যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

তার সামনে উপস্থিত সজীব ও নিজীব বস্তুকে কাজে লাগাতে পারে........ পূর্ণাংগ জ্ঞান সমৃদ্ধ '|-- প্রমাণ দ্বারা কথা বলা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় বা এভাবে কোনো ব্যাখ্যাও সে দিতে পারে না । সকল প্রাণী ও প্রাণহীন বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী একমাত্র তিনি, যিনি সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ রব্বুল আলামীন! ‘আর মানুষ চিন্তাই করতে পারে না যে শুকনা ঝরে পড়া পাতাসমূহ মাটির নীচে লুকিয়ে থাকা বীজ এবং জীবস্ত এবং প্রাণহীন বস্তুসমূহের হিসাব সম্পর্কে কিভাবে সুস্পষ্ট কেতাবে লিখিত রয়েছে, । এসব কিছুর রেকর্ড (হিসাব নিকাশ) কিভাবে সংরক্ষিত রয়েছে, কেমন হিসাবের বইতে রয়েছে? তাদের এসব হিসাব রাখাতে তার কী লাভ, এই রেকর্ড রাখতে তাদেরই বা কেন এই আনন্দ উৎসবের আয়োজন? যিনি এসব কিছুর হিসাব রাখেন বলে জানিয়েছেন এবং যিনি এসব হেফাযত করছেন, তিনিই সব কিছুর মালিক, তিনিই মহা-সমাট রাজাদের রাজা- সকল শক্তি ক্ষমতার একচ্ছত্র অধিপতি ৷ যার ক্ষমতায় কোনো শরীক নাই, যার কাছে ছোট বড়, তুচ্ছ মর্যাদাবান, গোপন প্রকাশ্য, অজানা ও জানা এবং দূর ও নিকট সবই সমান। ‘অবশ্যই অতি ব্যাপক, গভীর ও চমকপ্রদ ৷ অর্থাৎ পৃথিবীর সকল বৃক্ষ থেকে ঝরে পড়া এসব পাতা, সারা জগত ব্যাপী ছড়িয়ে থাকা প্রাণ ও প্রাণহীন বস্তুনিচয়- এ এমন এক দৃশ্য, যা ইচ্ছা করলেও কোনো মানুষের জ্ঞান বা ধারণা চিন্তাতেও আসে না, মানুষের দৃষ্টি সেগুলোকে অবলোকন করতেও সক্ষম নয়.......... এ এমন এক অবস্থার মনোমুগ্ধকর বর্ণনা, যা মানুষ আন্দাজ করতে পারে না, বাস্তবে দেখার কথা তো দূরের কথা কল্পনা নেত্রেও এসব কথা চিন্তা করতে পারে না এবং তাঁর সৃষ্টি সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যাও মানুষ দিতে পারে না......... আর যারা এ বিষয়ে মাথা ঘামানোর দুঃসাহস করতে চায়, তারা সারা দুনিয়ার সকল মানুষ থেকে সর্বপ্রকার তথ্য সংগ্রহ | করে আনুক না কেন, দেখুন না এসব পদক্ষেপ নিয়ে তারা সফল হতে পারে কিনা (যেমন চ্যালেঞ্জ করা হয়েছে, ‘নিয়ে এসো না তোমরা অনুরূপ একটি আয়াত তৈরী করে, যদি আমার বান্দার ওপর যেসব আয়াত আমি নাযিল করেছি, সেগুলো আমার নাযিল করা কি না, সে বিষয়ে তোমাদের মনে কোনো সন্দেহ থেকে যাক......... )’ আবার ‘আমিই এ উপদেশমালা পাঠিয়েছি, আর এর হেফাযতের দায়িত্‌ আমারই’ ৷ চেষ্টা করে দেখেছে সারা দুনিয়ার সকল ইসলাম বিরোধীরা এ কেতাবকে ধ্বংস করতে । কিন্তু হাজারো চেষ্টা করা সত্তেও আজ পর্যন্ত কেউ একেতাবের একটি অক্ষরও কেউ পরিবর্তন করতে পারেনি। এতেও কি বিবেকবানদের বিবেকে সাড়া জাগবে না? ' কোরআনুল কারীমের এ আয়াত এবং অনুরূপ আরো অনেক আয়াত এ মহান কেতাবের উৎস জানার ও বুঝার ব্যাপারে যথেষ্ট । একইভাবে কোরআনে কারীমের ব্যাখ্যা ও তাফসীর করতে গিয়ে এ মহান কেতাবের এক চমৎকার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি- লক্ষ্য করি এমন এক সৌন্দর্য এবং বর্ণনা পরম্পরার মাধ্র্য, যা কোনো মানুষের কথার মধ্যেই পাওয়া যায় না। কোথাও পাওয়া যায় না এমন মান সম্পন্ন বৰ্ণনাশৈলী, এমন ভারসাম্যপূর্ণ কথামালা, ‘আর তার কাছেই তো রয়েছে গায়েবের চাবিকাঠি, যার খবর তিনি ছাড়া আর কেউই জানে না।' .... অর্থাৎ দৃষ্টির অন্তরালে কোথায় কি ঘটছে কতোকাল ধরে তা ঘটতে থাকবে পৃথিবীর এ রূপ রস মাধুর্য, এ মহা বিশ্বের সীমা শেষ কোথায়, কতো দূরে, কতো গভীর ও সূক্ম এর রহস্য রাজি, সবই অজ্ঞানের অন্ধকারে সমাচ্ছন্ন। অতীতে কখন হয়েছিলো এর শুরু, বর্তমানে এর বিস্তৃতি কতো ব্যাপক এবং ভবিষ্যতে এর ইতিই বা হবে কবে- সবই তো রয়েছে অজানার অন্ধকারে- দৃষ্টির আড়ালে, সবই রয়েছে জীবনের আনাগোনায়, কল্পনার গভীরে ও আবেগের গুপ্ত কন্দরে লুক্কায়িত ।

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।