রয়েছে । কিন্তু যখনই মানব জাতির সৃষ্টির তাৎপর্যকে কেন্দ্র করে আলোচনা হয়েছে, তখনই তার সৃষ্টিকর্তাকে এবং কিভাবে ও কোন উপাদানে তাকে তিনি সৃষ্টি করেছেন, বিশ্বলোক ও তার মধ্যে বিরাজমান অন্যান্য প্রাণীর সাথে তার সম্পর্ক কি দেখা যায়- এসব প্রশৃও একইভাবে একে একে সামনে এসেছে । যিনি গায়েব ও হাযির (উপস্থিত ও অনুপস্থিত) সবকিছু সম্পর্কে ওয়াকেফহাল, তার সম্পর্কে নানা প্রকার চিন্তার উদ্রেক হয়েছে। আর এরই সাথে দুনিয়ার জীবন ও পরকালীন আলামীন ও অন্যান্য বিষয়াদির সাথে সব কিছুর একটা যোগসূত্র কায়েম হয়ে গেছে। একইভাবে দুনিয়ার জীবনের সকল বিষয়াদির সাথে অতি সুন্দরভাবে সম্পর্ক নির্ণীত হয়েছে.... যার সুস্পষ্ট চিহ্ন কোরআনের মধ্যে পাওয়া যায় । তৃতীয়ত, আল কোরআনে সর্বত্র দেখা যায় প্রাকৃতিক পরিবেশের সব কিছুর মধ্যে এক অপরিবর্তনীয় নিয়মের বর্ণনা, যা এর নিয়ন্তার কথা স্বরণ করিয়ে দেয় এবং জানায় যে, অবশ্যই | তিনি সব কিছুর একচ্ছত্র মালিক, তিনিই সব কিছুর হেফাযত করছেন এবং সৃষ্টিকুলকে প্রয়োজনীয় সব কিছু দান করছেন, তার দৃষ্টিতে সবাই সমান, তার জগতে সবার যথাযোগ্য মূল্য রয়েছে, তার বিচার সবার জন্যে ইনসাফপূর্ণ, সেখানে নেই কোনো পক্ষপাতিত্ব বা নেই কোনো বঞ্চনা- এসব ভারসাম্যপূর্ণ ব্যবস্থা যখন নযরে পড়ে, তখন এসব কিছুর সৃষ্টিকর্তার তাৎপর্য ও বৈশিষ্ট্যগুলো বুঝা যায়, বুঝা যায় সর্বশক্তিমান আল্লাহর মালিকানা ও মানুষের দাসত্বের কথা, যা সব কিছুর মধ্যে পরিস্ষুট হয়ে রয়েছে। এমনকি মানুষের মজবুরী (অসহায়ত্ব) ও নির্ভরশীলতার বিষয়টিও আল কোরআনের অন্যতম আলোচ্য বিষয় হিসাবে বুঝা যায়।0) .... এভাবে, গায়েবের খবর সম্পর্কে অবগত মহান আল্লাহর হাতেই যে সবার ভাগ্য রয়েছে এবং পরকালীন জীবন নির্ভর করছে তা বুঝতে অসুবিধা হয় না। কেননা বিশ্ব জগতের সর্বত্র ছড়িয়ে রয়েছে তার করুণারাশি। এরপর জানা যায় মানব জীবনের ও বিশ্বের অস্তিত্বের তাৎপর্য । জানা যায় মানব জীবনের তাৎপর্য, যা বাস্তব জীবনের সব কিছুর সাথে আরো আরো ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত । এভাবে এ মহা সত্যটি অন্যান্য বিষয়ের সাথে মিশে একেবারে একাকার হয়ে যাবে না বা মানব জীবন কোনো অবহেলার বিষয় হয়েও থাকবে না এবং সৃষ্টিজগতের মধ্যে তার অস্তিত্ব এমনভাবে বিলীন হয়ে যবে না যে তার অস্তিত্বের চিহনটুকু পর্যন্ত মুছে যাবে। ইসলামী চিন্তাধারার মধ্যে এসব তথ্য মোটেই পরস্পর বিরোধী নয়, যেমন আমরা এ তাফসীরের প্রথম ভাগ ‘তাওয়াযুন ভারসাম্য’ অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি । এখানে এসে আমরা দেখতে পাই, বস্তুগত জগতের মধ্যে বিশ্বয়ের কোনো শেষ নেই । এর মধ্যে পারস্পরিক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান এবং এর রহস্য সন্ধান করতে গিয়ে এ সবের সৃষ্টিকর্তার কথা জানতে পারা যায়। জানা যায়, বস্তুজগতের সকল জিনিস ও প্রাকৃতিক সকল রহস্যের পেছনে রয়েছে বিশ্বপালক আল্লাহর শক্তি ক্ষমতা । অতীতে যেমন এসব কিছু রহস্যের জালে ঢাকা ছিলো, আজও তেমনি অজানার অন্ধকারে লুকিয়ে রয়েছে। আবার যখন জীবন, জীবনের দাবী, এর স্থায়িত্বের জন্যে প্রয়োজনীয় কাজ, এর পরিচালনার জন্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ এবং এ বিশাল প্রাকৃতিক জগতের সাথে জীবনের সম্পর্ক এবং এসব কিছুর পেছনে যার ইচ্ছা ও শক্তি কাজ করে যাচ্ছে- এসব বিষয়ে যখন গভীরভাবে চিন্তা করে (১) আমরা ইতিপূর্বে সূরাটির সফসীরে আল্লাহ তায়ালার এসব অবদানের কথা বর্ণনা করেছি যাতে তার মহান মর্যাদা এবং সর্ব বিষয় সমাধানে তার মেহেরবানীর কথা প্রকাশ করা যায়-দেখুন সূরাটির গোড়ার দিকের তফসীর । [১৩ সুন্দ হভলল চত লাক ১ মলষিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।