ছড়িয়ে থাকা আল্লাহর নিদর্শনগুলো সে দেখতে পায় ও তার থেকে শিক্ষা ৷ নিতে চায়। অবশ্য | এসব থেকে কখনও কখনও তারা ভালো শিক্ষাও নেয়, আবার কখনও নেয় মন্দ শিক্ষা । তাদের বিশ্বাসের সাথে এসবের যোগ থাকুক আর না-ই থাকুক এবং এসব কিছু আল্লাহ রব্বুল আলামীন-এর দেয়া রেযেক থেকে এসেছে, যা তিনি মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন। এ রেযেক আসে পৃথিবীর উপরিভাগ ও অভ্যন্তর ভাগ উভয় দিক থেকে, আসে পানির ওপর থেকে এবং এর গভীর থেকেও । এ রেযেক নাযেল হয় সূর্যের কিরণ থেকে যেমন, তেমনি চাদের স্নিগ্ধ আলো থেকেও ৷ অবশেষে এক সময় এমন আসবে, যখন গোটা পৃথবীর আব-হাওয়ার মধ্যে পচন ধরবে ওষধ ও বিষ সব একাকার হয়ে যাবে। এরশাদ হচ্ছে, ‘কিম্বা কে তোমাদের কান ও চোখের মালিক?’ f এদের প্রত্যেককে যে যে কাজ করার দায়িত্ দেয়া’ হয়েছিলো, তা পালন করার ক্ষমতা ও যোগ্যতা তিনিই দিয়েছেন, আবার যখন তিনি চেয়েছেন তখন কারো ক্ষমতা তিনি কেড়েও নিয়েছেন। কাউকে দিয়েছেন তিনি সুস্থতা, আবার কাউকে দিয়েছেন রোগ-ব্যাধি। কাউকে দিয়েছেন তিনি কর্মপ্রেরণা, আবার কারো মধ্যে এনে দিয়েছেন কর্মবিমুখতা ৷ কে কোন্ কাজ পছন্দ করবে আর কে কোন্ কাজ অপছন্দ করবে, তাও তিনি জানেন .... সেই সে ভয়ংকর দিনে তারা টের পাবে কে প্রকৃত পক্ষে শোনার এবং কে সত্যিকারে দেখার মালিক । আসলে এ সব প্রশ্নের সঠিক অর্থ ও ব্যাখ্যা সঠিকভাবে জানার জন্য তিনিই যথেষ্ট এটা সবাই বুঝে । জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ সাধন ও চেতনা বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে ক্রমান্বয়ে শোনা ও দেখার তাৎপর্য আরো আরো বেশী বাড়তে থাকবে এবং তারা আল্লাহ রব্বুল আলামীন-এর আসমান-যমীন ব্যাপী এ বিশ্ব-কারখানার সূক্মাতিসূস্ষ্ম বিষয়গুলো ধীরে ধীরে অবহিত হতে থাকবে, যার ফলে তাদের মধ্যে জানার কৌতূহল ও আগ্রহ আরো ব্যাপকভাবে বাড়তে থাকবে । আবার দেখুন চোখের গঠন প্রণালী ও তার শিরা-উপশিরার সংস্থাপন পদ্ধতি এবং দেখার কাজে এগুলোকে কিভাবে ব্যবহার করা হয়েছে তা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ পাকই জানেন । অনুরূপভাবে তিনিই জানেন শোনার জন্য কানের কি কি কারিগরি কলকবযা লাগানো হয়েছে এবং কোন কায়দায় কি কি ব্যবস্থা সংযোজন Mt এরপর কান দ্বারা শোনার পদ্ধতিও তিনি নির্ধারণ করে দিয়েছেন যাতে করে তরংগ জ্ঞানীদের কর্ণকুহরে পৌছে তার হৃদয়ানুভূতিতে প্রচন্ড কম্পন জাগায় ও এমন অবস্থা ae যখন এই সংস্থাপন কুশলতা সম্পর্কে চিন্তা করা হয়, তখন যে কোনো ব্যক্তির মাথা ঘুরতে থাকে, অথবা আধুনিক জগতে জ্ঞান-বিজ্ঞানে যে আশ্চর্যজনক আবিষ্কার হচ্ছে তার দিকে তাকালেও হতবাক হয়ে যেতে হয়। কিন্তু মানুষের তৈরী এসব কারিগরি দ্রব্যাদি দেখে মানুষ যতোই ভয় পাক, অভিভূত হয়ে যাক এবং যত বিস্মিতই হোক না কেন, এ সব কিছু দেখেও সে আল্লাহ পাকের বিশাল কারখানার ব্যাপকতা ও বিরাটত্ব সম্পর্কে কিছুমাত্র আন্দাজ করতে পারবে না । সাধারণভাবে মানুষ এগুলোর দিকে গুঁদাসীন্যের সাথে তাকায় এবং ভাসাভাসাভাবে এগুলো দেখে চলে যায়। তারা আল্লাহ তায়ালার মহা-বিশ্বয়কর কারখানার কারিগরি কলাকৌশলের চাতুর্য সম্পর্কে চিন্তাভাবনা করে না, এ জন্য তাদের এ দেখা, না দেখারই শামিল, দেখেও তারা দেখে না এবং সৃষ্টি রহস্য সম্পর্কে তারা কিছুই বুঝে না! তাই এরশাদ হচ্ছে, ‘কে বের করে যিন্দাকে মৃত থেকে এবং মুর্দাকে বের করে যিন্দা থেকে?' ওপরের আয়াতাংশের অর্থ করতে গিয়ে ওরা তাদের সাধারণ বুদ্ধিতে স্থবির বা স্থির জিনিসকে মাইয়েত বা মুর্দা বলত আর বাড়নশীল ও গতিশীল জিনিসকে বলত যিন্দা ।, ফলে | ১০ সূক্ধা হডনুস ০,৬৬০), পাকা ১১ মনযিল ৩ VW W.DOIKLTUUDV.DLOSSDOL. CON
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।