যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবী যেন বাসর ঘরের মতো সজ্জিত হয় এবং এর অধিবাসীরা উল্লসিত হয়। তারা মনে করে যে, পৃথিবীটা তাদের ইচ্ছা ও চেষ্টাতেই এত সুন্দর ও সুশোভিত হয়েছে, তারাই এখানে ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী, কেউ এ নিয়ে কোনো বিতর্কও তুলবে না, তাদের কাছ থেকে কেউ তা ছিনিয়েও নেবে না। এ আনন্দ, এ আস্থা ও এ পরিতৃপ্তির মাঝে সহসাই আল্লাহর আযাব নেমে আসে। ‘রাতে কিংবা দিনে আমার সিদ্ধান্ত চলে আসে, ফলে আমি তাকে ফসল কেটে নেয়া হয়েছে এমন ক্ষেত্রে পরিণত করি, যেন গত কাল এখানে কিছুই ছিলো না অর্থাৎ আকস্মিকভাবে ও সার্বিকভাবে এরূপ বানিয়ে দেই । এ হচ্ছে সেই দুনিয়া, যার পেছনে অনেকে নিজের যথাসৰ্বস্ব বিলিয়ে দেয় এবং যার সামান্য কিছু সম্পদ আহরণের জন্যে আখেরাতকে বিসর্জন দেয়। এ হচ্ছে সেই দুনিয়া, যাতে কোনো শাস্তি নেই, নিরাপত্তা নেই, স্থিতি নেই এবং মানুষ নির্দিষ্ট পরিমাণ ব্যতীত এর কোনো জিনিসই অর্জন করতে পারেনা। ‘আর আল্লাহ শাপ্তির আবাসভূমির দিকে ডাকেন এবং যাকে চান সরল পথের সন্ধান দেন!’ এখন ভাববার বিষয় এই যে, এ দুই জগতের মাঝে কত বিস্তর ব্যবধান । একটি এমন যে, উন্নতি, উৎকর্ষ ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করার পর যখন তার অধিবাসীরা পরিপূর্ণ তৃপ্তি ও আস্থা সহকারে তাতে অধিষ্ঠিত হয়, তখন সহসাই তা ধ্বংস হয়ে যায় । অপর্টা চিরশাস্তির জগত আল্লাহ এ জগতের দিকেই মানুষকে আহ্বান করেন এবং সেখানে পৌছার পথ দেখিয়ে দেন। মানুষ যখন আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করে এবং শান্তির জগত খৌজে, তখন সে তার সন্ধান লাভ করে। | ১০ সুরা ইউনুস (৫২১) পান্না ১১ মনখিল ৩ WWW. bOIKIAb. blogspot.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।