যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

(__ তাফসীর কী যিলালিল কোরআন আলোচ্য বিষয়ের অর্থ দাড়াতো, মুর্দা থেকে যিন্দা, অর্থাৎ দানা থেকে সজীব চারা গাছ অংকুরিত হওয়া এবং যিন্দা থেকে মুর্দা অর্থাৎ জ্যন্ত গাছ থেকে বীজ পাওয়া, আবার নির্জীব ডিম থেকে জ্যান্ত বাচ্চা পাওয়া এবং জ্যান্ত মুরগী থেকে নিজীবি ডিম লাভ এটা নিয়েই চিন্তা-ভাবনা করে তারা বিস্মিত হতো, আসলে এই রূপাস্তরও কম বিস্ময়কর নয়। এমনকি ডিম ও বীজ যে একেবারে নিজীবি নয় একথা জানার পরও এসব জিনিস কীভাবে রূপান্তরিত হয় তা চিন্তা করলে বিস্ময়ে হতবাক না হয়ে পারা যায় না। কারণ স্থির হয়ে থাকলেও পর্যবেক্ষণ দ্বারা বুঝা যায় ডিম বা বীজের মধ্যে জীবন ঘুমিয়ে থাকে এবং উপযুক্ত সময় ও পরিবেশ পাওয়ার সাথে সাথে তা জেগে উঠে জীবনের সাক্ষ্য দিতে শুরু করে, জানিয়ে দেয় তাদের ক্ষমতার কথা ৷ যে জীবন গতিশীল, ক্ষমতা প্রকাশকারী ও পরবর্তীদের মধ্যে নিজ বংশ বিস্তারকারী, তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডিম বা বীজের মধ্যে ঘুমিয়ে থাকবে এটা কি কম বিস্ময়কর? অবশ্যই এটা আল্লাহর ক্ষমতাসমূহের মধ্যে এক মহাবিশ্বয়কর ক্ষমতার বহিপ্রকাশ। বীজ ও দানা বা আঁঠির সামনে দাড়িয়ে একবার চিন্তা করে দেখুন, ক্ষুদ্র একটি বীজ তার থেকে বেরিয়ে আসা নাযুক একটি চারা গাছ বর্ধিত হয়ে মহা মহীরুহে পরিণত হয়(১) । অপরদিকে একটি ক্ষত্ৰ দানা থেকে বেরিয়ে আসা অংকুর ধীরে ধীরে বর্ধিত হয় এবং পরিণত হয় বিরাট খেজুরগাছে অথবা আরো চিন্তা করুন ডিম থেকে বেরিয়ে আসা বাচ্চা পরিণত হয় পূর্ণাংগ মোরগ বা মুরগীতে আর ডিম্বকোষ থেকে রেরিয়ে আসা জ্রণ পরিণত হয় সুঠামদেহী ও পূর্ণাংগ শক্তিশালী মানুষে । চিন্তা-ভাবনা ও হৃদয় অনুভূতি জাগানোর জন্য এ দুটি উদাহরণই যথেষ্ট । আল্লাহর একান্ত নিজস্ব ক্ষমতা যদি এখানে সক্রিয় হয়েছে বলে মনে না হয়, তাহলে আর কে আছে যে আনতে পারে চারার অংকুরকে বাস্তবে আর বীজের মধ্যে কোথায়ই বা লুকিয়ে ছিলো এই নয়নাভিরাম লকলকে ডগা, কোথায়ই বা লুকিয়ে ছিলো গাছের এই শক্ত এবং মযবুত কাঠ, শেকড়, কান্ড ও পত্রপল্লপব .......... ? আর ডিমের মধ্যে কোথায় অবস্থান করছিলো মুরগীর ছানা, কোথায় লুকিয়ে ছিলো তার হাডিড এবং তুলতুলে গোশত, মিহি ও ছোট ছোট পশম, মোটা ও লম্বা পশম, রং ও ছাপার রং-এর মত বিচিত্র নকশা-আঁকা পাখনা ও ডানা, আর কোথায় লুকিয়ে ছিলো তাদের মিষ্টি-মধুর কি কিচিরমিচির আওয়ায .......... ! আবার ভেবে দেখুন কোথায় ছিলো জ্ঞানে-গুণে, শক্তি-সৌন্দর্যে ভরা সৃষ্টির চরম ও পরম বিস্ময় এই মানবকুল এ ক্ষুদ্র ডি্বকোষের মধ্যে? কোথায় ছিলো তার বাহ্যিক চেহারা-ছবির সুসমঞ্জস্য আকৃতি মুখমন্ডল ও শরীরের অন্যান্য অংশে অবস্থিত পরিচয়বহ বিশেষ বিশেষ দাগ, যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাপ-মা অথবা উর্ধতন কোনো পূর্বপুরুষ থেকে এসে তার বংশপরিচয়কে সুস্পষ্ট করে দিচ্ছে? কোথায় ছিলো তার কণ্ঠস্বরের মধ্যে বিশেষ বিশেষ ভংগিতে চাপ দিয়ে কথা বলার বৈশিষ্ট্য, তীক্্ম দৃষ্টিশক্তি, প্রাণকাড়া রীবা-ভংগি এবং দেহের পেশীশক্তির চিত্তাকর্ষক বাহার । কোথায় ছিলো শ্ৰেণীগত, পারিবারিক ও পিতামাতা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্টসমূহ? বলো, বলো না কোথায়-কোথায় লুকিয়ে ছিলো মানুষের মধ্যে নানা প্রকার গুণাবলী, বৈশিষ্টসমূহ এবং চেহারা-ছবি ও অবয়বের মধ্যে অংকিত বৈশিষ্টসমূহ, এ যেন ছাপার অক্ষরে লেখা বিচিত্র সৌন্দর্যের সমাহার! (১) যশোর-ঝিনেদার মধ্যবর্তী কালিগঞ্জ থেকে এক মাইল পূর্বে অবস্থিত বিশ বিঘা জমির ওপর ছড়িয়ে থাকা এ গাছটি সম্ভবত পৃথিবীর সর্ববৃহৎ বটগাছ । এর বয়স ৮০০-৯০০ বছর বলে অনুমান করা হচ্ছে। ৬৫০টি ঝুরি নেমে গাছটি এতো মোটা হয়েছে যে, কোনটা মূল কান্ড এবং কোনটা তার ঝুরি, তা বুঝাই মুশকিল ।-সম্পাদক Ve UU LF MH Ue U U ey VOLCOM

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।