মহান আল্লাহ্ তায়ালা এ প্রসংগে যথার্থই বলেছেন, ‘আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে এ কোরআন নিজের থেকে তৈরী করা সম্ভব নয় ৷' ‘ওরা কি বলছে, সে তৈরী করেছে? বলে দাও, বেশ তো তোমরাও এ রকমই কোনো একটি সূরা তৈরী করে নিয়ে এসো না, আর তোমাদের এ দাবীতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এ দাবীকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার যার কাছ থেকে পারো, সাহায্য গ্রহণ করো ।' দ্বীনের দাওয়াত অক্ধীকার করার ইতিহাস এই চ্যলেঞ্জ দান করার পর প্রাসংগিক কিছু আলোচনা এখানে এসেছে, যাতে করে প্রতিষ্ঠিত করে দেয়া যায় যে, কোরআন সম্পর্কে সন্দেহ আরোপকারী ব্যক্তিরা নিছক ধারণা কল্পনার বশবর্তী হয়েই আজে বাজে মন্তব্য করছে, ওদের কাছে প্রমাণ করার মতো কোনো যুক্তি নেই । এমন বিষয়ে তারা মন্তব্য করছে যার সম্পর্কে তারা কিছুই জানে না সিদ্ধান্তকর কোনো কথা বলার জন্যে অবশ্যই ওই বিষয়ের স্বচ্ছ জ্ঞান থাকা জকরুরী- নিছক কোনো ধারণা কল্পনা বা আবেগ প্রবৃত্তির তাড়নে কোনো কথা বলা মোটেই যুক্তিসংগত নয়। আর যে মহান সত্ত্বার পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত ফয়সালার বাণী শোনানো হচ্ছে, তা হচ্ছে আল কোরআনের মধ্যে বর্ণিত ওহী । এর প্রতিটি কথা সত্য । সত্য পুরস্কারের ওয়াদা ও ধমকি সবগুলোই । কিন্তু ওরা একে মিথ্যা কথা বলে দাবী করে এ মহামূল্যবান বাণী প্রত্যাখ্যান করছে। মিথ্যা কথা দাবী করে যতোই আল কোরআনকে তারা অস্বীকার করুক না কেন, ওদের কাছে এমন কোনো জ্ঞান নেই, যার বলে ওরা এ পবিত্র কালামের কথাগুলোকে মিথ্যা প্রমাণ করতে পারে। অথচ তাদের ওপর তাদের এ হঠকারিতাপূর্ণ আচরণের বাস্তব শাস্তি এখনও নেমে আসেনি (যেহেতু আল্লাহ তায়ালা মহা দয়াময়) । তাই এরশাদ হচ্ছে, ‘বরং তারা সেই সব বিষয় অস্বীকার করেছে, যা তাদের জ্ঞানের পরিধির মধ্যে তারা আনতে পারেনি, আর এজন্যেও তারা এ আয়াতগুলোকে আল্লাহর কথা বলে মানতে চায়নি, (আর এজন্যেও তারা এ বাণীকে সত্য বলে মানতে পারেনি) যে তাদের ওপর আল্লাহর শাস্তি সাথে সাথে তাদের অবস্থা পূর্বেকার না-ফরমানদের মতোই, যারা নিজেদের নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত | করার চেষ্টা করেছিলো এবং তাদের কাছে প্রেরিত আয়াতগুলোকে আল্লাহর আয়াত বলে মানতে অস্বীকার করেছিলো । সুতরাং দাম্ভিক, হঠকারী যালেম ও মোশরেক লোকদের অবশেষে যে কঠিন পরিণতির সম্মুখীন হতে হয়েছিলো, সে অবস্থা সামনে রেখেই চিন্তাশীলদের চিন্তা করা প্রয়োজন যেন তারা পরবর্তীতে কি অবস্থা হবে তা বুঝতে পারে। তাই এরশাদ হচ্ছে, ‘এমনি করেই পূর্ববর্তী মানুষরা (তাদের নবী রসূলদেরকে) মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করেছিলো। অতএব, একবার তোমরা কি ভেবে দেখবে, সেই যালেমদের কি চরম পরিণতির সম্মুখীন হতে হয়েছিলো ।' অর্থাৎ ওদের অধিকাংশই ধারণা কল্পনার অনুসরণ করেছিলো এবং যার সম্পর্কে তারা সঠিকভাবে কিছু জানতে পারেনি তার ব্যাপারেও মিথ্যা তৈরী করে করে বলেছিলো । অবশ্য সবাই যে মিথ্যা আরোপকারী ছিলো, তা নয়। তাই বলা হচ্ছে, ‘তাদের মধ্যে কেউ কেউ ঈমান আনে। আর অনেকে ঈমান আনে না এবং তোমার রব বিশৃংখলা সৃষ্টিকারীদের ভালো করেই জানেন ' [->০ সূরা ইউনুস (৯২০১ পানা ১১> অনযিল ৩ TPIT DOT TU. VLOT DOL COM
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।