এটা কি একেবারেই আকশ্মিক ও অপ্রত্যাশিত? এটা একটা পূর্ণাংগ দৃশ্য । এক শ্রেণীর মানুষ সকল প্রজন্মেই অবিকল এরূপ দৃশ্যের অবতারণা করে থাকে । তাই সকল মানুষের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে মন্তব্য করা হয়েছে, ‘হে মানব জাতি, তোমাদের বিদ্রোহ তোমাদের জন্যেই ক্ষতিকর ৷' এ বিদ্রোহ কোনো ব্যক্তির নিজের বিরুদ্ধেও হতে পারে আত্মঘাতী বা নিজের জন্যে ক্ষতিকর কর্মকান্ডে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজেকে এমন পাপাচারে জড়িত করা, যার ফলে শেষ পর্যন্ত অনুতাপ করতে হয় অথবা জনগণের বিরুদ্ধে বিদ্রোহ করা, যা কিনা প্রত্যেক ব্যক্তির নিজেরই স্বার্থের বিরুদ্ধে যায়। কেননা যারা বিদ্রোহ করে এবং যারা তাতে সম্মতি দেয়, তারাই তার পরিণাম ভোগ করে। এ বিদ্রোহের সবচেয়ে জঘন্য রূপটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ । প্রভুত্ব, সার্বভৌমত্ব ও আইন রচনার যে ক্ষমতা ও বৈশিষ্ট্য আল্লাহর একক ও নিরংকুশ অধিকার, তা ছিনিয়ে নিয়ে আল্লাহর বান্দাদের ওপর প্রয়োগ করার মাধ্যমেই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়। মানুষ যখন এ বিদ্রোহে লিপ্ত হয়, তখন তাকে আল্লাহদ্রোহী বলা হয় এবং এ আল্লাহদ্রোহিতার ফল সে আখেরাতে ভোগ করার আগে এ দুনিয়াতেও ভোগ করে। এর ফলে সমগ্র জীবনে অনাচার ও অরাজকতা ছড়িয়ে পড়ে এবং সমাজের প্রতিটি মানুষ ক্ষতি ও দুর্গতির শিকার হয়। কোথাও মানবতা, স্বাধীনতা, সৌজন্যে ও শ্রদ্ধার লেশমাত্র অবশিষ্ট থাকে না। এভাবেই তারা আল্লাহদ্রোহিতার পরিণাম ভোগ করে। মানুষকে হয় একনিষ্ঠতাবে আল্লাহর অনুগত হতে হবে, নচেত আল্লাহদ্রোহীরা তাকে নিজেদের গোলাম বানিয়ে নিক সে জন্যে প্রস্তুত থাকতে হবে। তাই এ কথা যথার্থতাবেই বলা যায় যে, পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব ও মানব জীবনে আল্লাহর নিরংকুশ প্রভুত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম মানবতা, স্বাধীনতা, মানবাধিকার ও মানবীয় মর্যাদা প্রতিষ্ঠারই সংগম, এটা মানুষের গোলামী, নোংরামি, হীনতা, অপমান, সামাজিক অনাচার ও অরাজকতা এবং জীবনের নীচতা প্রতিরোধের সংগ্রাম । আল্লাহ তায়ালা বলেন, ‘হে মানব জাতি, তোমাদের বিদ্রোহ তোমাদের জন্যেই ক্ষতিকর ৷ দুনিয়ার জীবনের সুখ ভোগ করে নাও । ? খোদাদ্রোহিতা করে তোমরা দুনিয়ার সুখকে বাড়াতে পারবে না । অর্থাৎ দুনিয়ার জীবনের দুর্ভোগ ও আযাব ভোগ করার পর আবার আখেরাতেও হিসাব দিতে ও আযাব ভোগ করতে হবে। ‘দুনিয়ার জীবনের সুখ কী ও কেমন? কোরআন এ বিষয়টা একটা জীবস্ত ও চলন্ত দৃশ্যের আকারে তুলে ধরেছে। এ দৃশ্য সকলে প্রতিনিয়ত দেখে থাকে । কিন্তু এ দৃশ্য দেখে কেউ সাবধান হয়না। ‘দুনিয়ার জীবনের উদাহরণ তো সেই পানির মতো, যা আমি আকাশ থেকে নাযিল করি।.......’ (আয়াত ২৪) এ হচ্ছে দুনিয়ার জীবন । এ জীবনে মানুষ ক্ষণস্থায়ী সুখ ভোগ করা ছাড়া আর কিছু অর্জন করতে পারে না। এ জীবন নিয়েই যখন সে সন্তুষ্ট হয় এবং এ জীবনকালে এর চেয়ে সম্মানজনক ও দীৰ্ঘস্থায়ী সুখ অন্বেষণ করে না, তখন তার পার্থিব জীবন নিরর্থক ও নিষ্ফল । আকাশ থেকে পানি বর্ষিত হয়, সেই পানি পান করে ও তার সাথে মিলিত হয়ে উদ্ভিদ জন্যে ও ফলে ফুলে সুশোভিত হয় । | ১০ সূর্না হডলুস (৫১) পারা ১১> সমনখিল ৩ WHW.DOIKITAb.DIOZSpOot Com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।