যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘কতার'’ বলতে বুঝায় ধুলাবালি, কালিমা এবং কাদা-মাটি, অর্থাৎ দুঃখ পেলে ও মন সংকীর্ণ হয়ে গেলে মানুষের চেহারা কখনও মলিন হয়ে যায়, কখনো হয়ে যায়, কালির মতো কালো, আবার কখনও বা তাদের চেহারা মনে হয় কর্দমাক্ত। আর “যিল্লাত’ বলতে বুঝায় বিনয়াবনতভাব, হীনমন্যতা বা নিজেকে ছোট মনে করার মনোভাব । সুতরাং ওপরের আয়াতের অর্থ দাড়াচ্ছে- দুশ্চিন্তা, অস্থিরতা ও দুঃখের কারণে অথবা বিপদের ভয়ে তাদের চেহারাগুলো যেমন কালো হয়ে যাবে না, তেমনি একেবারে ফ্যাকাশেও হয়ে যাবে না। একথার ব্যাখ্যাতে বুঝা যায় রোজ হাশরের এ দিনটি হবে এতই কঠিন যে, সাধারণভাবে মানুষের ওপর ছেয়ে থাকবে ভয়-ভীতি, হীনমন্যতা এবং ভীষণ বিপদের আশংকায় তাদের মুখমন্ডলগুলো থাকবে বিবর্ণ । কিন্তু যারা সুন্দরভাবে আল্লাহর হুকুম পালন করবে এবং মানুষের সাথে সদ্ধ্যবহার করবে, তারা এসব কঠিন অবস্থা থেকে মুক্ত থাকবে, ভয়ভীতির কোনো ছাপই থাকবে না তাদের চেহারাতে এবং বিপদের আশংকা থেকে পুরোপুরি মুক্ত থাকার কারণে কোনো হীনমন্যতার গ্রানিও তাদেরকে স্পর্শ করবে না। এসব কঠিন অবস্থা থেকে রেহাই পাওয়া বড়ই ভাগ্যের বিষয়-এরপরও তাদের ওপর থাকবে আল্লাহ তায়ালার খাস মেহেরবানীর দৃষ্টি, যা হবে তাদের পাওনা থেকে বাড়তি এক পুরস্কার । এরশাদ হচ্ছে, ‘ওরাই’........ সেই সব উচ্চ সম্মানিত ব্যক্তি যারা থাকবে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও দুরাবস্থা থেকে বহু বহু উর্ধে । অর্থাৎ, তারাই হবে ‘জান্নাতবাসী’, জান্নাতবাসী এ মানুষরা নতুন জামাই-এর মত আদর-যত্বে থাকবে এ মহা সম্মানিত স্থানসমূহে, সেখানে কোনো দুরবস্থা তাদেরকে স্পর্শ করবে না । ‘সেখানে থাকবে তারা চিরদিন!” অর্থাৎ জীবনের খেলাশেষে অন্যায়-অত্যাচারে লিপ্ত থাকা ব্যক্তিরা শুধু এই লোকসানের পণ্য নিয়েই আল্লাহ তায়ালার দরবারে হাযির হবে! এরা আল্লাহ রব্বুল আলামীন-এর নিকট থেকে তাদের উচিত পুরস্কারই লাভ করবে, তবে তাদের এই অপ্রিয় পুরস্কারকে আর একটুও বাড়ানো হবে না, বা যে অন্যায় তারা করেছে, সেগুলোকেও বর্ধিত আকারে তুলে ধরা হবে না, বরং যতটা অন্যায় তারা করেছে, তার শাস্তি যতটা হওয়া দরকার, ঠিক ততটাই তাদেরকে দেয়া হবে। ....... (এই শাস্তির) ফলে ‘তাদের গোটা অস্তিত্ব অপমানের গ্লানিতে ছেয়ে যাবে ।' অর্থাৎ তাদের গোটা সত্ব্বাকে ঢেকে ফেলবে অপমানের গ্লানি, তাদের ওপর আত্মশ্বাঘা এমনভাবে সওয়ার হয়ে যাবে যে, এ অবস্থা থেকে তারা কখনও মুক্ত হবে না এবং একারণে দুঃখের কশাঘাতে তারা সদা-সর্বদা জর্জরিত হতে থাকবে। ‘থাকবে না (সেদিন) তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বাচানেওয়ালা ॥' যারা তাদেরকে এ অবস্থা থেকে বাচিয়ে নেবে এবং চূড়ান্ত এ শাস্তির স্থান থেকে সরিয়ে নিতে পারবে। গোটা বিশ্বের জন্য আল্লাহ রব্বুল আলামীন-এর নিয়মই এই যে, এ ভাবেই তিনি শাস্তি দিয়ে থাকেন তাদেরকে, যারা তার পথ থেকে সরে দাড়ায় এবং তার পয়গাম্বরদেরকে অস্বীকার ও বিরোধিতা করে। তারপর এমনভাবে তাদের মানসিক অন্ধকার ও হীনতার গ্রানিকে এবং পরিণতিতে এঁ কঠিন শাস্তি দানের চিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে যে, তার বর্ণনা হৃদয়কে ভীষণভাবে ঝাঁকিয়ে তোলে, পাঠকের হৃদয় মুহুর্মুহ প্রকম্পিত হতে থাকে এবং তার গোটা অস্তিত্বে ভয়-ভীতি ছড়িয়ে পড়ে । এরশাদ হচ্ছে, En S Rial Blo eld i nbd D6 ২০ পীক্সা ৯১ অনখিন্ল ৩.

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।