অতপর ওদের কাছে যখন এসব প্রশ্ব রাখা শেষ হলো, ওদের থেকে জওয়াবও নেয়া হলো এবং সে জওয়াবের অকাট্যতা ও সত্যতা চূড়ান্তভাবে প্রকাশিত হয়ে গেলো, তখন নিরুপায় হয়ে বাধ্য হলো তারা সর্বজন স্বীকৃত সত্যের কাছে মাথা নত করতে এবং এই সময়েই তাদের কাছে এমন কিছু বাস্তব উদাহরণ তুলে ধরা হলো যা তাদের চিন্তা রাজ্যে বিপ্ুব আনলো, যার থেকে তারা অকাট্য যুক্তি-প্রমাণ পেশ করার: যোগ্য হয়ে গেলো, বলিষ্ঠতা অর্জন করলো সত্যকে নির্দ্বিধায় মেনে নেয়ার, সত্য ও মিথ্যার মধ্যে এবং তার ফলে তাদের অন্তরে গভীর বিশ্বাস দানা বেঁধে উঠলো । তাদের জীবনে এমন বিপ্বল সৃষ্টি হলো, যা তাদের বাপ-দাদাদের আমল থেকে গড়ে ওঠা বিশ্বাস, ধারণা-কল্পনা, প্রচলিত এবাদাতের নিয়ম-প্রথা, বিচার-ফায়সালার পদ্ধতি, সব কিছু ভেংগে-চুরে খানখান করে দিলো । আসলে এ পর্যন্ত তারা নিজ নিজ বুদ্ধি ও স্বভাবগত ভাবাবেগে পরিচালিত হয়ে অথবা ধারণা-কল্পনার বশবর্তী হয়ে এবাদাতের নামে অনেক কাজ করেছে, গান-বাজনা ও আমোদ-ফুর্তিতে মেতে থেকেছে, যা সত্য প্রতিষ্ঠার ব্যাপারে কোনো কাজে আসতে পারে না । তাই এরশাদ হচ্ছে, ‘ওদের মধ্যে অধিকাংশ মানুষ শুধু ধারণা-কল্পনারই অনুসরণ করে । নিশ্চয়ই সত্য প্রতিষ্ঠায় ধারণা-কল্পনা কোনো কাজে লাগে না। অবশ্যই আল্লাহ তায়ালা জানেন সেই সব বিষয়ে যা ওরা করে চলেছে ।' ওরা তো মনে করে যে, আল্লাহর কোনো অংশীদার আছে, যারা তার ক্ষমতা ব্যবহার করে ess কিন্তু এ বিষয়ের সত্যতা সম্পর্কে তারা মোটেই পর্যালোচনা করে দেখে না বা এ ধারণার যথার্থতা সম্পর্কে বুদ্ধি প্রয়োগ করে কোনো পরীক্ষা-নিরীক্ষাও করে না। ওরা শুধু এতোটুকু ধারণা করেই ক্ষান্ত হতে চায় যে, এ সব দেব-দেবতা এবাদাত পাওয়ার যোগ্য যদি নাই হতো, তাহলে কিছুতেই তাদেরকে তারা এবং তাদের বাপ-দাদারা পূজা করতো না। এ অলীক ধারণার যৌক্তিকতা সম্পর্কে তারা কোনো পরীক্ষা করতেও রাধী নয়। এ বিষয়ের সত্যতা যাচাই করতে গিয়ে এবং কল্পনার দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য নিজেদের বুদ্ধিকেও প্রয়োগ করতে চায় না। তারা মনে করে, তাদের মতোই কোনো মানুষের কাছে ওহী নাযিল হয় না এবং কোনো ক্রমেই নাযিল হওয়া সম্ভব নয় । এটা চিন্তা করে দেখে না । ‘আল্লাহর পক্ষে এটা সম্ভব নয়’ বলে কেন তারা মনে করছে! অপরদিকে তারা মনে করছে যে, আল কোরআন মোহাম্মদ-এর তৈরী করা একটি কেতাব। অথচ এটা ভেবে দেখে না যে, মোহাশ্মদও একজন মানুষ ৷ তার পক্ষে যদি এমন একখানা গ্রন্থ রচনা করা সম্ভব হয়ে থাকে, তাহলে তারাও তো তারই মতো মানুষ ৷ তাহলে তারাও কেন অনুরূপ কোনো গ্রন্থ রচনা করতে পারে না? এভাবেই তারা নিছক মিথ্যা ও অসার ধারণা-কল্পনার মধ্যেই মশগুল হয়ে থাকতে চায়, যা সত্য নিরূপণ করার ব্যাপারে কিছু মাত্র সাহায্য করতে পারে না। আর একমাত্র আল্লাহ তায়ালাই সেই সত্বা যিনি নিশ্চিত জ্ঞানের অধিকারী, তিনি তাদের যাবতীয় কর্মকান্ড সম্পর্কে সম্যক অবগত । তাই এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা, তাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত ।' আৰব্ল কোরআনের মিশন তাদের এসব কদর্য ব্যবহার ও কাজগুলোকে ভাগ ভাগ করে প্রত্যেকটার পৃথক পৃথক সমালোচনা করা হচ্ছে- এ ক্ষেত্রে আল কোরআন নতুন এক আংগিকে এ বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে বলছে যে, যদি এ পবিত্র গ্রন্থ আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে রচনা করা সম্ভব হতো, তাহলে তারাও অনুরূপ কোনো গ্রন্থ কেন তৈরী করে না? একথা বলে তাদেরকে চ্যালে [=স্লহ্ছলল নত নল ত মলকল ত PW. DO LD. DLOCSS DOL COMI
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।