তাফসীর ফী যিলালিল কোরআন |] পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তিনি নামাযের মধ্যে পঠিত.কোরআনে কারীমের তেলাওয়াত ৷ শুনে ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়েছিলেন এবং ভাবাবেগে এতটা মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে, ' দরদবিগলিত ধারায় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিলো। তিনি তার অন্তরের গভীর আবেগ । ঢেকে রাখতে পারছিলেন না। তিনি এগিয়ে এসে আমাদের হাত চেপে ধরে ভাংগা ভাংগা ৷ ইংরেজীতে বলে উঠলেন, তিনি আমাদের নামাযের যে মনোমুগ্ধকর দৃশ্য দেখেছেন, এর মধ্যে যে ' বিনয়াবনত ভাব লক্ষ্য করেছেন এবং মুসল্লীদের মধ্যে আল্লাহর দরবারে আত্মনিবেদনের যে হৃদয়াবেগ ফুটে উঠেছে, তাতে তিনি লক্ষ্য করেছেন এ নামাযে রয়েছে এক অচিন্তনীয় প্রাণপ্রবাহ রয়েছে। এতে তিনি এতো বেশী প্রভাবিত হয়ে পড়েছেন, যা তিনি ভাষায় ব্যক্ত করতে পারছেন না......., যে ভাষায়ই ‘তোমাদের ইমাম সাহেবের’ কথাগুলো ব্যক্ত হয়ে থাকুক না কেন, তার মধ্যে নামাযের সময়ে এমন কাকুতি-মিনতি প্রকাশ পাচ্ছিলো, যাতে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছিলো যে, তিনি একজন নিবেদিতপ্রাণ দরবেশ এবং অত্যন্ত উঁচুমানের ব্যক্তি । অথবা খুবই উচু পর্যায়ের মহা সম্মানিত ধর্মপ্রাণ ব্যক্তি- যেটা খৃষ্টীয় গীর্জার কোনো কোনো পোপের মধ্যে দেখা গেছে। আমরাও বললাম, অবশ্যই তিনি ঠিকই বুঝেছেন এবং আল্লাহমুখী জীবনের মর্মস্পর্শী আবেগ তিনি সত্যিই অনুভব করেছেন। তখন তিনি বললেন, ‘যে ভাষায় নামাযের মধ্যে কথাগুলো পাঠ করা হয়েছে, তার মধ্যে রয়েছে এমন মনোমুগ্ধকর সুরের মূর্ছনা, এমন অদভুত আবেগ যা হৃদয়কে পাগল করে তোলে যদিও আমি তার একটা অক্ষরও বুঝতে পারিনি ।' তাঁর বক্তব্যে যে বিশ্বয়কর সত্যটা ফুটে উঠতে আমরা দেখলাম, তা প্রকাশিত হচ্ছে তার ভাষায়- ‘কিন্তু এটাই সেই আসল বিষয় নয়, যা (জানার জন্যে) আমি জিজ্ঞাসা করতে চাই :..... যে বিষয়টা আমার হৃদয়াবেগকে নাড়া দিয়েছে তা হচ্ছে, ইমাম সাহেবের কথার মধ্যে কিছু অংশ বড়ই মিষ্ট মধুর সুরে বারবার পড়ছিলেন, যে অংশটা অন্য অংশগুলো থেকে সম্পূর্ণ পৃথক ও এক অতি বৈশিষ্ট্যপূৰ্ণ অধ্যায়, যা হৃদয়ের মধ্যে ভীষণ কম্পন সৃষ্টি করছিলো, শিরা উপশিরাগুলো যেন থরথর করে কেঁপে উঠছিলো । মনে হচ্ছিলো, অন্যান্য কথা থেকে স্বতপ্র এ অন্য এক জিনিস । মনে হচ্ছিলো ইমাম সাহেবের হৃদয় যেন ভাবের আবেগে ভরপুর হয়ে রয়েছে এবং তার সুরের লহরীতে স্পন্দিত হচ্ছে উচ্ছল প্রাণপ্রবাহ, যা সর্বতোভাবে একথারই সন্ধান দিচ্ছে যে, তিনি নিজেকে নিশেষে ' বিলিয়ে দিচ্ছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীনের দরবারে । ভদ্র মহিলার এসব কথা শুনে আমরা একটু চিন্তা করলাম, তখন অনুভব করলাম, যে কথাগুলো তার অন্তরকে এতো গভীরভাবে আন্দোলিত করেছে তা হচ্ছে খুতবা ও নামাযের মধ্যে উচ্চারিত পাক কালামের মুক্তাঝরা ' বাণীসমূহ ৷ কিন্তু আমাদের কাছে এটা বড়ই আশ্চর্যের বিষয় ছিলো যে আমাদের যে কথাগুলো তার হৃদয়কে এমনভাবে নাড়া দিলো, তার একটা হরফও তো তিনি বুঝেননি । আল্লাহর কালাম পড়লে এমন হতেই হবে এবং সবার মধ্যেই এমন আবেগ আসতেই হবে এমন কোনো ধরা বাধা কথা নেই । তবে সেদিন যা ঘটেছিলো শুধু সেই অবস্থাটাই এখানে তুলে ধরলাম । তবে অবশ্যই এটা সত্য কথা যে,, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ঘটনা জানায় যে এ কোরআন-এর মধ্যে উপস্থাপিত আর একটা বিশেষ রহস্য হচ্ছে, শুধুমাত্র তেলাওয়াত করলেও কোনো কোনো হৃদয় গভীরভাবে আন্দোলিত হয়ে ওঠে । হতে পারে, এই মহীয়সী নারীর নিজ ধর্মের প্রতি যে গভীর বিশ্বাস ছিলো, তার উৎস আল্লাহর কেতাব হওয়ার কারণে সেই বিশ্বাস তাকে নিজ দেশে বর্তমান সমাজতন্তের জাহান্নাম থেকে পালিয়ে আসতে উদ্বুদ্ধ করেছিলো। সেই আল্লাহপ্রেমিক মানুষটার হৃদয় আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার বাণীর পরশে এমন আশ্চর্যভাবে | ১০ সুক্লা ইউনুস (৭৭১) পান্থা ১১ মনখিল ৩ WWW.YOIKLHADLV.DLOSSpot.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।