পারছে না । যে পানি তারা পান করে, যে আগুন তারা জ্বালায় সে সবের মধ্যেও রয়েছে অনেক বিশ্বয়। তাদের জীবনের জন্যে জানা যে সব জিনিস তাদের চোখের সামনে সংঘটিত হচ্ছে তা অবশ্যই খুবই ব্যাপক ৷ এভাবে তাদের কাছে তাদের শেষ পরিণতির মুহূর্তটি যেন বাস্তব রূপ নিয়ে ফুটে উঠছে। পৃথিবীর বুকে তাদের জন্যে মরণ কালের এই মুহুর্তটাই শেষ মুহূর্ত । কিন্তু পরকালীন জীবনের জন্যে এ মুহূর্তটাই হচ্ছে শুরু। এ এমন একটা মুহূর্ত । যার সন্মুখীন হতে হবে প্রত্যেক ব্যক্তিকে, এমুহূর্ত থেকে বাচার জন্যে কারো কোনো ওযর খাটবে না । সকলকেই সর্বশক্তিমান আল্লাহর দরবারে হাযির হওয়ার জন্যে অবশ্য অবশ্যই এ মুহূর্তটি অতিক্রম করতে হবে। কারো কোনো চেষ্টা বা ক্ষমতার বলে এ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। অবশ্যন্তাবী ওই মুহূর্তের জন্যে মানসিক প্রস্তুতি নিয়ে কেউ অপেক্ষা করুক বা নানা যুক্তি প্রদর্শন করে কেউ ওই মুতুর্তটিকে বিলম্বিত করার চেষ্টা করুক- উভয় অবস্থাই তাদের জন্যে সমান । মানব প্রকৃতিকে সম্বোধন করার জন্যে আল কোরআন যে পদ্ধতি অবলম্বন করেছে, তাতে বুঝা যায়, এ পদ্ধতি এসেছে মূল উৎস থেকে- এ হচ্ছে সেই উৎসমূল, যার থেকে সৃষ্টিজগত অস্তিত্ লাভ করেছে । অতএব মানুষের সৃষ্টি এবং অন্য যা কিছু আছে, সে সবের নির্মাণ পদ্ধতিরই অনুরূপ । অতএব, এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে, সৃষ্টির প্রশস্ততর যে সব বস্তু রয়েছে, সেগুলোর সৃষ্টি কৌশশও সেই রকমই জটিল এবং সেগুলো মান মর্যাদা ও গুরুত্বের দিক দিয়ে অবশ্যই উল্লেখযোগ্য ৷...... সাধারণত মনে করা হয় সকল সৃষ্টির মূল উপাদান হচ্ছে অণু বা পরমাণু’...... আর যে কোষের মধ্যে এ অণু অবস্থান করে তা হচ্ছে জীবনের ভিত্তির উপাদান। সুক্মাতিসূক্্ম এসব অণু হচ্ছে অতি বিশ্বয়কর ও ক্ষুদ্রতম বস্তু এবং এসবের অবস্থান ক্ষেত্র, কোষগুলোও কোনো অংশে কম বিস্ময়কর নয় ......আর এ প্রসংগে দেখা যায় আল কোরআনের মধ্যে গভীর দ্বীনী আকীদা ও সৃষ্টি-জগত সম্পর্কে প্রশস্ততর চিন্তাধারা গড়ে তোলার লক্ষ্যে এমন সব দৃশ্য তুলে ধরা হয়েছে, যা মানুষের কাছে সুপরিচিত ও গ্রহণযোগ্য ৷...... এসব দৃশ্য মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার আওতার মধ্যে রয়েছে, যেমন কৃষি উৎপন্ন দ্রব্য, পানি, আগুন এবং মৃত্যু- এ বিশাল পৃথিবীর বুকে কোনো এমন কেউ আছে, যে এসব জিনিসের সাহচর্যে আসেনি বা এসব জিনিস ব্যবহার করেনি? কোনো এমন গুহাবাসী আছে, যে ছোটো ছোটো গাছপালাগুলোর বেড়ে ওঠা অবলোকন করেনি । দেখেনি উদ্ভিদ ও শাক সন্জির মনোরম শ্যামল দৃশ্য ও তার নয়নাভিরাম বাড়নশীল অবস্থা, দেখেনি জলপ্রপাতের উৎসমূল, অগ্নিকুন্ড বা আগ্নেয়গিরি এবং মানুষের মৃত্যু মুহূর্তে কঠিন ও হৃদয়-বিদারক দৃশ্য?...... কোরআনে করীম মানুষের জানা ও দেখা এ দৃশ্যাবলী তুলে ধরেই মানুষের মধ্যে ঈমান-আকীদার বীজ বপন করছে। তাই দেখা যায়, এ মহান কেতাব সকল পরিবেশের সকল মানুষকে সম্বোধ্ম করে কথা বলছে....... আর বিস্তৃত ও সহজ সরল এবং সাধারণ মানুষের বোধগম্য এ দৃশ্যাবলীই বিশ্বলোকের বৃহত্তর সত্য হিসাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, দোলা দিয়েছে মানুষের হৃদয়কে আল্লাহর সর্বাপেক্ষা বড় রহস্য হিসাবে। এগুলো ব্যাপকভাবে মানব প্রকৃতির কাছে আবেদন পেশ করেছে । প্রকৃতপক্ষে শেষ যামানা পর্যন্ত ওলামায়ে কেরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দেষ্ট কাছে এ বিষয়টা এক গভীর গবেষণার বস্তু হয়ে ব্রয়েছে। এ মহাগ্রন্থ আল কোরআন যে উৎস থেকে উৎসারিত হয়েছে, সেই উৎসের তথ্য জানাতে গিয়ে একেতাব যে ভূমিকা রেখেছে, তার থেকে কখনও আমরা দূরে সরে যেতে পারবো না- আর এ জন্যে আমাদেরকে সাধ্যানুযায়ী এ সূরার গভীর অধ্যয়ন ও আলোচনার দিকে মনোনিবেশ ৰুরতে হবে।
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।