কভাফসীকর ফী যিন্দান্সিন্স কোরআন আসমানী কেতাব রূপে বর্তমান রয়েছে- মানুষও সেগুলোকে আল্লাহর প্রেরিত কেতাব বলেই | জানে- সেই সব কেতাবের মধ্যে যে মূল বিশ্বাসের কথাগুলো পরিবেশিত আছে, সেগুলোকে. আল | কোরআন সত্যায়িত করে, সত্যায়িত করে সকল আসমানী কেতাবের মধ্যে লিখিত জনকল্যাণকর দাওয়াত ও উপদেশবাণীকে ৷ ‘(রয়েছে একেতাবের মধ্যে) পূর্বেকার কেতাবসমূহের বিশদ বিবরণ ও বিশ্লেষণ’ ‘যেসব কেতাব নিয়ে আল্লাহর পক্ষ থেকে সকল রসূল এসেছেন তারা সবাই একই দাওয়াতে নিয়ে এসেছেন, অর্থাৎ সকল নবী রসূল একই শিক্ষা ও সেই শিক্ষা দানকারী একই মিশন নিয়ে এসেছেন। সেগুলোর মূল শিক্ষা ছিলো একই, কিন্তু ব্যাখ্যা বিশ্রেষণে শরয়ী হুকুম আহকামে সামান্য কিছু পার্থক্য হয়তো থেকেছে। আর এই আল কোরআন সেই মূল কেতাবের ব্যাখ্যাই পেশ করছে (শেষ বারের মতো) এবং স্পষ্ট করে সেই সব কল্যাণের উপায় উপকরণ সম্পর্কে জানিয়ে দিচ্ছে যা নিয়ে অবতীর্ণ হয়েছিলো যুগে যুগে ওই মূল কেতাব, বলে দিচ্ছে সেই পথের দিশা, যার দ্বারা সেই মূল কেতাবের সত্যতা পরিষ্কারভাবে বুঝা যায়। সে কেতাবের মূল কথা হচ্ছে, এক আল্লাহ সম্পর্কে মানুষের মধ্যে এই বিশ্বাস পয়দা করা যে, তিনিই সারা জাহানের বাদশাহ, অনাদি অনন্ত কাল থেকে তিনি আছেন এবং চিরদিন তিনি থাকবেন ৷ যার লয় নাই ক্ষয় নাই সকল, শক্তি ও ক্ষমতা একমাত্র তারই হাতে কেন্দ্রীভূত । তীর ইচ্ছাকে পরিবর্তন করার সাধ্য কারো নেই । আর ওই মূল কেতাবের দ্বিতীয় শিক্ষা হচ্ছে, মানুষকে একমাত্র সেই সরল সঠিক পথের দিকে আহ্বান জানানো, যার মধ্যে রয়েছে সর্বাধিক শান্তি ও কল্যাণ। তবে সেই কল্যাণ কি ভাবে আসবে তা [ চুড়ান্ত ও নিখুঁতভাবে এবং শেষ বারের মতো আল কোরআনের মধ্যে জানিয়ে দেয়া হয়েছে। এই বিস্তারিত বিবরণের মধ্যে রয়েছে মানুষের গোটা জীবনের জন্য প্রয়োজনীয় সকল আইন কানুন, যার মাধ্যমে প্রত্যেক যামানায় মানুষের সর্বাধিক উন্নয়ন ও কল্যাণ সাধিত হয়েছে। আর এভাবে আসে মানবতার কাংখিত অগ্রগতি । এ পাক কালাম আল কোরআনের কর্ম- পদ্ধতি হচ্ছে, মানুষ যখন বয়োপ্রাপ্ত হয় (তার জ্ঞান বুদ্ধি পরিপক্ক হয়) তখনই তাকে সম্বোধন করে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়া হয়। তাকে বুদ্ধিখ্রাহ্য ও যুক্তিপূর্ণ কথা দ্বারা জানিয়ে দেয়া হয় তার জন্যে সঠিক পথ কোনটা ৷ তাকে এমন কোনো অলৌকিক বা অস্বাভাবিক কাজের নির্দেশ দেয়া হয় না, যা মানুষের বিবেক বুদ্ধিতে ধরে না অথবা যা তার কল্পনার অতীত । এরশাদ হচ্ছে, ‘এর মধ্যে কোনো সন্দেহ নাই, এসেছে এ কোরআন বিশ্ব জগতের প্রতিপালকের কাছ থেকে ।' এই আয়াতাংশে চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে যে, আল কোরআন কোনো মানুষের রচনা হতে পারে না। কারণ সারা বিশ্বের মালিক যা দিয়েছেন তা দেয়া আর কারো পক্ষে সম্ভব নয়, যেহেতু ‘জগতসমূহের মালিকের পক্ষ থেকেই এ মহাগ্রনস্থের অবতরণ ।' ‘ওরা কি বলে যে, তিনি (মোহাম্মদ) নিজের মন থেকে তৈরী করে বলছেন এ.কোরআন?' এ মহাখন্থ কোনো মানুষের দ্বারা রচিত হওয়া সম্ভব নয়-একথা জানানোর পর এটা ব্যক্তি মোহাম্মদের নিজ কীর্তি বলে মেনে নেয়া কি করে সম্ভব? আবদুল্লাহর ছেলে মোহাম্মাদ তো অন্যান্য মানুষের মতোই একজন মানুষ ৷ তিনি সেই ভাষায় কথা বলেন, যে ভাষায় ওরা কথা বলে। ওরা যা জানে, তিনি তাই জানেন। ওরা যে হরফগুলো চেনে তিনি তো তার থেকে বেশী কিছুর অধিকারী নন । ‘অলিফ-লাম-রা, আলিফ-লাম-মীম- সোয়াদ..... ইত্যাদি । এগুলো ছাড়া আরো | [তল হভনল লভ লাক ১ সলিল ত DWV: DOIKTIUD. DIOS SPOT TOM
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।