যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

IAPS AWA De A whl 2 Ais of 51 3 Up yt 30. uel Ul cad uf B © Uxli Y LU Uf UH tes egy Ed Cit 5 EEO USL VY CIO alt se A ADPOLOAr AL AA DD OLA DU oD 6 wy FEE ME ag oli ta মহাপবিত্র; তিনি স্বয়ংসম্পূর্ণ, অভানমুক্ত; আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তীর; তোমাদের কাছে এ (দাবীর) পক্ষে কোনো দলিল-প্রমাণও নেই; তোমরা কি আল্লাহ তায়ালা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছো, যে বিষয়ে তোমরা কিছুই জানো না । ৬৯. (হে নবী,) তুমি বলো, যারা আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে, তারা কখনোই সফলকাম হবে না । ৭০. (এ মিথ্যাচার হচ্ছে) পার্থিব (জীবনের একটা) সম্পদ, পরিশেষে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে, অতপর আমি তাদের কুফরী করার জন্যে এক কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। তাফসীর জআ্ায়াত ২৬৩-৭০ আলোচ্য এ অধ্যায়টিতে যে কথাগুলো এসেছে তার প্রতিটি বিষয়ই পুরোপুরি আবেগে পরিপূর্ণ । পর্যায়ক্রমে আসা প্রতিটি উপস্থাপনার মধ্যে ভাবাবেগের জোয়ার দেখা যায় এবং এসব কিছু একটা বিশেষ লক্ষ্যের দিকে মানুষের মন-মগজকে এগিয়ে দেয়। সত্য বলতে কি এসব মর্মস্পর্শী কথা মানব প্রকৃতিকে আল্লাহর একত্ব এবং রসূলুল্লাহ (সঃ)-এর সত্যতা সম্পর্কে বুঝার জন্য সর্বপ্রকার যুক্তি-প্রমাণের দিকে এগিয়ে দেয়, তার মধ্যে আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস এনে দেয় এবং তার মধ্যে ইনসাফের তীব্র অনুভূতি জাগিয়ে দেয় । আলোচ্য আয়াতগুলোর প্রতি ছত্রে ছত্রে রয়েছে এমন আবেগ-উচ্ব্বাস যা পাঠকের গোটা অস্তিত্বকে ভীষণভাবে আন্দোলিত করে এবং তাকে টেনে নিয়ে যায় বিশ্ব প্রকৃতির সুবিশাল ক্ষেত্রে, দৃষ্টি তার প্রসারিত হয়ে যায় পৃথিবী থেকে সুদূর আকাশ পর্যন্ত, সুপ্রশস্ত মহাশূন্যতায় আদিগন্ত বলয়ে বিস্থত হয়ে যায় তার মনোযোগ । আর তখন তার কাছে অতীত ও ভবিষ্যত এসব একাকার হয়ে যায়, তার কাছে দুনিয়া ও আখেরাতের মধ্যে কোনো ব্যবধান থাকে না। পূর্ববর্তী অধ্যায়েও এমনই আবেগ-উচ্্বাসের জোয়ার বয়ে গেছে বটে, কিন্তু বক্ষ্যমাণ অধ্যায়ের আলোচনা আরো নিবিড়ভাবে হৃদয়কে আকর্ষণ করে ..... এখানে দেখা যায়, একদিকে ফুটে উঠেছে রোজ-হাশরের দৃশ্য । অপরদিকে বিশ্ব-প্রকৃতির ছবি যেন জীবস্ত রূপ নিয়ে সামনে হাযির হয়ে তার সামনে ফুটিয়ে তুলেছে তার অস্তিত্বের রহস্যরাজি । আল-কোরআনের বিস্ময় ভরা পরিণতি । আর এমনই এক মুহূর্তে মুগ্ধ আবেশে সে যেন দেখতে পাচ্ছে রোজ-হাশরের দৃশ্যকে নতুন এক আংগিকে ৷ এমতাবস্থায় তার অন্তর্দৃষ্টিতে অকস্মাৎ জীবস্ত হয়ে ফুটে উঠছে অন্যায়কারী অপরাধীদের প্রতি নেমে আসা কঠিন শাস্তির ভয়াবহ দৃশ্যাবলী ৷ মহান আল্লাহ, যীর কর্তৃত্বে কেউ শরীক নেই, তার অসীম জ্ঞান-ভান্ডার যেন উন্ক্ত হয়ে যাচ্ছে বিশ্বলোকে ছড়িয়ে থাকা বহু www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।