|__________ তাফসীর ফী যিশলালিল কোরআন |] (বলা হবে) হে জিন সম্পুদায়, তোমরা বহু মানুষকে তোমাদের অনুগামী বানিয়ে নিয়েছিলে....... আর মানুষের মধ্যে যারা তাদের বন্ধু বান্ধব ছিলো তারা বলবে, হে আমাদের রব, আমাদের অনেকেই একে অপরের দ্বারা উপকৃত হয়েছিলো, আর (আজকে) আমরা সেই নির্ধারিত নিয়তিতে পৌছে গেছি, যা আপনি আমাদের জন্যে নির্দিষ্ট করে রেখেছিলেন। তখন আল্লাহ তায়ালা বলবেন, দোযখই তোমাদের ঠিকানা, সেখানেই তোমরা চিরদিন থাকবে। তবে আল্লাহ তায়ালা কাউকে রেহাই দিলে সে কথা আলাদা । নিশ্চয়ই তোমাদের রব মহা বিজ্ঞানময় জ্ঞানবান... এমনি করে কাফেরদের কীর্তিকলাপের কারণে তাদের কোনো কোনো দলকে অপর কোনো দলের সাথে মিলিয়ে দেবো.... বলবো, হে ভ্বিনি ও মানব জাতি, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে রসূলরা এসে তোমাদের কাছে আমার আয়াতগুলোর কি কথা বলেনি এবং আজকের দিনে এই কঠিন সাক্ষাত সম্পর্কে বলে তোমাদেরকে কি সতর্ক করেনি? ওরা বলবে (অবশ্যই রসূলরা সতর্ক করেছেন), আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি....... আর সেই তাদের এলাকাবাসী ছিলো উদাসীন । (সূরা আনয়াম ১৩১) সমগ্র কোরআনের মধ্যে এর বহু উদাহরণ রয়েছে। এ এক চমৎকার ও বিশেষ উল্লেখযোগ্য এক পদ্ধতি, যা মানুষের উদ্ভাবিত সকল পদ্ধতি থেকে ভিন্ন । তবে যে কেউ এ বিষয়টা চিন্তা করে দেখতে চায় দেখুক এবং এভাবে আল কোরআনের মতো কিছু তৈরী করার চেষ্টাও করুক না কেন এবং আল কোরআনের মতো মযবুত কোনো কেতাব আনতে চায় আনুক না কেন, সর্বাংগীন সুন্দর ও সকল দিক দিয়ে সমৃদ্ধ যদি নাও হয় এবং কোরআনের মতো অবিকল যদি নাও হয়, তবু কিছু সামঞ্জস্যশীল ভারসাম্যপূর্ণ ও অর্থবোধক এমন একটা কেতাব তৈরী করে নিয়ে আসুক না! কিছুতেই পারবে না। এ হলো আল্লাহর কালামের কিছু বৈশিষ্ট্য এবং কিছু বিশেষ গুণ, যা আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই । এরপর বাকি থেকে যায় বিষয়গত বৈশিষ্ট্য । আর তারপর দেখা যায় আল্লাহর কালামের শক্তির বিশেষ বিশেষ নিদর্শন, যা অনেক সময়ে প্রকাশিত হতে দেখা গেছে এবং যা মানুষের কথায় সংঘটিত হতে পারে না। আবাস ক্কোরআনের উপস্থাপনক্মীতি অবশ্যই মহাগ্রন্থ এ পাক কোরআন সামগ্রিকভাবে গোটা মানব জাতিকে সম্বোধন করেছে, এ ব্যাপারে একবার মাত্র মানুষের মনমগজকে আকর্ষণ করা হয়েছে, তা নয়। তার চেতনাকে একবার মাত্র উদ্বুদ্ধ করে ক্ষান্ত হয়েছে, তাও নয়। তার সজাগ চেতনাকে একবার মাত্র ও পৃথক পৃথকভাবে জাগানো হয়েছে, তাও নয়। বরং সামগ্রিকভাবে সমগ্র মানবমন্ডলীকে একই সাথে সম্বোধন করা হয়েছে এবং খুবই সংক্ষিপ্তভাবে এই সম্বোধন করা হয়েছে। যতোবারই আল কোরআন মানুষকে সম্বোধন করেছে, ততোবারই গোটা মানবমন্ডলীকে এক সাথে সম্বোধন করেছে এবং তাদের সঠিক মূল্যায়ন করেছে। গভীরভাবে পর্যালোচনা করলে অবশ্যই এটা প্রতীয়মান হবে যে, আল কোরআনে উপস্থাপিত মানব কল্যাণমূলক ব্যবস্থার সমকক্ষ কোনো ব্যবস্থা গোটা মানব জাতির ইতিহাসে কোনো দিন কেউ দিতে পারেনি। এমন সামগ্রিক, সার্বজনীন, ভারসাম্যপূর্ণ এবং এমন সুবিচারপূর্ণ ব্যবস্থা কোনো মানুষ কোনো দিনই বানাতে সক্ষম হয়নি। এখানে আমার রচিত ‘খাসাইসুত্তাসাওবুর ওয়া মুকাওয়ামাতিহী’ নামক কেতাবের দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করতে চাই, যা এই তথ্যটির সুন্দর ব্যাখ্যা বলে দেবে। এতে ইসলামী দৃষ্টি পেশ করতে গিয়ে আল কোরআন কি পদ্ধতি গ্রহণ করেছে, তা সুস্পষ্টভাবে জানা যাবে। জানা যাবে সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে কি চমৎকারভাবে এবং কতো পূর্ণাংগভাবে আল কোরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। বলা হয়েছে, _____ লাক সলিল ৩ Pe UOT HU. U Vp DOT CEO
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।