(ক্ষীর ক্বী সিলালিল কোর্ূআল _ এ পাক কালাম মানব রচিত সকল প্রকার জীবন ব্যবস্থা থেকে সুন্দর । কারণ, ‘এক, এ পবিত্র কালাম সেই সত্যকে পেশ করেছে, যা বাস্তব জগতে বর্তমান রয়েছে। পেশ করেছে সেই পদ্ধতিতে, সেই দৃষ্টিকোণ থেকে, সেই সব দিক, সেই সব সম্পর্ক, যা মানব জীবনের সকল দৃষ্টিতংগিকে তুলে ধরেছে, যার মধ্যে নেই কোনো জটিলতা, নেই কোনো অম্পষ্টতা! বরং গোটা মানব জাতির সকল ভাবধারাকে এ পবিত্র গ্রন্থ পেশ করেছে।(১)...... আর আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা বান্দার প্রতি তার রহমত থাকার কারণে তাদের স্বাধীন চিন্তা চেতনাকে ছিনিয়ে নিতে চাননি । চাননি তাদের বুঝ শক্তি দমন করতে । চাননি তাদের বিশ্বাস জোর করে দমন করতে । চাননি তাদের ইচ্ছাশক্তি প্রয়োগের স্বাধীনতা খর্ব করতে ৷ তিনি তো তাদের সম্পর্কে পূর্ব থেকে সবই জানেন। কারণ তাদের জীবন পরিচালনার জন্যে প্রথম পরিচালিকাশক্তিই হচ্ছে তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা আকীদা বিশ্বাস । আর তাদের বিবেক বুদ্ধির মধ্যে এবং তাদের অন্তরের মধ্যে যে ধারণা কল্পনার সৃষ্টি হয়, তাই তাদেরকে জানায় সমগ্র সৃষ্টির সাথে তাদের ব্যবহার কি হবে। এই আকীদাই তাদেরকে বলে দেয় কোন জ্ঞান বিজ্ঞান তারা অধ্যয়ন করবে এবং জীবনের জন্যে কোন পথ তারা বেছে নেবে :....... এ কারণেই আল্লাহ তায়ালা এ আকীদাকে পূর্বে প্রাপ্ত জ্ঞানের ওপর নির্ভরশীল বানিয়েছেন। অর্থাৎ এই আকীদা সঠিকভাবে পেতে হলে সন্দেহমুক্ত আল কোরআনের জ্ঞান অর্জন করাটা অবশ্যই প্রয়োজন । প্রয়োজন আর একটা জিনিসের, আর তা হচ্ছে মানব জাতির থাকতে হবে, যারা এই আকীদার তাৎপর্যকে তাদের মধ্যে বাড়াতে চায় । যেহেতু এটাই হবে তাদের চিন্তা চেতনার মূলনীতি এবং এই ভিত্তিতে তারা তাদের সৃষ্টিলোকের ব্যাখ্যা করবে । ব্যাখ্যা করবে সৃষ্টির মধ্যে যা কিছু আছে তার এবং ওই সব জিনিসের, যা তাদের নিজেদের মধ্যে রয়েছে, যাতে করে তাদের জ্ঞান ও প্রজ্ঞা সেই সুনিশ্চিত সত্যের ওপর দাড়াতে পারে, যা ব্যতীত স্থির সত্য বলতে আর কিছু নেই । কেননা পার্থিব জীবনে মানুষ যে জ্ঞান বিজ্ঞান অর্জন করে তা কোনো নিশ্চিত জ্ঞান নয়, তা কাল্পনিক মাত্র । তার ফল ভালো হওয়ার সম্ভাবনা আছে- এতোটুকুই বলা যায়, চূড়ান্তভাবে বা অকাট্যভাবে বলা যাবে না যে, ভালো ফল পাওয়া যাবেই । এমনকি জ্ঞান গবেষণা ও ‘পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে’ প্রাপ্ত জ্ঞানকেও চূড়ান্ত বলা যায় না। কারণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লব্ধ জ্ঞানও অনুমান ছাড়া আর কিছু নয়। কোনো অনুসন্ধান বা কোনো পরীক্ষাই চূড়ান্ত নয়। যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রাপ্ত ফল চিরদিন মানুষের জন্যে সত্য বলে বিবেচিত হবে তা নয়। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সর্ব প্রকার বাহ্যিক পর্যবেক্ষণ ও প্রয়োগ লন্ধ ফল ও মানুষের প্রতি সেই অভিজ্ঞতার আলোকে সকল নির্দেশাবলী সবই আনুমানিক এর পরিণাম ফল কি হতে পারে তাও আনুমানিক । আর বিজ্ঞান নিজেও একথা স্বীকার করে যে, এই আন্দাজ অনুমানের ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনিত হওয়ার সম্ভাবনা নেই । অবশ্যই ওই ফল পাওয়া যাবে এমন নিশ্চয়তাও নেই বা এটা চূড়ান্ত সত্যও নয় (যেহেতু যে থিউরীর ভিত্তিতে বৈজ্ঞানিক জ্ঞান গবেষণা হয় তা হচ্ছে, কোনো একটা পরীক্ষার জন্যে মনে করা হয় দুটি ‘সম্ভাবনার’ যে কোনো একটি হতে পারে- হবেই এমন চুড়ান্ত কথা নয়) পৃথিবীতে মানুষ যা কিছু জ্ঞান-বিজ্ঞান গবেষণার দ্বারা অর্জন করেছে, তার কোনোটাই বেশীদিন টিকে থাকেনি । মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহর দেয়া জ্ঞানই একমাত্র চুড়ান্ত সত্য । আর তিনিই তাদের (১) ঠিক এভাবে মানবজীবনের সব কিছু সম্পর্কে ভূমিকা রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। প্রত্যেক লেখক তার নিজ নিজ বুদ্ধি, যোগ্যতা, ও দৃষ্টিকোণ থেকে লিখেন। এদের কারো সাথে কারো বুঝশক্তিতে পুরোপুরি মিল নেই । | [১০ সুনা হতলল চে লাকা ১১ মলবিল ৩ } WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।