যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

করা হয়েছে যে, তারা এই গ্রন্থের মতোই সর্বপ্রকার বৈশিষ্টে ভরা আর একটা গ্রন্থ নিয়ে আসুক, আর যদি পূর্ণাংগ একটি গ্রন্থ আনতে তারা না-ই পারে, তাহলে অন্তত আল কোরআনের সূরাগুলোর মতোই একটা সূরা তৈরী করে আনুক। আর যতোক্ষণ আল কোরআনের মাহাত্ম্য তারা নিশ্চিতভাবে জানতে পারেনি বা তার ফায়সালার তাৎপর্য সম্পর্কে বুঝতে পারেনি, ততক্ষণ দ্বিগুণ তৎপরতা চালিয়েছে এ পাক কালামের বিরোধিতায় এবং আল কোরআনের মোকাবেলায় নিজেদের অবস্থা সুসংহত করার জন্য ততোধিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অপরদিকে, তারা রসূলুল্লাহ (স.)-এর ডাকে সাড়া দিক আর নাই দিক আল কোরআন রসূলুল্লাহ (স.)-কে তার কাজে মযবুত করে রাখার দায়িত্ব পালন করেছে এবং পাশাপাশি ভ্রান্ত দলটি থেকে হতাশ হতেও দেয়নি । বরং ইংগিতে সেই একই স্থানে সবাইকে ফিরে যাওয়ার কথা জানিয়েছে, যেখানে আল্লাহ তায়ালা তাদের ওপর সামান্যতম কোনো যুলুমও করবেন না বরং তাদের প্রত্যেকের যতোটা পাওনা তাকে ততোটাই দেবেন, তবে এটাও সত্য, যে ভুলের মধ্যে তারা ইচ্ছাকৃতভাবে জীবন কাটিয়েছে তার মন্দ পরিণতি অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। এরশাদ হচ্ছে, ‘না, কখনোই আল কোরআন আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো রচিত কেতাব এটা নয় CEE বরং অধিকাংশ মানুষ নিজেরাই নিজেদের ওপর যুলুম করে চলেছে । (আয়াত ৩৭-৪৪) ‘মহাগ্রন্থ এ কোরআন, আল্লাহ ছাড়া আর কারো রচিত মনগড়া কেতাব নয়’ তেমনি বাস্তব-মুখী নানা প্রকার ব্যাখ্যার দিক দিয়েও । এ কেতাবের মধ্যে যে আকীদা-বিশ্বাসের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে পূর্ণাংগতা । এই পরিপূর্ণতা সেই মানব সংগঠনের মধ্যে পরিলক্ষিত হবে যারা এই বিশ্বাস গ্রহণ করেছে। এ কেতাবের মধ্যে আল্লাহ তায়ালার সার্বভৌমত্বের যে বর্ণনা দেয়া হয়েছে, তাও অত্যন্ত হৃদয়গ্রাহী, মানব-প্রকৃতির যে ছবি আঁকা হয়েছে, জীবনের প্রকৃতি সম্পর্কে যে বর্ণনা পেশ করা হয়েছে এবং সৃষ্টি রহস্য সম্পর্কে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে সবই অপূর্ব । এমন চমৎকার উপস্থাপনা একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া, অন্য কারো পক্ষে সম্ভব নয়। কারণ যে ক্ষমতা ও যোগ্যতা দ্বারা এসব চিত্র ফুটিয়ে তোলা যায় এবং যে সব তথ্য এ কেতাব থেকে পাওয়া যায়, তার জন্য যে শক্তি-ক্ষমতা, যোগ্যতা-অভিজ্ঞতা ও দূরদর্শিতার প্রয়োজন, তা একমাত্র আল্লাহ রব্বুল আলামীনের আছে, অন্য কারো পক্ষে এসব গুণাবলী আয়ও করা সম্ভব নয়। তাঁর এ কুদরত চিরদিন আছে, চিরদিন থাকবে- শুরু ও শেষ সবই তীরই হাতে, প্রকাশ্য ও গোপন সবই তার নখদর্পণে। আর একমাত্র তিনিই মানুষের জন্য নির্ভুল ও ক্ৰটিমুক্ত চলার পথ রচনা করেন, যার মধ্যে থাকে না কোনো অজ্ঞতা ও অপূর্ণতা । “আল্লাহ ছাড়া এ কোরআনে করীম আর কারো মন থেকে বেরিয়ে আসা গ্রন্থ হতে পারে না ৷' অর্থাৎ এ কেতাবের বৈশিষ্ট এতোই মহান ও উচ্চাংগের যে, ইচ্ছা করলেই এমন মহীয়ান কেতাব কেউ তৈরী করতে পারে না । মানুষ নিজের থেকে তৈরী করে অনেক কথা বলে সত্য এবং এ ধরনের আশ্চর্যজনক বহু কথা তার জন্য যে একেবারেই অসম্ভব তাও বলা যায় না, কিন্তু তবু এটাও সত্য যে, অবিকল আল কোরআনের মতোই কোনো কেতাব বানানো মানুষের পক্ষে কশ্যিনকালেও সম্ভব নয় । ‘বরং, এ পাক কেতাব সত্যতার সাক্ষ্য দেয় সেই সব কেতাবের, যা তার সামনে রয়েছে।' ‘| অর্থাৎ যে সব কেতাব পূর্ববর্তী নবীদের কাছে এসেছিলো এবং এখনও (পরিবর্তিত হলেও) তল হল লন্ত লন ১ লবিল ত WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।