_তাফসীর ফী যিলালিন্স কোর আন | অর্থাৎ সত্য থেকে বহু দূরে সরে গিয়ে মনগড়া কথা বলছে এবং এভাবে ভুল পথে এগিয়ে চলেছে? এরশাদ হচ্ছে, | ‘বলো, আছে কি তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ, যে সত্যের দিকে মানুষকে এগিয়ে দিচ্ছে?’ এ উদ্দেশ্যে কি সে কোনো কেতাব পাঠাচ্ছে, বা কোনো রসূল পাঠাচ্ছে, বা কোনো সংগঠন স্থাপন করছে, বা আইন-কানুন তৈরী করছে, অথবা সতর্ক করছে এবং কোনো কল্যাণের দিকে মানুষকে এগিয়ে দিচ্ছে! সে কি সৃষ্টির বুকে অথবা কোনো মানুষের কাছে আল্লাহ তায়ালার কোনো নিদর্শন ফুটিয়ে তুলছে, জাগিয়ে তুলছে কি তাদের উদাস মনকে, বন্ধ হয়ে যাওয়া কোনো কল্যাণ-প্রচেষ্টাকে চাংগা করে তুলছে কি এবং হে জনগণ, ভেবে দেখো, আল্লাহর রসূল যেমন সত্য-সঠিক ও মংগলময় কাজের দিকে মানুষকে পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকেই ওয়াদাবদ্ধ ছিলেন এবং এজন্য ওপরে বর্ণিত সকল প্রকার কর্ম-প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এরকম কোনো দায়িত্ব তারা পালন করে চলেছে কি? আর এই বিষয়টাকে পূর্বে কখনও মেনে নেয়া হয়নি । বরং একথাগুলো কতটা সত্য তা ওদের সামনেই রয়েছে সুতরাং রসূলুল্লাহ (স.) এই যুক্তিপূর্ণ কথাগুলোই তাদের সামনে তুলে ধরছেন এবং এভাবেই তাদেরকে দৃঢ়তার সাথে জিজ্ঞাসাবাদ করছেন। এরশাদ হচ্ছে, ‘বল, আল্লাহ তায়ালাই মানুষকে সত্য-সঠিক পথ দেখান এ পর্যায়ে এসে নতুন আর একটি সমস্যা দেখা দিচ্ছে, যার জওয়াবও নির্দিষ্ট করা রয়েছে। বলা হচ্ছে, ‘যে ব্যক্তি সত্য-সঠিক কথার দিকে মানুষকে এগিয়ে দিচ্ছে, সেই কি অনুসরণ করার জন্য যোগ্যতর ব্যক্তি নয়, না সেই ব্যক্তি বেশী যোগ্য, যে জীবনের পথ-পরিক্রমায় কোনো ভূমিকাই রাখে না, বরং তার নিজেরই প্রয়োজন সঠিক পথের দিশা?' , এর একমাত্র জওয়াব হচ্ছে, যে মানুষকে সত্যের দিকে এগিয়ে দেয়, সে-ই অনুসরণ করার জন্য বেশী যোগ্য- অবশ্যই অনুসরণ ও আনুগত্য লাভের অধিকারী সে-ই বেশী, যে নিজে হেদায়াতপ্রাপ্ত এবং অপরকেও হেদায়াত লাভের দিকে এগিয়ে দেয়। যে নিজে হেদায়াতপ্রাপ্ত নয় এবং অপরকে সত্য ও কল্যাণের পথে এগিয়ে দেয় না, তার আনুগত্যের দাবী যুক্তিগ্রাহ্য নয় । একথাগুলো এঁ সব বস্তু, ব্যক্তি বা লোকের জন্য প্রযোজ্য নয়, যারা ওদের অন্ধ অনুসরণ পাচ্ছে- এগুলো পাথর হতে পারে, গাছ হতে পারে অথবা তারকারাজিও হতে পারে, আবার তারা মানুষও হতে পারে। এ প্রসংগে ঈসা (আঃ)-এর নাম নেয়া যেতে পারে, মানুষ হওয়ার কারণে তিনি নিজে আন্মাহ তায়ালার হেদায়াতপ্রার্থী । তিনি নিজেও মহান আল্লাহর কাছ থেকেই সৎপথপ্রাপ্তির আকাংখী । প্রতি পদে পদে তার প্রয়োজন আল্লাহ তায়ালার পক্ষ থেকে পথ প্রদর্শনা- যদিও তিনি প্রেরিত হয়েছেন মানুষকে হেদায়াতের জন্য (পথ দেখানোর জন্য) । এছাড়াও ঈসা (আ.)-এর ওপর নীচের কথাটি বেশী প্রযোজ্য । ‘কি হলো তোমাদের? কেমন ফায়সালা করছো?’ অর্থাৎ কি হয়েছে তোমাদের এবং কোন্ বিপদ তোমাদেরকে স্পর্শ করেছে? বিভিন্ন বিষয়ের ওপর তোমাদের কতোটুকু কর্তৃত্ব রয়েছে এবং কিভাবে তোমরা সেগুলোর ওপর কর্তৃত্ব খাটিয়ে থাকো, যার কারণে তোমরা সুস্পষ্ট সত্য ও সত্য পথ প্রদর্শনকারী আল্লাহ তায়ালার বাণীকে ] ্ঠড f) ) O61 0771 পারা >> অমনযিশল ৩
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।