এই কারণে তারা এমন সব আইন-কানুন মেনে চলছে, যার কোনো অনুমতি আল্লাহর কাছ থেকে এসেছে বলে তাদের জানা নেই । এরশাদ হচ্ছে, ‘অতএব বলে দাও (তাদেরকে) তোমরা কি ভয় করবে না?’ অর্থাৎ ভয় করবে না কি আল্লাহকে, যিনি আকাশ ও পৃথিবী থেকে তোমাদেরকে রেযেক দিচ্ছেন, যিনি কান ও চোখের মালিক, যিনি মৃত থেকে জীবিত প্রাণ বের করেন এবং বের করেন জীবস্ত প্রাণী থেকে মৃতকে, আর যিনি এখানে এবং এর বাইরে সকল কাজের ব্যবস্থাপনা করেন। এসব কিছু যিনি পরিচালনা করেন তিনিই আল্লাহ, তিনিই বরহক (প্রকৃত অর্থে) প্রতিপালকও আইনদাতা, তিনি ছাড়া নেই আর কোনো বাদশাহ- আইনদাতা ৷ তাই বলা হয়েছে, ‘অতএব, তিনিই তোমাদের আল্লাহ, তিনিই তোমাদের সত্যিকারের প্রতিপালক, মনিব, মালিক-আইনদাতা-শাসনকর্তা ৷' আর সত্য একটিই, বিভিন্ন নয় । আর যে এই সত্য থেকে দূরে সরে যাবে, সে মিথ্যার মধ্যে পড়ে যাবে আর অবশ্যই তার তাকদীর বিগড়ে যাবে। এজন্যই এরশাদ হয়েছে, ‘সত্যকে বাদ দিলে থেকে যায় গুমরাহী, তাহলে বলো, কোথায় তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ।' অর্থাৎ কেমন করে তোমরা সত্য থেকে দূরে সরে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছো, অথচ তোমরা তোমাদের সামনে সত্যকে সুস্পষ্টর্ূপে হাযির দেখতে পাচ্ছ! এভাবে চির ভাস্বর ও স্পষ্ট সত্য থেকে মুখ ফেরানো হয়ে থাকে, যার শুরু মোশরেকরা মেনে নেয় বটে, কিন্তু তার অবশ্যম্ভাবী অশুভ ফল অস্বীকার করে এবং সত্যের দাবী হিসাবে তাদের কর্তব্য পালন করতে এদের জন্য আল্লাহ তায়ালা তার নিয়ম ও বিধান দিয়েছেন তারা তা মানে না। তাই চূড়ান্তভাবে এই আচরণের শাস্তি হিসাবে স্থির করে রেখেছেন যে, যারা অন্যায় কাজ করবে এবং মানুষের প্রকৃতিগ্রাহ্য ও স্বাধীন যুক্তিবুদ্ধিকে অস্বীকার করবে এবং অমান্য করবে অতীতে আগত সৃষ্টির নিয়ম-বিধানকে, তারা মোমেন নয়। এরশাদ হচ্ছে, ‘আর যারা গুরুতর অপরাধে জড়িত হয়েছে, তাদের ব্যাপারে তোমার রব-এর ফায়সালা এভাবে চূড়ান্ত হয়ে গেছে যে, তারা মোমেন নয় ।' তাদের সম্পর্কে এ ঘোষণা এজন্য নয় যে, তাদের জন্য তিনি ঈমানের পথকে বন্ধ করে দিয়েছেন, বরং অপরাধজনক কাজ করলে তার ঈমানকে কবুল করা হবে না- গোটা সৃষ্টিজগতের সকল মানুষের জন্যই তার এই স্থায়ী বিধান রয়েছে এবং সবার মন-মগজের স্বাভাবিক বিশ্বাসের অনুভূতির মধ্যে একথাটাকে বদ্ধমূল করে দেয়া হয়েছে, বরং প্রকৃত সত্য এটাই যে, যে পথ ঈমানের দিকে নিয়ে যায় অপরাধজনক কার্যকলাপের সাথে জড়িত থাকার ফলে তারা সে পথ থেকে সরে দাড়ায়, তাদের সত্ত্বায় গেথে দেয় ঈমানের প্রথম দাবীগুলোকে অস্বীকার করে, সরিয়ে রাখে তারা নিজেদেরকে সেই সব যুক্তি-প্রমাণ থেকে সরিয়ে রাখা, যা তাদের কাছে সুস্পষ্ট এবং সত্যের যে অনুভূতি ও যুক্তি তাদের মধ্যে বর্তমান রয়েছে, তাকে নিক্রিয় ও শক্তিহীন করে ফেলে । এরপর, আল্লাহ রব্বুল আলামীনের শক্তি-ক্ষমতার বহিপ্রকাশ ঘটেছে যে সব জিনিসের | মাধ্যমে, সেগুলোর দিকে মানুষের দৃষ্টিকে ফেরাতে গিয়ে বলা হচ্ছে, ‘বলো, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে সৃষ্টি করে, এরপর (মৃত্যুর পর) ফিরিয়ে আনে কারো মধ্যে জীবন স্পন্দন ......... তাহলে কি হলো তোমাদের, কেমন ধরনের ফায়সালা তোমরা করছো?’ (আয়াত ৩৪-৩৫)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।