যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

1 তাফসীর ফী যিশলালিন্স কোরআন ১] কেউ কি বলতে পারে এই মুহূর্তে কতোগুলো জিনিস ভূগর্ভে প্রবেশ করছে, কতো জিনিস ভূগর্ভ থেকে বের হয়ে আসছে, কতো জিনিস আকাশ থেকে নীচে আসছে, কতো জিনিস আকাশের দিকে উঠে যাচ্ছে, কতো জিনিস পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করছে, কতো দানা বা বীজ পৃথিবীর এখানে ওখানে লুকিয়ে রয়েছে, কতো পোকা মাকড়, কীট পতংগ, কতো জীব জন্তু, হিংস্‌ব পশু, বুকে হাটা প্রাণী (সরীসৃপ) সুবিশাল এ পৃথিবীর মধ্যে প্রবেশ করছে এবং যত্রতত্র বিচরণ করছে, কত পানির ফৌটা, কতো গ্যাসের অণু পরমাণু, কতো অগ্ননস্ণুলিংগ, কত বিদ্যুতপ্রবাহ পৃথিবীর BEE) AE oS LE OD SR i SE Boh atrlh Cn পারে পৃথিবীতে কখন কি প্রবেশ করছে? না, না, মানুষের পক্ষে এসবের কোনো খবর রাখা আদৌ সম্ভব নয়। অথচ আল্লাহ রব্বুল আলামীনের অতন্দ্র দৃষ্টি সদা সর্বদাই এসব কিছুর খবরদারী করে চলেছে তার দৃষ্টি কখনও ঘুমায় না এবং এক মুহূর্তের জন্যেও তন্দ্রাভিভূত হয় না। আবার দেখুন, কতো কি যে এই যমীন থেকে বেরিয়ে আসছে? কতো প্রকার শাক সঙ্জি ছড়িয়ে পড়ছে? কতো ফোয়ারা পানির প্রবাহ নিয়ে ছুটে চলেছে দিকে দিকে? কতো আগ্নেয়গিরি অগ্নি উদ্গীরণ করছে, কতো স্থানের মাটি ফেটে ফেটে অজস্র গ্যাসের প্রবাহ ছুটছে, কতো গুপ্তধন পৃথিবীর মধ্য থেকে প্রকাশিত হয়ে চলেছে, কতো পুঞ্জীকৃত ধন তার আবরণ ভেদ করে বাইরে বেরিয়ে আসছে, আরো দেখা-অদেখা কতো কি জিনিস এই পৃথিবীর বুকে লুকিয়ে আছে, যার কতোটুকুই বা মানুষ জানে! জানে খুবই সামান্য, অজানা ভান্ডারই তো বেশী? ' এই মহাবিশ্বে আরো কতো কি অজস্র জিনিস আছে, যা আকাশ থেকে নাযিল হচ্ছে, কত বৃষ্টির ফোটা, কতো বজ্রপাত, কতো আগুনের স্কুলিংগ রয়েছে সবুজ বৃক্ষের মধ্যে, যা দাবানলের মতো এলাকার পর এলাকা জ্বালিয়ে দেয় । আবার কতো স্নিঞ্ধ আলো, আর কতো ফয়সালা মহাবিশ্বের মহা মালিকের নিকট থেকে নিশিদিন নেমে আসছে। গোটা সৃষ্টির জন্যে কতো রহমতের বারিধারা বর্ষিত হচ্ছে, যার থেকে আবার বহু বিশেষ বিশেষ ব্যক্তিকে আল্লাহ তায়ালা তার রহমত গ্রহণ করার জন্যে, বিশেষিত করে তাদেরকে মহিমান্বিত করছেন। আর মানুষের যিন্দেগীর জন্যে প্রয়োজনীয় আরো কতো কি যে আল্লাহ তায়ালা সরবরাহ করছেন, তার ইয়ত্তা নেই । আরো বহু বস্তু আল্লাহপাক তার বান্দার জন্যে ব্যবস্থা করে রেখেছেন, যার খবর আল্লাহ ছাড়া আর কেউই রাখে না- বল্গুন এ কথাগুলো কি সঠিক নয়? '_ অপরদিকে দেখুন, এমনও অনেক জিনিস কি নেই, যা আকাশের দিকে উঠে যাচ্ছে? নেই কি উৎপাদনে সহায়ক এমন কোনো বস্তু বা গাছপালা, লতা গুল্ম যা উৎপাদনে সহায়তা করে উর্ধাকাশে ছুটে চলে যায়, নেই কি এমন কোনো জীবজন্তু বা মানুষ অথবা মানুষের অজানা এমন কোনো সৃষ্টি, যার গতি উর্ধের দিকে? আর নেই কি আল্লাহর দিকে এগিয়ে নেয়ার জন্যে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো দাওয়াতী কাজ, যার সাফল্য আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না? আর আল্লাহর সৃষ্টি আত্মাসমূহের মধ্যে কতো এমন আত্মাও আছে, যাদের আমরা জানি না! অথবা মৃত হওয়ার কারণে তাদেরকে আমরা ভুলে গেছি। আছে কতো ফেরেশতা, যারা আল্লাহর হুকুমে রূহসমূহ নিয়ে উর্ধে উঠে যাচ্ছে। আর কতো রূহ এজগতে ভ্রমণ করে বেড়াচ্ছে, যাদের খবর আল্লাহ ছাড়া আর কেউই রাখে না? আর কতো কতো বাল্পের বিন্দু সমুদ্র থেকে ওপরের দিকে নিয়ত উঠে যাচ্ছে, আর শরীর থেকেও যে কতো গ্যাসের অণু পরমাণু প্রতি মুতূর্তে বেরিয়ে যাচ্ছে, আরো আরো কতো কি যে সংঘটিত হয়ে চলেছে রহস্য ভরা এ বিশ্বের মধ্যে, যার খবর তিনি ছাড়া আর কেউই রাখেনা । একটি মাত্র মুহুর্তের মধ্যে কত কি যে সংঘটিত হয়ে চলেছে সুবিশাল এ ধরায় কে তার খবর রাখে? এগুলো গণনা করতে গিয়ে সকল মানুষ মিলে সারা যিন্দেগী ভর যদি চেষ্টা করে, তাহলেও

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।