আল ক্যোর আনেক সমন্মোহুনী শক্তি পবিত্র এ কালামের বিস্ময়কর ক্ষমতার পেছনে কি রহস্য লুকিয়ে আছে এবং তা কতো অধিক | তার বর্ণনা দেয়ার পূর্বে এতোটুকু আরয করতে চাই যে, আমরা যাই বলি না কেন এবং যতোভাবেই তা প্রকাশ করার চেষ্টা করি না কেন, প্রকৃতপক্ষে এটাই সত্য কথা যে, আমরা তার পূর্ণাংগ বর্ণনা দিতে সম্পূর্ণ অপারগ- অক্ষম । এর সম্পর্কে কোনো বিস্তারিত কিছু বলতে গেলেও তা অনুসরণ করে বলতে হবে, যেহেতু মহান আল্লাহ তায়ালা যেমন অসীম, তার বাণীও সেভাবে অতুলনীয় এবং সে বাণীর মূল্যায়ন করাও মানুষের সাধ্যের বাইরে । এ এক অনন্য ও স্বতন্ত্র গ্রন্থ, যার বিষয়বস্তুর পরিমাপ করা যায় না। সুতরাং, আমরা গভীর আগ্রহ নিয়ে এই মহাগ্রন্থ সম্পর্কে জানতে ও বুঝতে চেষ্টা করে যাচ্ছি, এর অতল তলে পৌচছুতে পারা কোনো দিন সম্ভব হবে না। আল কোরআনের ভূমিকা মানুষের যে কোনো ভূমিকার উর্ধে ৷ মানুষের হৃদয়ে এর প্রভাব বিস্তারের ক্ষমতা অতুলনীয়, যা কোনো মানুষ কোনো দিন কল্পনাও করতে পারবে না৷ এমনকি যারা আরবী একটি হরফও বুঝে না, তাদের সামনে এর তেলাওয়াত করার সাথে সাথে তাদের অস্তরেও গভীর রেখাপাত হয়। এ পাক কালাম সম্পর্কে আরো কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যার ব্যাখ্যা কিছুতেই কলম কিংবা কথা দিয়ে দেয়া যায় না। যদিও ঘটনাটার প্রতিপাদ্য বিষয়কে কোনো মূলনীতি মনে করি না । কিন্তু এঘটনার কিছু ব্যাখ্যা ও যুক্তি দেয়া প্রয়োজন...... অন্যদের জন্যে যে সব উদাহরণ দান করা হয়েছে, আমি কিছুতেই সেগুলো তুলে ধরবো না, বরং আমার জীবনে সংঘটিত এক সত্য ঘটনা আমি পেশ করছি, যে ঘটনার সাক্ষী আমার সাথে আরো ছয় ব্যক্তি বর্তমান আছে। এ ঘটনাটা প্রায় পনের বছর পূর্বে ঘটেছিলো....... আমি আমার ছয় জন মুসলিম সাথীকে নিয়ে মিসরের এক জাহাজে করে আটলান্টিক মহাসাগরের বুক চিরে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিলাম । এ জাহাজে আরো এক শত বিশজন পুরুষ ও মহিলা যাত্রী ছিলো, যাদের মধ্যে একজনও মুসলমান ছিলো না৷ হঠাৎ করে আমাদের মনে "জাগলো, সমুদ্রের বুকে জাহাজের ওপর আমরা জুময়ার নামাযটা আদায় করে নিই । আর আল্লাহ তায়ালাই ভালো জানেন, সমুদ্রের বুকে নামায কায়েম করার এ ইচ্ছা একটা দ্বীনী আবেগ ছাড়া অন্য কিছুই ছিলো না । এ চিন্তা আমাদের কাছে যেন এক অকল্পনীয় আনন্দ বয়ে আনছিলো ...... জাহাজের কাপ্তান ছিলো একজন ইংরেজ । আমাদের ইচ্ছা বাস্তবায়িত করা সহজ করে দিলো, | অর্থাৎ জুময়ার জামায়াতের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে দিলো। আর নাবিক, পাচক ও শ্রমিক-কর্মচারীরা, যারা মুসলমান ছিলো, তাদের সবাইকেও নামাযের জন্যে কাপ্তান অনুমতি দিয়ে দিলো । শুধুমাত্র যারা ঠিক নামাযের সময়ে জরুরী কাজে ব্যস্ত ছিলো, তারা বাদে বাকি সবাই নামাযে যোগ দেয়ার সুযোগ পেলো, যার কারণে তারা সবাই খুবই খুশী হয়ে গিয়েছিলো । মহাসাগরের বুকে জাহাজের ওপর জুময়ার নামাযের ব্যবস্থা আমার জানা মতে এই প্রথম প্রতিষ্ঠিত হলো । আর আমি নিজে এই জুময়ায় খুতবা দিলাম এবং নামাযের ইমামতিও করলাম । অচেনা অজানা যাত্রীরা অপলক নেত্রে দেখছিলো নামাযের এ মহিমাময় দৃশ্য, আর ওদের মধ্যে যারা গণ্যমান্য ছিলো, তারা আমাদের ঘিরে দাড়িয়ে থেকে মুগ্ধ নয়নে এ মহান দৃশ্য প্রত্যক্ষ করছিলো । “... আর নামায বাদ ওদের মধ্যে অনেকেই আমাদের কাছে এসে সুললিত কন্ঠে উচ্চারিত আল কোরআনের মধুর সুরধ্বনির উচ্ছসিত প্রশংসা করছিলো!!! আমাদের নামাযের কিছুই তারা বুঝেনি । তাতেই তাদের তাদের মন গলে গিয়েছিলো । কিন্তু ওইসব যাত্রীর নেত্রী- যার সম্পর্কে পরে আমরা জানতে পেরেছিলাম, তিনি যুগাশ্রাভিয়ার | অধিবাসী ছিলেন এবং মাশলি টিটোর নেতৃত্বাধীন সেখানকার সমাজতন্ত্রের জাহান্নাম থেকে তিনি [' ১০ সূক্সা ইউলুস (৭৬) পান্থা >১ মনখিল ৩ } VWVWV.DOIKITUAUDb.DLIOSSpOoLl.co
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।