ভাফ্চসীর ফী যিল্পালিন্স কোরআন আর আমাদের পক্ষে একথা বলা কি যথেষ্ট হবে যে, এ বিশ্ব এ মহা বিশ্বের অন্যান্য অংশ থেকে ছিটকে এসে বীজের মধ্যে লুকিয়ে ছিলো ৷ লুকিয়ে ছিলো আঁঠির মধ্যে, ডিমের মধ্যে এবং ডিম্বকোষের মধ্যে । এসব এমনভাবে লুকিয়ে ছিলো যেন এর থেকে অতি আশ্চর্যভাবে রূপান্তরিত হয়ে এগুলো বর্তমান অবস্থায় পৌছুতে পারে। এটা কিভাবে সম্ভব? একমাত্র আল্লাহ তায়ালার ক্ষমতা ও তার ব্যবস্থাপনা ছাড়া এর আর কোনো ব্যাখ্যা দেয়া যায় না। মানুষ বরাবর মৃত্যু ও জীবনের রহস্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছে, মৃত থেকে জীবস্ত প্রাণী বের করার জন্য সাধনা করছে এবং প্রয়াস পাচ্ছে যিন্দা থেকে মুর্দাকে বের করার জন্য । আরো চেষ্টা চালাচ্ছে মৃত্যু ও জীবনের স্তরগুলো পার হয়ে যে সব উপাদান ক্রিয়াশীল হয়ে রয়েছে, সেগুলো খুঁজে বের করার জন্য । এ প্রচেষ্টা প্রতিদিন এবং প্রতিক্ষণে তার সামনে প্রশ্বের ময়দান আরো আরো বেশী প্রশস্ত হয়ে চলেছে। আর কোনো খাদ্যকে যদি আগুনে ভ্ববালিয়ে রান্না করে মেরে ফেলার কারণে তার রূপাস্তর হয়, আর আগুন যদি পরিবর্তিত হয়ে গিয়ে জীবস্ত শরীরের মধে; এ॥।বস্ত অবস্থায় অবস্থান করে, আবার যদি আগুনে পুড়িয়ে ফেলার কারণে এই রক্ত বর্জ্য পরিত্যক্ত বস্তুতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে, আরো আরো জ্ঞান সাধনার মাধ্যমে, আরো আরো বহু রহস্যের দ্বার উদঘাটিত হবে বলে আশা করা যায় এবং হয়তো শীঘ্ই বিশ্বয়ের ময়দানের পরিধি আরো বহুগুণে বেড়ে যাবে। আবার দেখুন, রাত ও দিনের আনাগোনা প্রতি মুহূর্তে আমাদের সামনেই সংঘটিত হয়ে চলেছে। আর এই যে জীবন, এটাই বিরাট এক গোপন রহস্য, মানুষ যদি এর ওপরেই একটু চিন্তা করে, তাহলে তার মনে এতো বেশী প্রশ্ব জাগতে শুরু করবে, যার জওয়াব পেতে গিয়ে সে হয়রান হয়ে যাবে, বরং তখন একটি কথা ছাড়া অন্য কোনো জওয়াবই সে খুঁজে পাবে না আর তা হচ্ছে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা একজন আছেন, তিনিই তার নিজ ক্ষমতা বলে দিয়েছেন এ জীবন । তিনি আল্লাহ রব্বুল আলামীন ৷ তাই এরশাদ হচ্ছে, ‘আর কে চালায় এসব ব্যবস্থাপনা?’ অর্থাৎ এই যা কিছু এখানে বর্ণিত হল এ ছাড়াও সৃষ্টির অন্যান্য যে সব অবস্থা বর্তমান রয়েছে এবং মানুষের মধ্যেও অন্য যে সব অবস্থা বিরাজ করছে এসব কিছুকে কে পরিচালনা করছে? কে পরিচালনা করছে বিশ্বজগতের সেই নিয়ম-কানুন যার অধীনে নিজ নিজ (অদৃশ্য) কক্ষপথে পরিভ্রমণরত রয়েছে গ্রহ-নক্ষত্র ও তারকারাজি, আর কে-ইবা পরিচালনা করছে জীবনের এই স্পন্দনকে, যার কারণে জীবজগত গভীর ও অতি সূক্ম এক নিয়ম মাফিক নিরস্তরভাবে নিজ নিজ কাজ করে চলেছে, আর কে সেই শক্তি, যিনি জগত জোড়া বিশ্ব সমাজের শৃঙ্খলা বিধানে কার্যকরী ভূমিকা রাখতে পারেন, যার কোনো ভুল হয় না, কখনও কোনো ক্রটি হয় না, যার শক্তি একক, নাই যার কোনো বিভক্তি, কে সেই শক্তি? এসব প্রশ্রের জওয়াবে তারা বাধ্য হয়ে যে কথাটা বলে ‘ওরা শীঘ্রই বলে উঠবে, আল্লাহ’ আসলে ওরা আল্লাহর অস্তিত্বকে কখনই অস্বীকার করে না, আর এই মহা বিশ্ব যে তারই পরিচালনায় চলছে, তাও তারা অস্বীকার করে না, কিন্তু তার প্রকৃতির বিরুদ্ধে যে কাজটি তারা করে চলেছে তা হচ্ছে তার স্বভাবধর্ম ও তার স্বাভাবিক প্রবণতা থেকে সে মুখ ফিরিয়ে নিয়ে অবাস্তব ও অযৌক্তিক এমন কিছু সে করে চলেছে, যা তার মন মেনে নেয় না। এতদসত্তেও সে আল্লাহর সাথে (তার ক্ষমতায়) অন্য কাউকে শরীক করে নিচ্ছে। এভাবেই সে শেরেক-এর দিকে এগিয়ে চলেছে। এর ফলে তার চেতনা বিগড়ে গেছে এবং বিবেক বিরুদ্ধ কাজ করে চলেছে। আর
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।