দেখি, তখন বিস্ময়ের কোনো সীমা পরিসীমা থাকে না৷ যেমন দেখা যায় জীব বিজ্ঞানীরা জীবন ও জগত সম্পর্কে গবেষণা করতে গিয়ে বিসশ্বয়ে হতবাক হয়ে যায়। আর মানব জীবন সম্পর্কে চিন্তা করতে গেলেও হয়রান হয়ে যেতে হয় । যতোই চিন্তা করা হোক না কেন, কুল কিনারা পাওয়া যায় না তার বৈশিষ্ট্যসমূহ, তার মধ্যে লুকিয়ে থাকা অফুরস্ত সম্ভাবনা ৷ বিশ্ব জোড়া বস্তুনিচয়কে ব্যবহার করার যোগ্যতা ও স্বাধীনতা- এমনকি নিজেদের বুদ্ধি ও জ্ঞান গবেষণার মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণাধীনে নিয়ে আসা এগুলোকে বাস্তবে রূপ দেয়ার উদাহরণ অভিনেতারা কোনো বিশেষ জিনিসকে অভিনয়ের মাধ্যমে যেমন রূপ দিয়ে থাকে ঠিক তেমন- এসব কিছু এমন বিশ্বয়ের ব্যাপার যে চিন্তা করতে গেলে সে চিন্তা যেন শেষই হতে চায় না। চতুৰ্থত, ওই প্ৰাণ প্ৰবাহী, উচ্ছল, প্রভাবশীল ও মনকে উজ্জীবনকারী দৃশ্যসমূহ, যার সূক্ষ্মতা, যার বর্ণনা এবং চূড়ান্তভাবে যার সীমাবদ্ধতা আমাদের মনকে প্রচন্ডভাবে আন্দোলিত করে, আবার বিমোহিতও করে আমাদেরকে এর অন্তর্নিহিত রহস্যরাজি, এর ভয়ংকর শক্তি: এবং এর অফুরন্ত সৌন্দর্য, এ সুন্দরের মেলায় রয়েছে এতো রাশি রাশি রূপ যার পরিমাণ করা মানুষের সাধ্যের উর্ধে বরং এসব সুক্মাতিসূক্ষ্ম বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা, পুরোপুরি অনুভব করা বা এর সঠিক কোনো ব্যাখ্যা করা কোনোটাই মানুষের পক্ষে সম্ভব নয়। অথবা এর সীমাবদ্ধতা অতিক্রম করা এবং এর মধ্যে অবস্থিত ভয়ংকর শক্তিকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করাও মানুষের সাধ্যের অতীত । সআানবিকু সীমাবচ্ছতা এবৎ আল্লাহর অসীম জ্জান মানবীয় শক্তি ক্ষমতার দ্বারা বিশাল এই বিশ্বপ্রকৃতির সব কিছু সম্পর্কে স্বচ্ছ কোনো জ্ঞান লাভ করাও সম্ভব নয়, সম্ভব নয় আল কোরআনে বর্ণিত জীবন পথের সকল রহস্যের পূর্ণাংগ বিশ্লেষণ করে নিজেদের বুদ্ধি মতো সেই পথে পদচারণা করা এবং সেই পথে চলার পূর্ণ ফায়দা হাসিল করা । একইভাবে আমরা ইসলামী চিন্তাধারার বৈশিষ্ট্য ও তার মূল্য সম্পর্কে আল কোরআন যে দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছে, অবিকল সেইভাবে আলোচনা করে পূর্ণাংগ কোনো সিদ্ধান্তে পৌছাও আমাদের পক্ষে সম্ভব নয়। আর যদিও আমরা ইসলামের সঠিক. চেতনা ও মূল্যবোধ সম্পর্কে জনগণকে জানাতে চাই, কিন্তু তাতেও আমরা আশানুরূপ সফল হচ্ছি না যেহেতু আজকের জনগণ তাদের জীবন থেকে আল কোরআনকে বহুদূরে সরিয়ে রেখেছে। আজ সেইভাবে তারা জীবন থেকে আল কোরআনের শিক্ষা দূরে সরিয়ে রেখেছে, যেভাবে কোরআন নাযিল হওয়ার সময় তৎকালীন মানুষ নিজেদের বাস্তব জীবনকে কোরআন থেকে সরিয়ে রাখতে চেয়েছিলো । আর আজ পর্যন্ত ওই সময়ের সাধারণ মানুষের মতো বাজে সংস্ব থেকে মানুষ ফিরে আসেনি বা যাদের প্রতি আল কোরআন নাযিল হয়েছিলো, তারা যে যত্ন সহকারে এই মহাগ্রন্থ অধ্যয়ন করেছিলো, নিজেদের জীবনে এর প্রত্যেকটি নির্দেশ বাস্তবায়ন করেছিলো পরবর্তীকালে এবং আজও মানুষ আল কোরআনকে সেভাবে বুঝছে না ও তার অর্থ করছে না। ওই সময়ের ওই কঠিন পরিবেশে আল কোরআনের আলোকে একটা পূর্ণাংগ ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিলো, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত মানুষ কোনো দিন অনুরূপ আদর্শ সমাজ গড়তে সক্ষম হয়নি এবং আল কোরআনের স্বাদও ওইভাবে কোনো দিন ফিরে আসেনি মানুষ সেই স্বর্ণ-সমাজের কল্যাণ থেকে আজও বঞ্চিত রয়েছে........ যার ফলে ইসলামের মনমুগ্ধকর বাগিচার ফল কুড়ানোর দিন যেন শেষ গেছে বলে মনে হয়। আর আল কোরআন আকীদার বিভিন্ন তাৎপর্য পেশ করেছে । অর্থাৎ আকীদা বলতে কী বুঝায়, তা জানাতে গিয়ে এমন এমন বিষয় আল কোরআন তুলে ধরেছে, যা মানুষের বুদ্ধিতে সাধারণভাবে আসে না । কেননা বিষয়টার প্রকৃতিই এমন জটিল, যার চিন্তা মানুষের কল্পনার উর্ধে এবং যেদিকে মানুষ সাধারণভাবে খেয়ালও করেনা। [০ সলা ছভলল চে লা ১১ ললষিল ত VDT, DOTA AU. ULOSSPDOL. CORN
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।