|________________ তাফসীর ফী যিল্ালিশলশ কোরআন | আল্লাহুক্কে চেনার অসংখ্য নিদৰ্শন উপরের আয়াতাংশে এ ভাবে হাশরের ময়দানের দৃশ্য যেন জীবন্ত হয়ে ফুটে উঠছে। এ সময় যা ঘটবে, তা পাঠকের হৃদয়ে এক বাস্তবতা বলে মনে হচ্ছে, দারুণভাবে প্রভাবিত হচ্ছে তার মন এবং দ্বীন-এর দাওয়াত কবুল করার ব্যাপারে স্বতস্কুর্তভাবে এক সাড়া জাগছে। ওপরের কথাগুলো ংখ্যায় খুব কম মনে হলেও কথাগুলো মনের গভীরে এমনভাবে প্রবেশ করছে যা কোনো সাধারণ সংবাদ দ্বারা অথবা দীর্ঘ কোনো প্রামাণ্য বাক্য বিতন্ডা দ্বারা পয়দা করা সম্ভব হয় না। _- আর সেই সে ময়দানে হাশরে মানুষের মনগড়া ওযর-আপত্তি ও ভুল যুক্তিসমূহ সব ব্যর্থ হয়ে যাবে এবং একথা স্পষ্ট হয়ে যাবে যে, আল্লাহ তায়ালাই প্রকৃত মালিক ও সব কিছুর নিয়ামক; আর যে যা কিছু করছে তার তত্ত্বাবধায়ক এবং সবার পরিণতি নির্ধারণকারী, তিনিই সবার অন্তরের সমস্ত খবর রাখেন। এরপর আলোচনা ফিরে আসে আজকের এই বাস্তব জগতের দিকে, যেখানে আজকের মানুষ বাস করছে এবং ফিরে আসে তাদের নিজেদের দিকেও যাদেরকে তারা নিজেরা জানে, ফিরে আসে সেই সব দৃশ্যের দিকে যা তারা নিজেদের জীবনে দেখছে; বরং আরও বাস্তব সত্য হচ্ছে, অন্তরে তারা স্বীকার করছে যে সব কিছু আল্লাহুর হুকুমে চলছে এবং সবকিছু তারই সৃষ্টি । এরশাদ হচ্ছে, ‘বল, কে তোমাদেরকে দিয়ে চলেছে আসমান-যমীন থেকে তোমাদের জীবন-সামগ্রী? কে তোমাদের কান ও চোখগুলোর মালিক, কে মৃত থেকে জীবস্ত প্রাণীগুলোকে বের করছে এবং কে-ইবা সকল কাজ পরিচালনা করছে? শীঘ্রই ওরা বলবে, আল্লাহ । সুতরাং বলো, কেন তোমরা ভয় করছো না এবং বাছ-বিচার করে জীবন যাপন করছ না? হ্যা, যাকে তোমরা আল্লাহ বলে জানো, তিনিই তোমাদের প্রতিপালক এবং তিনিই তোমাদের পালনকর্তা । আর এটাও জেনে রাখো যে, সত্যকে গ্রহণ না করার পরিণতিই হচ্ছে পথ ভ্রষ্টতা । তাহলে কোথায় তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে?’ আর ইতিপূর্বে আলোচনা এসে গেছে যে, আরবের মোশরেকরা আল্লাহ তায়ালার অস্তিত্বকে মোটেই অস্বীকার করত না, তাকে সৃষ্টিকর্তা, রেযেক-দাতা, ব্যবস্থাপক বলেও মানতে অস্বীকার করতো না । যাদেরকে তারা আল্লাহ তায়ালার সাথে তার ক্ষমতায় শরীক বলে মানতো তাদেরকে মনে করতো যে, তারা ওদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, তারা বিশ্বাস করতো যে, মহা শক্তিমান রব্বুল আলামীন-এর কাছে পৌছানোর মতো কিছু যোগ্যতা ও ক্ষমতা তাদের রয়েছে। আসলে এসব ছিলো তাদের মনগড়া আকীদা, এরই ভিত্তিতে ওরা মনে করতো যে, এঁসব দেবতা তাদের সঠিক পথে এগিয়ে নেবে, এগিয়ে নেবে তাদেরকে তাদের স্মৃতিশক্তিকে জাগিয়ে দেয়ার মাধ্যমে এবং তাদের ব্যবস্থাপনা ও প্রকৃতিগত যুক্তি-প্রদর্শনের মাধ্যমে । এখানেই ছিলো গোলমাল এবং মূল ভ্রান্তি । তাই এরশাদ হচ্ছে, ‘কে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রেযেক দান করেন?’ ....... ভেবে দেখো, কে তোমাদেরকে সেই বৃষ্টি থেকে রেযেক দেন যা যমীনকে যিন্দা করে তোলে এবং শস্য সম্ভার উৎপন্ন করে। এভাবে তিনি তোমাদের প্রয়োজন মেটান পৃথিবীর খাদ্য ভান্ডার ' থেকে, পাখীকুল, মাছ ও জীবজস্তু থেকে, তারপর এঁ সকল জিনিস থেকে তাদের ও তাদের গবাদি পশুদের যাবতীয় প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেন। আসমান-যমীনের মধ্যে বিস্তৃত যে রেযেকের ব্যবস্থা রয়েছে, তার থেকে ওরা এসব জিনিস পর্যাপ্ত পরিমাণে পায় এবং এসব সত্য কথা মানুষ যখন বুঝতে পারে, তখনই সে সঠিক পথ গ্রহণ করার জন্য এগিয়ে আসে এবং প্রকৃতির বুকে | ১০ সূরা ইউনুস (৬৫১) পারা ১১ সমনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।