যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

নিদর্শনের মধ্য দিয়ে। আর তখনই সেই বিচার দিনের যথাযর্থতা তার কাছে প্রমাণিত হয়ে যাচ্ছে, যার ভয় দেখিয়ে সীমা অতিক্রমকারী ব্যক্তিদেরকে বারবার সাবধান করা হয়ে থাকে । এ আলোচনার মাধ্যমে মানবমন্ডলীর সুপ্ত হৃদয়ের বদ্ধ দুয়ারে তীব্রভাবে আঘাত করা হয়েছে যেন তার সুপ্ত বিবেক জেগে ওঠে, যেন তারা সত্যের ডাকে মুগ্ধ আবেগে সাড়া দিতে পারে, যেন অন্যায় ও অসত্য যাবতীয় বিষয় থেকে সরে এসে হৃদয় তাদের বিগলিত হয় সত্য সঠিক জীবন পথের ঝর্ণাধারায়, বিশ্ব-প্রকৃতির মধ্যে প্রবাহমান সৃষ্টিকর্তার নিয়মের সাথে একাত্ম হয়ে গিয়ে যেন পরম আনন্দের সাথে সঠিক পথে চলতে পারে। কাফেরদের অনুভূতি ছিলো এই যে যে আল কোরআন এসেছে তাদের দলের মধ্যে ভাংগন ধরাতে, এ অনুভূতিতে তারা খুবই নিষ্ঠ এবং প্রকৃতপক্ষে আল কোরআন অন্যায়কারীদের মধ্যে ংগন ধরিয়ে তাদের মধ্য থেকে অপেক্ষাকৃত সত্যাশ্রয়ীদেরকে অবশ্য বের করে আনতে চেয়েছিলো । যার কারণে আল কোরআনের আওয়ায যাতে মানুষের কানে না পৌছায় এবং তাদের হৃদয়-দুয়ারে.আঘাত হানতে না পারে, তার জন্য তারা সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করে চলেছিলো । তাদের দলীয় নেতাদের ভয় ছিলো, আল কোরআনের যুক্তিপূৰ্ণ কথা, তার সুর-লহরী এবং অমিয়বাণী যদি মানুষের কান পর্যন্ত পৌছুনোর সুযোগ পায়, তাহলে অন্ধ আবেগে ও বাপ-দাদার ‘ অনুসরণের দোহাই দিয়ে যাদেরকে বিবেকহীন বানিয়ে রাখা হয়েছিলো এবং অন্ধ আনুগত্য হাসিল করার মাধ্যমে নিজেদের কুক্ষিগত স্বার্থ চরিতার্থ করা হচ্ছিল, তা আর বেশী দিন চলবে না। এজন্যই তারা এ সব ভক্ত অনুসারীদেরকে শেরেক-এর মাহাত্ম্য সদাসর্বদা বুঝাতে তৎপর ছিলো । নেক্ককারূদের সফ্ন্লতা ও মোশকেক দের দৈন্য দশা এরশাদ হচ্ছে, ‘যারা নেককাজ করেছে (যা কিছু ভাল ও অপরের জন্য কল্যাণকর বলে সে কাজে আত্ম্য নিয়োগ করেছে) তাদের জন্যই রয়েছে প্রকৃত কল্যাণ বরং কল্যাণ থেকে আরও তারাই দোযখবাসী, সেখানেই থাকবে তারা চিরদিন ৷' এ অধ্যায়ের পূর্বে যে শেষ আয়াতটি ছিলো তাতে বলা হয়েছে, ‘আর আল্লাহ তায়ালা আহ্বান করছেন চির-সুন্দর ও চির শান্তি-রাজ্যের দিকে এবং তিনি যাকে ইচ্ছা, তাকে সরল সঠিক ও সুতরাং, এখানে যারা হেদায়াতপ্রাপ্ত ও যারা ভুল পথের পথিক, তাদের জন্য পর্যায়ক্রমে কি কি প্রতিদান দেয়া যায় তার মূলনীতিগুলো স্পষ্টভাবে বর্ণন করা হচ্ছে। এ বর্ণনাধারায় একাধারে তার দয়া ও করুণা ঝরে পড়ছে এবং এদের ও ওদেরকে কি বিনিময় দেয়া যায় সে বিষয়ে তার সুবিচারপূর্ণ ফায়সালা জানিয়ে দেয়া হচ্ছে। সুতরাং যারা ভাল কিছু করেছে, তারা অন্তরের গভীরে প্রোথিত বিশ্বাসগত দিক দিয়ে যা কিছু ভালো তাই করেছে, অর্থাৎ অন্যায়-অবিচার ও অযৌক্তিক কাজের চিন্তা থেকে মনকে তারা পুরোপুরিভাবে মুক্ত করে নিয়েছে এবং সুন্দর বানাতে সক্ষম হয়েছে তাদের বাস্তব কর্মজীবনকে । উপরন্তু সঠিক পথ চেনাকে তারা সুন্দরভাবে গ্রহণ করেছে এবং বিশ্ব-প্রকৃতির বুকে যে ব্যবস্থা চালু রয়েছে, তার উৎস কোথায় তা হৃদয়ংগম করে সেই উৎসকেই নিজেদের নিয়ন্তা জেনেছে এবং এগিযে গেছে শান্তি-রাজ্য গঠন করার দিকে। এসব ব্যক্তির জন্যই রয়েছে তাদের উত্তম ব্যবহার ও কাজের প্রতিদান, শুধু প্রতিদানই নয, বরং প্রতিদান হিসাবে যা পাওয়া দরকার তার থেকেও এরাই রোজ হাশরের দুঃখ ও পেরেশানী থেকে রেহাই পাবে, সৃষ্টি সম্পর্কে ফায়সালা হওয়ার পূর্বে যেখানে তাদের রাখা হবে, সেই বাসস্থানের বিপদ থেকেও ‘তাদের চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে না কোনো কালিমা অথবা হীনতা ৷' WWW.bolkltab. blogspot.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।