অর্থাৎ যেন অন্ধকার রাত্রির একটি টুকরা এনে তাদের চেহারার ওপর ছুড়ে ফেলা হয়েছে এবং এজন্য চেহারাগুলো ঢাকা পড়ে গেছে- এ অবস্থাটা তাদেরকে সেদিন পেয়ে বসবে! আর এই একইভাবে তাদের গোটা অস্তিত্বকে গভীর কালো রাত্রের অন্ধকারের মতো ভীষণ অন্ধকার ঢেকে ফেলবে এবং ছেয়ে ফেলবে তাদের গোটা সত্ব্বাকে । এভাবে আল্লাহর দেয়া ভয়ানক ভয়-ভীতি এবং এ ভয়ের ছাপ তাদের চেহারায় পরিস্ফুট হয়ে থাকবে। ‘ওরাই’......... হা, আল্লাহর রহমত থেকে বিতাড়িত ও দূর অন্ধকারে নিক্ষিপ্ত এ ব্যক্তিরাই হবে ‘দোযখবাসী’ সেখানকার অধিবাসী ও সেখানকার বাসিন্দাদের সংগী-সাথী ‘সেখানেই বাস করবে তারা চিরদিন!” শক্সীকরা যেদিন মোশকেকুদের ছেড়ে পাঙন্সিয়ে যাবে এরপর এসেছে সেই সব শরীকদের আলোচনা যাদের কারণে তাদের আজ এই করুন পরিণতি কোথায় থাকবে সেদিন তাদের সেই সব শক্তিধর দেবতারা, যাদেরকে তারা আল্লাহর ক্ষমতায় অংশীদার মনে করতো, আর কোথায়ই বা থাকবে তাদের সেই সুপারিশকারীরা, যাদের সম্পর্কে তাদের ধারণা ছিলো যে, তারা ওদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? আর তাদের কেমন অবস্থা হবে সেদিন, যেদিন আল্লাহ ব্যতীত তাদেরকে কোনোভাবে কেউ বাচাতে পারবে না এবং কেউ কোনো সাহায্য করতে পারবে না সে কঠিন দিনে। তাই এরশাদ হচ্ছে, ‘যে দিন আমি সর্ব শক্তিমান আল্লাহ একত্রিত করব তাদের সবাইকে ....... এবং দূরে সরে এটাই হচ্ছে কেয়ামতের দিনের এ ভয়াবহ অবস্থার সুপারিশকারী ও অংশীদারদের দুরবস্থার কাহিনী । ওপরের আয়াতগুলোতে কেয়ামতের যে চিত্র আঁকা হয়েছে, তা যেন পাঠকের সামনে এক বাস্তব ও জীবস্ত রূপ নিয়ে হাযির হয়। কেয়ামতের দিন এ নাফরমানদের দেবতারা বা কল্পিত সুপারিশকারীরা তাদের ভক্ত-অনুরক্তদেরকে আল্লাহর কঠিন আযাব থেকে বাচাতে পারবে না এবং মুক্ত করতেও পারবে না- এই সাধারণ বর্ণনা থেকে ওপরে বর্ণিত বর্ণনা ভংগি অনেক বেশী হৃদয়খাহী ও পাঠকের মনে আরো বেশী প্রভাব সৃষ্টিকারী । ওরা সবাই হাশরের ময়দানে একত্রিত হবে ... একত্রিত হবে কাফের ও তাদের এঁ মাবুদরা, যাদেরকে তারা আল্লাহর ক্ষমতায় শরীক মনে করত ..... কিন্তু আল কোরআন ঘৃণাভরে তাদের সম্পর্কে ‘তাদের শরীকরা’ শব্দগুলো উচ্চারণ করেছে। এভাবে বলাতে এই ইংগিত করা হয়েছে যে, ওদেরকে ওদের ভক্তবৃন্দ শরীক করত, কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহর শরীক ছিলো না । বাস্তব ব্যবহারে ওরা সবাই কাফের ও শেরেককারী ছিলো। তাই ওদের দিকেই ওদের কথাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। বলা হয়েছে, ‘তোমাদের শরীকরা নিজ নিজ স্থানে দাড়িয়ে থাক ।' অর্থাৎ যেখানে আছ ওখানেই অপেক্ষা কর, আর অবশ্যই ওদের সম্ভাবনাপূর্ণ বিষয়াদি নিয়ে হয়ত ওরা চিন্তা-ভাবনা করতে থাকবে । কিন্তু চূড়ান্ত ফায়সালার সেই দিনটি পূর্ব থেকেই নির্ধারিত রয়েছে, তারপর, তাদের ও তাদের এ শরীকদের মধ্যে পার্থক্য অবশ্যই এসে যাবে এবং এর পরই তাদের মধ্যে দেখা যাবে মতামতের আমূল পার্থক্য । ‘তখন আমি মহান আল্লাহ তাদের পরস্পরকে বিচ্ছিন্ন করে দেব :.......' অর্থাৎ, সেদিন কাফেররা কোনো কথা বলবে না, বরং এদিন সেই শরীক ব্যক্তিরা নিজেদেরকে সেই সব অপরাধ থেকে মুক্ত করার জন্য কথা বলবে, যা এ কাফেররা আল্লাহর সাথে ওদেরও পূজা অর্চনা করতে গিয়ে করেছিলো, অথবা আল্লাহকে বাদ দিয়ে শুধু ওদেরই দাসত্ করত
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।