উদ্বেলিত হয়ে উঠেছিলো..... কিন্তু হায়, কি হলো আমাদের, ভাবতে কষ্ট হয়, আমাদের মধ্যে হাজার হাজার মানুষ এ মহান কেতাবের বাণী প্রতিদিনই পড়ছে ও শুনছে, কিন্তু তাদের হৃদয়ে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখা যায় না এবং তাদের বুদ্ধিতেও কোনো সাড়া জাগে না । কিন্তু দেখুন, ভিন ধর্মের ওই লোকদের অন্তরে কেমন করে এ পবিত্র কালাম সাড়া জাগালো, কীভাবে এর রহস্যভরা বাণীর ঝংকার তাদের হৃদয়তন্ত্রীতে কম্পন সৃষ্টি করলো, অথচ তারা এই মহান কেতাবের মধ্যে বর্ণিত জ্ঞানগর্ভ কথাগুলো ওদের থেকে যে বেশী বুঝে ছিলো তাও তো নয় । বিশেষ করে ওই যুগোশ্রাভিয়া থেকে পলাতক সত্যানুসন্ধিসু ওই নারী তো আল কোরআনের একটা শব্দও বুঝেননি। কিন্তু তবু কেন তাকে পাক কালামের সুরধ্বনি এমনভাবে পাগলপারা করে তুললো !!! অবশ্য আমি চেয়েছিলাম আল কোরআনের এই অদভূত গোপন শক্তিটার কথা বলতে, যারা এ মহা বিস্ময়কর গ্রন্থের তাফসীর করার কাজে আত্মনিয়োগ করেছেন এবং এ গ্রন্থের ওপর সচেতনভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন, তাদের থেকে ও অন্য যারা আল কোরআনের মোজেযা অনুভব করেছে, এ কেতাবের লক্ষ্য ও উদ্দেশ্য চিনতে ও জানতে পেরেছে, তাদের প্রসংগ তোলার আগেই এ পাক কালামের শক্তি সম্পর্কে কিছু আলোচনা করতে চেয়েছিলাম । বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রমাণ থেকে আল কোরআনের অলৌকিকতার যে নযীর পাওয়া যায় তা এতোই আশ্চর্যজনক যে, মানুষের পক্ষে যুক্তি দিয়ে তার ব্যাখ্যা করা সম্ভব নয় প্রত্যেকটি কথার অর্থ যেমন ব্যাপক, তেমনি গভীর তার ব্যাখ্যা, আর তেমনি মনের ওপর তা প্রভাবশীলও বটে আল কোরআনের ভাষা, অর্থ, বাস্তবতা, পরিবেশ ও পরিস্থিতির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বিদ্যমান, তার দিকে তাকালে বিশ্বয়ে হতবাক হয়ে যেতে হয়। এরপর রয়েছে বর্ণনাভংগি ও বর্ণনা পরম্পরার সৌন্দর্য । আরও রয়েছে শব্দ বিন্যাসের মাধুর্য । অর্থাৎ প্রতি শব্দ নিজ নিজ স্থানে এক বিশেষ পরিমাপ মতো সুবিন্যস্ত, যার কোনো একটির হেরফের হলে তার অর্থ, সৌন্দর্য সব কিছুই বিগড়ে. যাবে। এই সব বিবেচনায় দেখা যায়, এমন ভারসাম্যপূর্ণ ভাবে সব কিছু নিজ নিজ জায়গায় স্থাপন করে মূল উদ্দেশ্যের দিকে মানুষকে টেনে নেয়ার এ মহা কৌশল । এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়- মানুষের সকল শক্তি, চেষ্টা যত্ন, কর্ম কুশলতা সব কিছু এ মহাগ্রন্থের কাছে ব্যর্থ প্রমাণিত হয়েছে ।(১) আল কোরআনের এ বলিষ্ঠ বৈশিষ্ট্য জানার পর আমাদের কাছে এ মহাগ্রন্থের আর একটা অত্যুজ্জ্বল বৈশিষ্ট্য ফুটে ওঠে...... তা হচ্ছে, এর এক একটা আয়াত বিভিন্নভাবে একাধিক বিষয় সম্পর্কে জানায় এবং এর প্রত্যেকটা কথাই নিসন্দেহে প্রমাণিত সত্য হিসাবে পাঠকের সামনে ফুটে ওঠে, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। এর প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা তথ্য উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে পরিবেশিত হয়েছে বলে পরিষ্কারভাবে বুঝা যায়, দেখা যায়। এক একটা আয়াতের মাধ্যমে বহু বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে এবং প্রতি বারেই বুঝা যায় কোরআনের মধ্যে বর্ণিত প্রত্যেকটা কথাকে সেই বিষয়ের ওপর যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে, যে বিষয়কে কেন্দ্র করে উক্ত আয়াত নাযিল হয়েছে। মনে হয় যেন, ওই কথাটাকে কখন এবং কোথায় প্রয়োগ করতে হবে, তা সৃষ্টির প্রথম থেকেই নির্ধারিত হয়েছিলো । আর কোরআনের বিষয়টা এতোই স্পষ্ট যে, এদিকে ইশারা করার অধিক আর কিছু বলার প্রয়োজন হয় না (যদিও এ | সূরার মধ্যে বর্ণিত বিভিন্ন বৈশিষ্ট্যের দিকে তাকালে পাঠক দেখতে পায় এক একটা আয়াতে | (১) 'আত্তাসবীরুল ফান্ন ফিল কোরআন’ নামক কেতাবে এ বিষয়ের ওপর আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। Ve UU LF HV UVULUsS SD OL LU
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।