয় হয় না ..... এ ধরনের {| মানুষ প্রতি যামানা ও প্রত্যেক দেশের সমাজে বহু রয়েছে............ আর রসূল (স.)-এর কোনো কর্তৃত্ব তাদের ওপর নেই । কারণ তাদের অনুভূতি ও তাদের অংগ প্রত্যংগ এমনভাবে বিফল হয়ে গেছে যে, সত্য পথ তারা কিছুতেই দেখতে পারে না । যেন তাদের হৃদয় দুয়ার এমনভাবে বন্ধ হয়ে গেছে যে, তারা তাদের কর্তব্য যে কি তা বুঝতেই পারে না। আর রসূল (স.) তো কোনো ৰধিরকে শোনাতে পারেন না বা অঙ্ধকে দৃষ্টিশক্তি. দিতে পারেন না। এটাই হচ্ছে আল্লাহ । ৯০ সুরা ইটস (৯৩ ) পারা ১১ মনযিন্স ৩ en DWV: DOIRITD. BIOCSDOT. TOM

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।