যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কে যে খবর দিয়েছেন, তাই সঠিক, চির সত্য ও অপরিবর্তনীয় এবং তিনিই সর্বোত্তম ফয়সালাদাতা ৷) f আর দ্বিতীয়ত, যেহেতু আল্লাহ তায়ালা সেই সব বিচ্ছিন্নতা ও মানুষে মানুষে ভেদাভেদ করা থেকে সম্পূর্ণ পবিত্র, যা মানব নির্মিত বৈজ্ঞানিক জ্ঞান গবেষণা এবং দার্শনিক চিন্তাধারার ফল স্বরূপ মানব সমাজে পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর বিধি নিষেধের তোয়াক্কা না করে মানুষ যা কিছু করছে, তার ফলে মানুষে মানুষে ভেদাভেদ, মারামারি কাটাকাটির দরযা প্রশস্তই হয়ে চলেছে এবং খুন-খারাবি বন্ধের নাম নিয়ে যতো পদ্থাই অবলম্বন করা হচ্ছে, তাতে উল্টা ফল ছাড়া কোনো ইতিবাচক ফলাফল আসছে বলে দেখা যাচ্ছে না, যদিও সদিচ্ছা নিয়ে অনেক হৃদয়বান লোক এসব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । আসলে যিনি হাযির ও গায়েবের খবর রাখেন, যিনি মহা দয়াময়, যিনি সৃষ্টির সব কিছুর মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন এবং যিনি সবার মংগলের জন্যে বিধি নিষেধ প্রয়োগ করতে চান, তিনি চান যে মানুষ তার সৃষ্টিকর্তার অস্তিত্ব ও মর্যাদা সম্পর্কে ওয়াত্বে হাল থেকে মনে প্রাণে তার হেদায়াত গ্রহণ করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করুক এবং তার পার্থিব জীবনের সাথে আখেরাতের জীবনের একটা যোগসূত্র কায়েম হয়ে যাক। জন্যে প্রয়োজন আল্লাহর সাথে সম্পূর্ক সৃষ্টি করা এবং আন্তরিকতার সাথে ও নি্্বিধায় ও পুরোপুরিভাবে তার দেয়া পদ্থাগুলো মেনে নেয়া এবং এ ব্যাপারে কোনো মানুষের নিয়ম নীতির দিকে না তাকানো ৷ কেননা মানব রচিত বিধান ও পদ্ধতিসমূহের নির্বিচার অনুসরণ ডেকে আনে নানা প্রকার বিশৃংখলা ও নিদারুণ বিপর্যয়, যা প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষ করে চলেছি- এ সত্যটিই কোরআন মজীদে বর্ণিত কথাগুলোতে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। একমাত্র আল কোরআনে বর্ণিত পদ্ধতি থেকেই জানা যায় যে, মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টি করাই মানুষের মূল কাজ এবং সকল আয়াত থেকেই এই সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলার কথা জানা যায়। যদিও আলোচনা ক্ষেত্রের বিভিন্নতায় এক এক স্থানে এক একটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, তা সত্তেও মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলার কথাটাই সবখানে মুখ্যভাবে পরিবেশিত হয়েছে এবং সকল আয়াতের গভীর অধ্যয়ন আমাদেরকে এ সত্যটিই জানায় । তারপর কোরআনের বর্ণনার মধ্যে কোনো কোনো স্থানে বিশেষ কোনো বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে দেখা যায়। যেমন মানুষ কর্তৃক তার প্রকৃত মালিকের প্রশংসা করার প্রসংগ, তখন ওই মহা সত্যটি সমুজ্জ্বল হয়ে ওঠে, অর্থাৎ সৃষ্টির সবখানে এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করার কাজে আল্লাহর শক্তি সক্রিয় থাকতে দেখা যায় । দেখা যায় দৃশ্য অদৃশ্য জগতের সবখানে আল্লাহ রব্বুল আলামীনের সকল শক্তি মানুষের জন্যে কল্যাণকর কাজেই নিয়োজিত রয়েছে। আবার যখন অন্য কোনো জায়গায় দেখা যায় কোনো ঘটনার সত্যতার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে, তখন ওই ঘটনার বাস্তবতা এবং সর্বশক্তিমান আল্লাহর মাঝে সম্পর্কের বাস্তবতা পরিক্ষুট হয়ে ওঠে । তারপর দেখা যায়, আলোচনার গতি বেশীর ভাগে আবর্তিত হচ্ছে জীবন ও জীবিতদেরকে কেন্দ্র করে। আর তার সাথে দেখানো হচ্ছে সৃষ্ট সকল বস্তু ও প্রাণীর মধ্যে আল্লাহর দেয়া একটাই নিয়ম চালু (১) এ কারণেই দেখা যায় মহাজ্ঞানী আল্লাহ পাকের কাছ থেকে মানুষ নিশ্চিত ও স্থায়ী সত্য জ্ঞান লাভ করেছে এবং তারা অন্তর-প্রাণ দিয়ে অনুভব করে যে, যাবতীয় শক্তি-ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয় এবং সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি ........ আর এই বিষয়টিই আল কোরআনের বর্ণিত রহস্য ভান্ডারের

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।