সূরায়ে আল আনয়ামে এ বিষয় সম্পর্কিত আল্লাহর জ্ঞান ও সে জ্ঞানের ক্ষেত্র সম্পর্কে যে বিবরণ পেশ করা হয়েছে, তা ছবির মতো ফুটে উঠেছে। এরশাদ হচ্ছে, ‘আর তার কাছেই রয়েছে গায়েবের চাবিকাঠি, যা তিনি ছাড়া আর কেউ জানে না । তিনিই জানেন স্থল ও পানিভাগের কোথায় কি আছে, তার অজান্তে গাছের একটা পাতাও পড়ে না। আর পৃথিবীর অন্ধকার গহবরে যে দানাকণাগুলো রয়েছে এবং ভিজা ও শুকনা (জ্যান্ত ও মৃত) যেখানে যা কিছু আছে, সবই তার সুস্পষ্ট কেতাবে রেকর্ড করা রয়েছে ৷' অর্থাৎ উল্লেখিত এসব স্থান যেগুলো সম্পর্কে মানুষ এ পর্যন্ত সন্ধান করতে পেরেছে, এসবের গোপন ও প্রকাশ্য, দৃশ্য ও অদৃশ্য এগুলোর সঠিক অবস্থা মানুষের কল্পনাতেও আসে না, আসতে পারে না। অথচ এসব তথ্য সম্পর্কে জ্ঞান অর্জনের জন্যে মানুষের সাধনার অস্ত নেই । অতলাস্ত এই রহস্য সাগরে অনাদিকাল থেকে মানুষ হাবড়ুবু খেয়ে চলেছে, কিন্তু অদ্যাবধি সে কতটুকু রহস্য থেকে রহস্যান্তরে, এগিয়ে চলেছে সে অবিরামভাবে । কিন্তু উদ্ধার করতে পারেনি বিশ্বের তথ্য ভান্ডারের কোনো চাবিকাঠি, জানতে পারেনি এ রহস্যরাশির প্রকৃতি কি.......... একথাগুলোর দিকেই আমরা ইতিপূর্বে এই তাফসীরের সপ্তম খন্ডে কিছু ইংগিত দিয়েছি, আমরা এই ছোট্ট আয়াতটির দিকে যেদিক থেকেই তাকাই না কেন, আমরা দেখতে পাই আয়াতটি যেন এর মধ্যে বিধ্যমান এই পবিত্র কালামের অলৌকিক ক্ষমতা এবং তার গোপন ভান্ডারের আলোকে কথা বলছে। আসুন আমরা এ আয়াতটির দিকে তার বিষয়বস্তুর নিরিখে তাকাই, তাহলেই প্রথম দৃষ্টিতেই | আমরা দেখতে পাব যে, কোনো মানুষের মুখ দিয়ে একথাটা বেরোচ্ছে না, মানুষের কথা বলার "| প্রকৃতি এটা নয়........... মানুষের চিন্তাধারা হচ্ছে এ ধরনের বিষয়ে যখন সে কথা বলে, কথা বলে বৈজ্ঞানিক কোনো বিষয়ে বা কিছু গবেষণা দ্বারা উদঘাটন করতে চায়, তখন এ মহাবিশ্বের মহা বিস্বয়ের দিকে তাকিয়ে তার চোখের পলক যেন আর পড়তে চায় না......... অবশ্যই বিশাল ও রহস্য ভরা বিশ্বের দিকে মানুষ যখন তার কল্পনার নেত্রে তাকায় এবং কল্পনার পাখায় ভর করে এ মহা সাম্রাজ্যের পরিক্রমায় বের হয়, তখন কতোটা সে অগ্রসর হতে পারে? মানুষের প্রকৃতি তো এ বিশ্বপ্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা, অবশ্য যদিও তার একটা নির্দিষ্ট সীমা আছে। সে.তো নিজের অপরিসর ও সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকেই তার চিন্তাধারার গাড়ী ছুটায় এবং এই সীমাবদ্ধ চিন্তা শ্ষমতা দ্বারা সে আয়ত্ত করতে চায় বিশ্ব পরিব্যাপ্ত অসীম এ ভান্ডারকে......... ভেবে দেখুন একবার এ বিশ্বের সর্বত্র বৃক্ষরাজি থেকে যে পাতাগুলো নিশিদিন ঝরে পড়ে, কল্পনানেত্রেও “মানুষ যদি সেগুলো দেখতে চায় বা সীমা-পরিসীমা করতে চায়, তাহলে তা কখনও কি সে পারবে? প্রথমত, মানুষের চিন্তাধারাতেই একথাটা আসে না, এরপর গোটা বিশ্বের সর্বত্র কোথায় কত সংখ্যক পাতা ঝরে পড়ছে, তার কল্পনা সে করতে পারে না। আর এ কারণেই এ সব কিছুর পরিমাপ করতে সে চায় না বা গণনা করার ধারণাও তার মনে জাগে না। আর এটাই ঠিক যে, এভাবে অসীম এ ভান্ডারের রহস্য তার সসীম জ্ঞান দ্বারা কিছুতেই বুঝা সম্ভব নয়! বিশ্বব্যাপী ঝরে পড়া পত্র পল্লবের এর কিছুই জানা সম্ভব নয় । ‘মানবীয় চিন্তাধারার স্বাধীন প্রয়োগ বলতে কি বুঝায়? (বলা হচ্ছে, কোনো সজীব ও নিজীব | কেউই আল্লাহর জ্ঞান ভান্ডারের খবর রাখে না) । মানুষ বেশীর বেশী এতোটুকু করতে পারে যে
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।