‘আর একমাত্র তিনিই জানেন পৃথিবীর স্থূল ও পানিভাগে কোথায় কী আছে ।' অর্থাৎ এ বিশ্ব কতোকাল থাকবে, কতোদূর পর্যন্ত এ বিশ্বের বিস্তৃতি ঘটবে এবং এর অজানা রহস্যের যতটুকু আমাদের দৃশ্যপটে পড়ে, তার গভীরতাই বা কতোটা-এর ব্যাপকতা কতো | বিশাল এবং কতো কিছু রয়েছে এর অন্তর্গত............. দৃশ্য ও অনুভূত জগতের সাথে অদৃশ্য, দূর ও গভীর সকল বস্তুর পরস্পর ভারসাম্যপূর্ণ সহ-অবস্থান- সবই অদেখা জগতের অন্ধকারে এবং পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে, যা ইচ্ছা করলেও জানার সাধ্য মানুষের নেই । ‘আর তাঁর অজান্তে গাছের একটা পাতাও পড়ে না’... মৃত্যু ও ধ্বংস, ওপর থেকে নীচে নেমে যাওয়া, সম্মানিত হওয়া ও অপমানিত হওয়া এবং জীবন্ত থেকে ধরাপৃষ্ঠের বুকে বিলীন হয়ে যাওয়া-সবই তার হাতে । তীর অজান্তে কোনো কাজই সংঘটিত হয় না। ‘আর মাটির অন্ধকার প্রকোষ্ঠে যা কিছু লুকিয়ে আছে, তার জ্ঞানও তার ছাড়া আর কারো কাছে নেই ৷’ অর্থাৎ দানা থেকে অংকুর বেরিয়ে আসা এবং ধীরে ধীরে মাটির গভীর থেকে মাটির ওপরে চারাগাছ আকারে উঠে আসা, তারপর কান্ড ও শাখা প্রশাখা বিস্তার করে পরিপূর্ণ মযবুত বৃক্ষে পরিণত হওয়ার এই যে পর্যায়ক্রমিক ধারা কিভাবে সংঘটিত হচ্ছে তা লক্ষ্য করলে আল্লাহকে স্বীকার না করে কোনো উপায় থাকেনা । ‘তারপর পৃথিবীর বুকে ও বিশ্বের সর্বত্র প্রাণী ও প্রাণহীন সৃষ্টি বিরাজ করছে, তার হিসাব সুস্পষ্ট এক কেতাবে লিপিবদ্ধ রয়েছে।’ ছোট্ট এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন যে, সৃষ্টির সবই তার নিয়ন্ত্রণে রয়েছে এবং সবারই তার কাছে হিসাব নিকাশ দিতে হবে। পরিচালনা করা ও পর্যায়ক্রমিকভাবে তাদের গতি দান করার এই যে কাজ, আর কে করতে পারে এবং বাস্তবে কে এগ্ডলোকে পরিচালনা করে চলেছে? কে এগুলোর মধ্যে সংযোগ সাধন করে এবং কেইবা দিচ্ছে এসবের মধ্যে সৌন্দর্য রূপ রস গন্ধ? কেইবা এগুলোকে অনুপস্থিত থেকে বাস্তব সেই অস্তিত্ব দান করছে, যা এই ছোট্ট আয়াতটির মধ্যে বর্ণিত হয়েছে- কে করছে এসব অসম্ভবকে এভাবে পরবর্তী আয়াতটিও আল্লাহর সর্বব্যাপী জ্ঞানের স্বাক্ষর বহন করছে। ‘তিনি জানেন যা কিছু ভূগর্ভে প্রবেশ করে, আর যা কিছু তার থেকে বেরিয়ে আসে তাও জানেন। আর যা কিছু আকাশ থেকে নেমে আসে আর যা ওপরের দিকে উঠে যায়- এসব কিছুই তাঁর জ্ঞানের মধ্যে রয়েছে এবং তিনিই পরম করুণাময় ক্ষমাশীল ৷' কিন্তু মানুষ ছোটো ছোটো আয়াত সম্বলিত এসব কথার দিকে খুবই কম খেয়াল করে থাকে । এর ফলে সে ভয়ানক ও আশ্চর্যজনক বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়। তার সামনে সে নানা প্রকার ও বিভিন্ন রূপের বহু রহস্যজনক বস্তু দেখতে থাকে, সম্মুখীন হয় বহু জটিলতার এবং এতো বেশী অজানা অচেনা জিনিসের মোকাবেলা তাকে করতে হয়, যা তার কল্পনাতেও কখনো আসেনি । আর একটি মাত্র মুহূর্তে কোথায় কী ঘটছে তা যদি সারা পৃথিবীবাসী সবাই মিলে তালাশ করতো এবং আলোচ্য আয়াতে যে সব বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে সে সকল বিষয়ে হিসাব | করতে শুরু করতো, তাহলে তারা অবশ্যই সঠিক কোনো হিসাব বের করতে অক্ষম হয়ে যেত! VITOR TD. VIO VOLCOM
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।