যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

| এবং ঘোষণা দিত যে, তাদের দাসত্ব বা পূজার জন্য তারা দায়ী নয় যেহেতু তারা জানতই না যে, কেউ তাদের পূজা করছে অথবা তাদের পূজা করা হচ্ছে বলে তারা কখনও বুঝেওনি । এজন্য আল্লাহর সাথে অন্য কারো দাসত্ব ব পূজা করার অপরাধে তারা মোটেই জড়িত নয় আর এসব কথায় আল্লাহকেই তারা সাক্ষী মানবে । (প্রকৃতপক্ষে এমন হয়েছে যে, অনেক নবী বা উন্নতমানের কোনো ব্যক্তিত্ব মারা যাওয়ার পর অনুসারীরা তাদের স্মৃতিটা ধরে রাখতে গিয়ে তাদের মূর্তি বানিয়ে রেখেছে এবং অতিভক্তি প্রদর্শন করতে গিয়ে তাদের ওপর মালা চড়িয়েছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সালাম দেয়া ও মাথা নত করে সেজদা করা ইত্যাদি নানা প্রকার আনুষ্ঠানিকতা করেছে, যে বিষয় এ মৃত ব্যক্তিদের কোনো খবর রাখাই সম্ভব ছিলো না৷ তাই কেয়ামতের দিন তারা আল্লাহকে সাক্ষী রেখে এ সব কদর্য কাজ থেকে তাদের দায়িত্ব মুক্তির কথা ঘোষণা দেবে।) এরশাদ হচ্ছে, ‘(সেদিন) তাদের শরীকরা বলবে, কখনোই তোমরা আমাদের এবাদাত (পূজা) করনি, এ ব্যাপারে, তোমাদের ও আমাদের মাঝে ফায়সালা করার জন্য সাক্ষী হিসাবে আল্লাহ তায়ালাই যথেষ্ট । তিনিই বলে দেবেন যে, তোমাদের এ সব এবাদাত করার কথা আমরা কিছুই জানতাম না৷ অর্থাৎ এ শরীকরাই তো তারা, যাদের মূর্তি তৈরী করে নাদান ও মূর্খ মানুষেরা পূজা-অর্চনা করতো, তাদের মূর্তির সামনে নানা প্রকার খাদ্য পেশ করত এবং বিভিন্ন সমস্যা তুলে ধরে তাদের কাছে সমাধান চাইত, কিন্তু এ সব মিথ্যা মাবুদ (মূর্তি) ছিলো এতোই দুর্বল যে, তাদের গায়ে মশা, মাছি পড়লে তা তাড়ানোর ক্ষমতাও তারা রাখত না। আবার কখনও এমন হয়েছে যে, নেতৃবৃন্দের পৌঁছায়নি । তাদের দোহাই দিয়ে যেসব অন্যায় কাজ করা হয়েছে, সেগুলো সামাল দিতে তারা অক্ষম থেকেছে- এসব বিবিধ কারণে তারা এ সব শেরেক থেকে নিজেদের দায়িত্ব মুক্তির কথা ঘোষণা করবে এবং তাদের কথার সত্যতার জন্য আল্লাহ তায়ালাকেই সাক্ষী মেনে নাজাত চাইবে । সে সময়ে তাদের এ অবস্থা প্রকাশিত হয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেক ব্যক্তি তাদের অতীতের যাবতীয় কার্যকলাপ সম্পর্কে অবহিত হয়ে যাবে এবং পরিণতিতে যার যা কিছু পাওনা তা ঠিক মতোই পেয়ে যাবে। তাই এরশাদ হচ্ছে, ‘সে দিন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যা সে অতীতে করেছে ।' অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ভূমিকা অতীতে কি ছিলো এবং সেই অনুসারে তার অবস্থান কোথায় নির্ধারিত হবে সেই দিনই সব আল্লাহ তায়ালার কাছ থেকে তারা জেনে যাবে, যার কাছে যেতেই হবে সবকে । তিনি ছাড়া আর অন্য যারা যা কিছু করেছিলো বা দাবী করেছিলো, সবই বাতিল বলে প্রমাণিত হয়ে যাবে । তাই এরশাদ হচ্ছে, ‘আর তাদেরকে তাদের আল্লাহ তায়ালার কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে’ অর্থাৎ সেদিন মোশরেকরা তাদের দাবীর কোনো কিছুই পাবে না, ভুল প্রমাণিত হবে তাদের যাবতীয় ধারণা এবং বিভিন্ন মাবুদের দাবী, সবাই সেদিন তাদের কাছ থেকে পালিযে যাবে, কারও অস্তিত্ব আর সেদিন ফিরে আসবে না । তাই আল্লাহ তায়ালার এরশাদ দেখুন, ‘মিথ্যা যে সব মনগড়া জিনিস তারা বানিয়ে নিয়েছিলো (এবং তাদেরকে শক্তি-ক্ষমতার : আংশিক মালিক মনে করে নিয়েছিলো) তারা সবাই সেদিন তাদের থেকে দূরে সরে যাবে৷’ লাক ১ অলন্িল ত WWW.DOIKLHAV.DLOSSpot.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।