যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

বিভিন্ন বিষয়ের ওপর অতি সূক্্ম আলোচনা এবং বিভিন্ন বিষয়ের বর্ণনা । আর প্রতিবারেই দেখা যাবে আয়াতটি মানুষকে একান্তিকতাবে এবং পূর্ণাংগভাবে সত্যের দিকেই আহ্বান জানিয়ে চলেছে। তবে এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের আয়াতগুলোর মধ্যে যে ব্যাপকতা রয়েছে, তা বিভিন্ন উদাহরণ দ্বারা তা বুঝানোর প্রক্রিয়া পেশ করা মাত্র । আল কোরআনের বর্ণনার মধ্যে এভাবে দেখা যায় প্রতিটা কথার গাথুনিতে রয়েছে বিভিন্ন দৃশ্যাবলীকে সুস্পষ্টভাবে প্রকাশ করার এক মহাশক্তি এবং রয়েছে এমন হৃদয়খ্রাহী অভিব্যক্তি, যেন মনে হয় দৃশ্যটি চোখের সামনে ভাসছে। এতো সুন্দরভাবে এসব বিষয়কে পেশ করা হয়েছে, যা কোনোভাবেই কোনো মানুষের ভাষায় আশা করা যায় না এবং কোনো মানুষও কোনো ভাবেই এই পদ্ধতির অনুসরণ করতেও সক্ষম নয় । কারণ আল কোরআনের অনুসরণে যা কিছু তারা লিখতে চাইবে, সেখানে ভাষা, পদ্ধতি, তথ্য ও বর্ণনাভংগি সব দিক দিয়েই তারা অবশ্যই ব্যর্থতার পরিচয় দেবে এবং অবশেষে তারা হয়রান পেরেশান হয়ে খেই হারিয়ে ফেলবে ৷ আর কী করেই বা মানুষ মহান সৃষ্টিকর্তা আল্লাহর কেতাবের পদ্ধতির হুবহু অনুসরণ করতে পারে? যেমন নীচের আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, ‘আর আমি বনী ইসরাঈল জাতিকে সমুদ্র পার করে নিলাম, তারপর ফেরাউন ও তার লোক লশকর তার অনুসরণ করলো....... এবং সে বললো, আমি মুসলমানদের একজন !’..... আর এ পর্যন্তই ওই কাহিনীর বর্ণনা এসেছে। তারপর দেখুন, ফেরাউনকে সরাসরি সম্বোধন করে আল্লাহ তায়ালা কঠোরভাবে বলছেন.......’ এখন ঈমান আনছো? অথচ এর পূর্বে তুমি আমার চরম অবাধ্যচারীতা করেছিলে (ঈমানকে) এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীই হয়ে রয়ে গিয়েছিলে! সুতরাং তোমার শরীরটাকে আমি পানি থেকে উদ্ধার করে নেবো, যাতে করে তোমার পরবর্তীদের জন্যে এক দৃষ্টান্ত হিসেবে তুমি থেকে যাও’ (৯১-৯২) এরপর এই পরিণতি কি হয়ে থাকে এবং কেন হয়, তা জানাতে গিয়ে আল্লাহ তায়ালা বলছেন, ‘আর অবশ্যই অধিকাংশ মানুষ আমার নিদর্শনগুলো থেকে উদাসীন হয়ে থাকে, দেখেও দেখে না এবং সেগুলো থেকে কোনো শিক্ষাও গ্রহণ করে না ।' পুনরায় এরশাদ হচ্ছে, ‘বলো, সর্বাপেক্ষা বড় সাক্ষী কে আছে? বলো, তোমার ও আমার মাঝে আন্তাহ তায়ালাই সাক্ষী, আর আমার কাছে এই কোরআন নাযিল হয়েছে যেন আমি তোমাদেরকে সতর্ক করতে পারি এবং তারাও যেন সতর্ক হয়ে যায় যাদেরকে কাছে এ বাণী পৌঁছুবে !'........ আর এখানে এসে রসূল (স.)-কে সম্বোধন করা হচ্ছে এবং রসূল (স.) দেখছেন.......... তারপর হঠাৎ করে আমরা দেখতে পাই রসূলুল্লাহ (স.) তীর জাতিকে সম্বোধন করে বলছেন, ‘তোমরা কি বলতে চাচ্ছো যে আল্লাহর সাথে তার সার্বভৌম ক্ষমতায় ভাগ বসানোর মত আরো অনেকে আছে?'......... আর এভাবে নবী (স.)-ও তার জাতিকে জিজ্ঞাসা করেছিলেন, আর তারাও তাকে জওয়াব দিয়েছিলো। ........ এরশাদ হচ্ছে, ‘বলো, না আমি এমন কাউকে দেখছি না, যে তার ক্ষমতায় তাঁর সাথে শরীক হতে পারে। বলো, তিনিই একমাত্র সকল ক্ষমতার মালিক, আর আমি সম্পূর্ণ সম্পর্কমুক্ত তাদের থেকে, যাদেরকে তোমরা (আল্লাহর সাথে) শরীক বানাচ্ছ।’ (সূরা আনয়াম ১৯) আর এমনি করেই বারবার এই রকম আরো আয়াত দ্বারা ওই এক কথার পুনরাবৃত্তি করতে কাক মাক 17 ক একত্ৰিত করা হবে ..... । (সূরা আনয়াম ১২৮-১৩১) ১৩ লন হভলল কক লন ১ মলমিল ত WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।