যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

[_" _ ভতাক্কসীর কী যিলালিল কোরআন ______""] কি এগুলোর কোনো হিসাব তারা বের করতে পারবে? অথচ আল্লাহর গভীর, সুক্ষ্ম সর্বব্যাপী জ্ঞানের মধ্যে এসব কিছুর পুংখানুপুংখ হিসাব সদা সর্বদাই বর্তমান রয়েছে। খবর রয়েছে প্রতিটি অন্তরের চিন্তা ভাবনার, যমীনের প্রতিটি স্তরে লুক্কায়িত দানা কণার । আর যা কিছু নড়াচড়া করছে যা কিছু স্থির রয়েছে এ বিশাল ধরাধামে- সবকিছুর বিস্তারিত খবর আল্লাহ রব্বুল আলামীনের জ্ঞানের | পরিধির মধ্যে সদাসর্বদা হাযির রয়েছে। এতদসত্তেও তিনি অনেক কিছু লুকিয়ে রাখেন এবং বহু ক্ৰটি বিচ্যুতি তিনি ক্ষমাও করে দেন :........ ‘আর তিনিই মহা দয়াময় মহা ক্ষমাশীল !' আল কোরআনের এই আয়াতের মতো অন্য যে কোনো আয়াতের দিকে খেয়াল করলেও বুঝতে কষ্ট হবে না যে, এ মহাগ্রন্থ কোনো মানুষের তৈরী নয়, কোনো কথা মানুষের এ কেতাবের কথার মতো কারো মনে এভাবে দাগ কাটে না এবং পাক কালাম সৃষ্টিজগতে বিরাজমান সব কিছুর যে কল্পনা মূর্ত হয়ে উঠেছে তার কোনো পরিমাপ করা মানুষের ধারণাতে আসাও সম্ভব নয়। এভাবে মানুষ আল্লাহ পাকের মহা কীর্তিসমূহের যে কোনো একটির দিকে তাকালেই দেখবে যে, এগুলো মানুষের তৈরী শিল্প কারখানাসমূহ থেকে কতো ভিন্ন, কতো স্বতন্ত্র প্রকৃতির । বরং কোনো কিছুর সাথেই আল কোরআনকে কোনো তুলনা করা সম্ভব নয়! দৈনন্দিন জ্ঞীবনের বাকে বাক্কষে আল্লাহর নিদর্শন এভাবে আল্লাহ রব্বুল আলামীনের ক্ষমতার যে নিদর্শন বিভিন্ন বস্তু ও ঘটনার উপস্থাপনায় এ মহা খ্ন্থের মধ্যে ফুটে উঠেছে, তা বাহ্যিক দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও প্রকৃতপক্ষে যে সব অন্তর্দৃষ্টি সম্পনু ব্যক্তি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে, তারা এসব কিছু থেকে আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার বহু প্রমাণ লাভ করে- যার বিবরণ নিম্নের আয়াতটিতে দেখা যায়, ‘আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং কেন তোমরা আমার কথাগুলোকে সত্য বলে মেনে নাও না । একবার চিন্তা করে দেখেছো কি, তোমাদের বীর্যপাত করার বিষয়ে (এর দ্বারা কি তোমরা তাকে সৃষ্টি করো? না আমি সৃষ্টি করি। আমিই তো তোমাদের মৃত্যুর দিম ক্ষণ নির্ধারণ করে দিয়েছি, আর তোমাদের পরিবর্তে তোমাদের অনুরূপ আর এক মানব গোষ্ঠীকে নিয়ে আসতে আমি মোটেই অক্ষম নই এবং আমি বানিয়ে দিতে পারি তোমাদের এমন অভিনব এক রূপ-চেহারা, যা তোমরা জান না। আর তোমরা তোমাদের পূর্ববর্তী সৃষ্টির অবস্থার কথা জেনেই নিয়েছো, তাহলে বলো, কেন তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করবে না। (ওয়াকেয়া ৫৭) ‘তোমরা কি একবার ভেবে দেখেছো সেই পানির কথা, যা তোমরা পান করো? এ পানি কি তোমরা নিজেরা বর্ষণ করিয়েছো? না আমি বর্ষণ করে থাকি? আমি চাইলে তো বৃষ্টির এ পানিকে (সমুদ্রের পানির মতই) লোনা বানিয়ে দিতে পারতাম । তাহলে বলো, কেন তোমরা শোকরগুযারি করছো না । (ওয়াকেয়া ৬৮) ‘সেই আগুন সম্পর্কে কি তোমরা একবার ভেবে দেখেছো যা তোমরা জ্বেলে থাকো? এ আগুনের গাছ কি তোমরা বানিয়েছে না আমি বানিয়েছি? এসবকে স্বরণ করার বস্তু হিসাবে তোমাদের জন্যে বানিয়ে রেখেছি এবং বানিয়েছি এগুলোকে মকরুবাসীদের জন্যে প্রয়োজন মেটানোর বস্তু ।' (ওয়াকেয়া ৭১-৭৩) ‘অতএব, পবিত্রতার তাসবীহ জপতে থাকো তোমার মহান পালনকর্তার নামে ।' মহাগ্রন্থ আল কোরআন তোমাদের কাছে সেই সব কথা ও উদাহরণ পেশ করছে, যা সাধারণভাবে তোমাদের কাছে পরিচিত, তুলে ধরছে সেই সব ঘটনা, যা প্রায়ই তোমাদের মধ্যে ঘটে থাকে। তোমাদের সামনে বিশ্বের সেই সব বড় বড় ঘটনা, তুলে ধরছে, যা সৃষ্টির কাছে আল্লাহর অস্তিত্‌ প্রমাণের জন্যে যথেষ্ট । AL Ue UU UY FAVA PF 0

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।