যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেয়া হয়েছে, তার সদ্যবহার করেই সে কাজ করে যায়। অস্বাভাবিক কি ঘটনা ঘটবে, কোনো দুর্ঘটনা ঘটবে কি না, 'সে বিষয় চিন্তা করে সে কখনো নিশ্চেষ্ট থাকে না । অথবা অলৌকিক বিশেষ কোনো ঘটনার জন্যে সে দমেও যায় না। এমনি করে, তাকে তার চেষ্টার জন্যেই দায়ী করা হবে, তার প্রচেষ্টাকে বাদ দিয়ে, ঘটনাচক্রে কি ঘটে গেলো, কি অলৌকিক ঘটনা ঘটলো অথবা তার ইচ্ছা ছাড়া কোন কাজ সংঘটিত হলো, এর জন্যে তাকে মোটেই দায়ী করা হবে না । অথবা তাদের জীবনের সাধারণ ঘটনাবলীকে কেন্দ্র করে, অথবা তাদের জানা সৃষ্টির বাহ্যিক কোনো নিয়মকে কেন্দ্র করেও তাদেরকে প্রতিদান দেয়া হবে না । অবশ্যই তাদেরকে কোনো দার্শনিক বিতর্কে জড়িয়ে ফেলা হবে না বা বুদ্ধিবৃত্তিক কোনো জটিলতার মধ্যেও তাদেরকে নিক্ষেপ করা হবে না, অথবা বৈজ্ঞানিক কোনো জ্ঞান গবেষণার জন্যেও তাকে দায়ী করা হবেনা । কারণ মানুষ হিসাবে তার স্বাধীন জ্ঞান গবেষণার অধিকার থাকলেও আসলে সে তো সব কিছুর ওপর কর্তৃত্বশীল নয় তাদের অন্তরের মধ্যে সুস্থ চেতনা বিশ্বাস গড়ে উঠুক এটাই আল্লাহ তায়ালা চান। কারণ এই আকীদার ওপরই জীবন ও জগত সম্বন্ধে সঠিক দৃষ্টিভংগি গড়ে ওঠে । তাদের অন্তরের জগত হচ্ছে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার বিশেষ এক কারখানা । আর তার চতুদিকের প্রকাশ্য প্রাকৃতিক বিষয়াদি মহান আল্লাহর ক্ষমতার চমৎকার বহিপ্রকাশ । আল্লাহর কুদরতের হাত যা কিছু সৃষ্টি করে চলেছে, তার মধ্যে অতি বিশ্বয়কর অলৌকিকতা লুকিয়ে রয়েছে আর এ মহাগ্রন্থ আল কোরআন তারই গ্রন্থ । এ কারণেই তার মধ্যে লুকিয়ে থাকা বহু অলৌকিক বিষয়ের দিকে তিনি তাদের মনোযোগ আকর্ষণ করছেন । যা তাদের মধ্যে লুকিয়ে আছে এবং যা ছড়িয়ে রয়েছে আদিগন্ত বিস্তৃত প্রকৃতির মধ্যে, সেদিকে তাকানোর জন্যে মানব মন্ডলীকে উৎসাহিত করছেন। মহা বিস্ময়কর এ কালামের মাধ্যমে তাদের মনোযোগকে তিনি আকর্ষণ করছেন সেই সব অলৌকিক বিষয়ের দিকে, যা তাদের কাছে পরিচিত, যা তারা প্রতিনিয়ত দেখছে কিন্তু এসবের মধ্যে নিহিত অলৌকিক বিষয়াদির তাৎপর্য তারা অনুভব করতে পারছে না। কারণ পৃথিবীর জীবন ও তার মধ্যে অবস্থিত লোভনীয় বস্তুসমূহের প্রতি তীব্র ভালোবাসার কারণে মোজেযাগুলো কোথেকে আসছে তার থেকে তাদের দৃষ্টিগুলো সরে রয়েছে। বারবার বিভিন্ন বর্ণনার মাধ্যমে তাদের মনোযোগ নিয়ে যাওয়া হচ্ছে এসব অস্বাভাবিক ও রহস্যপূর্ণ বিষয়ের দিকে, যাতে করে তাদের জ্ঞানের চোখ খুলে যায় এবং সৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা মহা বিস্ময়কর রহস্যরাজি তারা উপলব্ধি করতে পারে। বুঝতে পারে আল্লাহর সৃষ্টি করার কুদরতের কথা এবং যেন বুঝতে পারে যে, তিনিই একমাত্র সৃষ্টিকর্তা এবং যেন উপলব্ধি করতে পারে প্রাকৃতিক বিষয়াদির রহস্যের মতোই তাদের নিজেদের অস্তিত্বের মধ্যে লুকিয়ে থাকা আল্লাহর ংখ্য কুদরতের কথা ৷ এসব কিছুই তাদের ঈমানকে মযবুত বানাতে সাহায্য করে এবং তাদের অস্তিত্বের মধ্যে ছড়িয়ে থাকা তাদের আকীদার স্বচ্ছতা ও সুস্থতা প্রমাণ করে, অথবা এসব কিছুর সুক্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ দ্বারা প্রকৃতির মধ্যে স্বাভাবিক যে বোধশক্তি আছে, তা জাগিয়ে দেয় । আল কোরআনে প্রদর্শিত এ জীবন পদ্ধতিতে রয়েছে মানুষের জন্যে সহজ সরল ব্যবস্থা । দৃশ্যাবলীর মধ্যে, তেমনই তাদের নিজেদের সৃষ্টি প্রক্রিয়ার মধ্যেও অনুরূপ বহু রহস্য লুকিয়ে রেখেছেন এবং তাদের পরিচিত বহু জিনিস আছে, যা তাদের চোখের সামনে প্রতিদিন ঘটছে- সেসবের মধ্যেও এসব গূঢ় রহস্য । আর সেই সব ফুল-ফল ও ফসলাদির মধ্যেও রয়েছে এমন বিশ্বয়কর জিনিস, যা তারা উৎপন্ন করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার কোনো কুল কিনারা করতে [

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।