যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

যে সব হরফ আছে সেগুলোসহ অন্যান্য যেসব শব্দ সমষ্টি আছে, সেগুলোকে কে একত্রিত করতে | পারে? ঠিক আছে, ওরা যদি পারে বানিয়ে আনুক না ওইসব কথা যা মোহাম্মদ (ওদের ধারণা |. মতে) বানিয়েছে পুরো কোরআন নয়, অন্তত একটা সূরাই বানিয়ে আনুক না! এই চ্যালেঞ্জ ছুঁড়ে ‘বলো, পারলে এই রকমেরই একটি সূরা নিয়ে এসো, আর এ ব্যাপারে আল্লাহ তায়ালা ছাড়া অন্য যাদেরকে সাহায্যের জন্যে ডাকতে পারো ডাকো, যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়ে থাকো ।' আর অবশ্যই এই চ্যলেঞ্জের যথার্থতা প্রমাণিত হয়ে গেছে, আর প্রমাণিত হয়েছে কাফেরদের এই চ্যলেঞ্জ গ্রহণ করার অক্ষমতাও । রসূলুল্লাহ (স.) বরাবরই তার কাজে দৃঢ় অবস্থানে ছিলেন। আর যারা এ ভাষার চমৎকারিত্ব অনুভব করবে, এর মধুর স্বাদ পাবে এবং এর মাধ্যমে উপস্থাপিত বিষয়বস্তু ও প্রাসংগিক আলোচনার সংস্পর্শে আসবে, তারা অবশ্যই একথা বুঝবে যে, এমন ভারসাম্যপূর্ণ কথা কোনো মানুষের হতে পারে না। আর এভাবে যারা এ গ্রন্থের মধ্যে বর্ণিত আইন কানুন সম্পর্কিত মূলনীতিগুলো পাঠ করবে, পাঠ করবে সেই নিয়ম শৃংখলার কথা, যা নিয়ে আল কোরআন নাযিল হয়েছে, তারা দেখতে পাবে এর মধ্যে রয়েছে মানব জাতির জন্যে শাস্তি ও মুক্তির লক্ষ্যে পরিচালিত একটি সুস্থ ও সুন্দর সংগঠন তৈরী করার রূপরেখা এবং মানব জীবনের জন্যে প্রয়োজনীয় সকল কিছু লাভ্‌ করার পূর্ণাংগ দিক নির্দেশনা । তারা এ পাক কালামের মধ্যে দেখতে পাবে জীবনের সকল সমস্যার সুন্দরতম সমাধান। সেখানে এত সুন্দরভাবে সে সব সমাধান পেশ করা হয়েছে, যা ব্যক্তিগতভাবে কোনো মানুষের কল্পনায় তো আসতে পারেই না, বরং সকল যামানার সমুদয় মানুষ একত্রিত হয়েও অনুরূপ সমাধান দিতে পারে না। আর যারা মানব জীবন নিয়ে গবেষণা করে এবং গবেষণা করে সেসব বিষয় ও উপকরণ নিয়ে, যা মানব জীবনের ওপর কার্যকর প্রভাব ফেলে এবং বাস্তব জীবনে তাকে সঠিকভাবে পরিচালনা করে এবং বারবার আল কোরআনে প্রদত্ত উপায় উপকরণের দিকে তাকায়, জেনে নেয় তার মধ্যে বর্ণিত পরমোর্ত পদ্ধতি ও তার প্রাপ্তি সূত্র সম্পর্কে এবং গভীরভাবে অধ্যয়ন করে এ মহাগ্রন্ের প্রতিটি ছত্ৰ, তখন তারা এর মধুর বর্ণনাশৈলী প্রত্যক্ষ করে মুগ্ধ হয়ে যায় । আল কোরআনের বৈশিষ্ট্য ও চমৎকারিত্ব শুধু এর মধ্যে ব্যবহৃত শব্দাবলীর কারণেই নয়, এর ব্যাখ্যা ও প্রকাশভংগির সৌন্দর্যের কারণেও নয়, বরং এ পাক কালামের মাধ্যমে যে সব ঘোষণা দেয়া হয়েছে, যে শৃংখলাপূর্ণ জীবনের রূপরেখা তুলে ধরা হয়েছে, গোটা মানব জীবনের সুখ শাস্তি ও সংহতির জন্যে যে আইন কানুন দেয়া হয়েছে এবং মানুষের মধ্যে দয়া মায়া মমতা ও দরদ সৃষ্টি করার জন্যে যে মন মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, তারই জন্যে ....... আর যারা এ পাক কালামের তাফসীর করার গবেষণায় আত্মনিয়োগ করেছেন এবং যাং মধ্যে তাফসীর করার যোগ্যতা ও অন্তর্দৃষ্টি রয়েছে, তারা সাধারণ মানুষের তুলনায় আল কোরআনের মধ্যে বহু নিগূঢ় রহস্যের সন্ধান পেয়ে থাকেন। আর যারা সামাজিক জীবন ও তার শৃংখলা নিয়ে চিন্তা ভাবনা করেন, মানব জীবনের আইন-কানুন ও মানুষের মনস্তত্ব সম্পর্কে গবেষণা করেন, চিন্তা করেন জীবনকে সুন্দর ও সুশৃংখল বানানোর পদ্ধতি সম্পর্কে, তারাও অন্য যে কোনো গ্রন্থের তুলনায় আল কোরআনের মধ্যে দেখতে পান অনেক অনেক বেশী স্বচ্ছ ও সন্দেহমুক্ত দিক নির্দেশনা । | ১০ সুনা হউনুস 1:0 9% ০2), পান্না ১১ মনবিল'৩ত ST DOIRTIUD:D TL SPOL:TU

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।