যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ওপরের আয়াতগুলোতে বর্ণিত বিষয়সমূহের ওপরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসা করা হবে মৃত্যুর পর পুনরায় জীবন দান করার প্রশ্নে এবং তাদেরকে সত্য পথ প্রদর্শনের ব্যাপারে- তাদের সামনে শুরু থেকে এমন কোনো দৃশ্য নেই যা দেখে পুনরুথান সম্পর্কে স্পষ্টভাবে তারা কিছু বুঝতে পারে। আর না সৃষ্টির প্রথম অবস্থার অনুরূপ এমন কোনো জিনিস তাদের সামনে আছে, যা দেখে তারা তাদের বিশ্বাসকে সুস্থির করে নিতে পারে। বরং তাদের অন্তরের নিকট আল্লাহ তায়ালা সেই বিষয়টিকে তুলে ধরছেন, যার ওপর তারা সেইভাবে বিশ্বাস করতে পারে, যেমন করে জন্মের প্রথম অবস্থাটা তাদের সামনে বিশ্বাসযোগ্য হয়ে রয়েছে। এই অবস্থাটাই তাদের চিন্তাকে জাগিয়ে দেয় এবং সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করে। এরপর আল্লাহ তায়ালা তাদের কাছে কোনো জওয়াবের আশা করছেন না । সৃষ্টির প্রথম দিকে তারা যে অসহায় অবস্থায় ছিলো- একথাটা তারা যখন স্বীকার করছে, তখন পরবর্তীতে কি অবস্থা হতে পারে, একটু চিন্তা করলেই তাদের কাছে তা স্পষ্ট হয়ে উঠবে- একথা জেনে-বুঝেই তাদেরকে চিন্তা করার আহ্বান জানানো হচ্ছে । এরশাদ হচ্ছে, ‘বল, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ কি আছে, যে সৃষ্টির কাজটি শুরু করে এবং (মৃত্যু দান করার পর) তাদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম হবে?’ আশ্চর্যের বিষয় হচ্ছে, তারা মানে যে আল্লাহ তায়ালাই সৃষ্টিজগতকে বাস্তবে এনেছেন, অথচ তিনিই আবার তাদেরকে ফিরিয়ে নেবেন এটা তারা মানতে চায় না, এমনকি তাদের পুনরুান হবে, হাশরের মাঠে একত্রিত হবে, হিসাব-নিকাশ হবে এবং প্রতিদান দেয়া হবে- এসবও তারা মানতে চায় না। কিন্তু অবশ্যই এটা সত্য কথা যে, মহা বিজ্ঞানময় সৃষ্টিকর্তা ও ব্যবস্থাপক আল্লাহর হিকমতের দাবী শুধু এতোটুকুই নয় যে, তিনি তাদের সৃষ্টি করে এমনি এমনিই ছেড়ে দেবেন, তারপর সে যা ইচ্ছা তাই করে যাবে- এ পৃথিবীতেই তাদের জীবনের সমাপ্তি ঘটে এবং তাদের জন্য পূর্ব নির্ধারিত কোনো পূর্ণত্‌ আসবে না। তারা কারো প্রতি যে এহসান বা সদ্ব্যবহার করছে, তার পুরস্কার পাবে না বা যে অন্যায় কাজ করছে তার শাস্তি পাবে না এবং তাদের সঠিক পথে চলতে থাকা বা ভালো পথ থেকে সরে যাওয়া- এসব বিষয়ে আল্লাহর কোনো গরজ থাকবে না, তা হতে পারে না। এভাবে মানুষকে যথেচ্ছাচার করার জন্য লাইসেন্স দিয়ে দেয়া, মহা বিজ্ঞানময় এবং সকল বিষয়ের ব্যবস্থাদানকারী আল্লাহ তায়ালার পক্ষে শোভা পায় না। আকীদা-বিশ্বাসের মধ্যে যে সব জরুরী বিষয় আছে, তার মধ্যে আখেরাত-এর বিশ্বাস অন্যতম । সৃষ্টিকর্তার হেকমত (প্রজ্ঞা), তাঁর ব্যবস্থাপনা, তার ইনসাফ ও রহমতের দাবীও এটাই ৷ যারা আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে, তারা মানে যে, তিনি মৃত থেকে যিন্দা প্রাণী সৃষ্টি করেন- মৃত্যুর পর আর একটি জীবন আছে সন্দেহ-মুক্ত মনে তারা তাও বিশ্বাস করে, যেহেতু তিনি মৃত থেকে যিন্দা প্রাণী বের করেন । তার কাছেই তারা নিজেদেরকে সোর্পদ করেছে। এরশাদ হচ্ছে, ‘বল, আল্লাহ তায়ালাই সৃষ্টি (কাজটা) শুরু করেছেন, তারপর পুনরায় তাদেরকে ফিরিয়ে নেবেন’ আর এটা বড়ই আশ্চর্যের বিষয়, তাদের নিকট সত্য সঠিক কথা পূর্বেই জানা ও বুঝার জন্য সকল প্রকার জ্ঞান থাকা সত্বেও মৃত্যুর পর আন্তাহর কাছে প্রত্যাবর্তনের সত্যটা তারা অস্বীকার করছে। তাই এরশাদ হচ্ছে, ‘সুতরাং কোন্‌ দিকে তারা দিশেহারা হয়ে ফিরছে?' সুক্সা ইউনুস Boil BIO05BOL COM“ 22 সনযিল ৩

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।